কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৬ জুলাই ২০২৩, ০৪:০৭ পিএম
আপডেট : ১৬ জুলাই ২০২৩, ০৪:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

স্মার্ট বাংলাদেশ গড়তে শিক্ষাব্যবস্থায় বৈচিত্র্য আনতে হবে : প্রধানমন্ত্রী

বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোর অধ্যক্ষদের জাতীয় সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি : সংগৃহীত
বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোর অধ্যক্ষদের জাতীয় সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি : সংগৃহীত

স্মার্ট বাংলাদেশ গড়তে শিক্ষাব্যবস্থায় বৈচিত্র্য আনতে হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘আমাদের দরকার স্মার্ট দক্ষ জনশক্তি, স্মার্ট অর্থনীতি, স্মার্ট সরকার ও স্মার্ট সমাজ। এজন্য সর্বাধিক প্রয়োজন শিক্ষাব্যবস্থায় বৈচিত্র্য আনা।’

রোববার (১৬ জুলাই) প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোর অধ্যক্ষদের জাতীয় সম্মেলন এবং বৃত্তি প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘তরুণ প্রজন্ম যাতে বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ে জ্ঞান অর্জন করতে পারে সেজন্য আমরা এটা করছি। তারা আরও এগিয়ে যেতে পারে এবং তাদের ভবিষ্যৎ প্রজন্মও একই কাজ করতে পারে।’

এ সময় শিক্ষার্থীরা যাতে দেশকে স্মার্ট দেশে পরিণত করার জন্য প্রয়োজনীয় দক্ষতা অর্জন করতে পারে সেজন্য শিক্ষকদের আরও আন্তরিকতার সঙ্গে পাঠদানের অনুরোধ জানান প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধি এবং চতুর্থ শিল্প বিপ্লবের অংশীদার হওয়ার জন্য প্রস্তুত থাকতে আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ে জ্ঞান অর্জনের জন্য তাদের পড়াশোনায় আরও মনোযোগী হওয়ার আহ্বান জানান।

তিনি বলেন, ‘দেশকে এবং দেশের মানুষকে ভালোবাসতে হবে। দেশের মানুষের প্রতি কর্তব্যপরায়ণতা থাকতে হবে। শুধু নিজেকে নিয়ে থাকলে হবে না। দেশের মানুষ যত উন্নত হবে, তত বেশি তোমরা উন্নত হবে।’

২০৪১ সালের মধ্যে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত স্মার্ট সোনার বাংলাদেশ বিনির্মাণে শিক্ষার্থীরা চালিকাশক্তি হিসেবে নিজেদের প্রস্তুত করবে বলে আশা করেন সরকারপ্রধান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তৃতীয় তাপপ্রবাহে স্পেন, তাপমাত্রা উঠতে পারে ৪৫ ডিগ্রিতে

চলন্ত বাসে নারী শ্রমিককে ধর্ষণচেষ্টা, চালক গ্রেপ্তার

স্পেনের বিশ্বজয়ে ফের আলোচনায় ‘বাবা ভাঙ্গা’, কতটা মিলল কথিত সেই ভবিষ্যদ্বাণী?

সিরিয়া সীমান্তের কাছে ড্রোন ভূপাতিত করল ইসরায়েল

রাস্তার বেহাল দশা, ভোগান্তিতে হাজারো মানুষ

মোস্ট সাসটেইনেবল এফএমসিজিসহ ১১ পুরস্কার জিতল প্রাণ-আরএফএল গ্রুপ 

বিদ্যুৎ ও পানি স্থাপনায় হামলার জন্য ইরানকে দায়ী করল কুয়েত

ঘৃণিত খেলোয়াড়দের তালিকায় উঠল নাম  / ফাইনাল শেষে প্রতিপক্ষকে মেরে ‘লাল কার্ড’ দেখলেন মেসির সতীর্থ

২০ জুলাই / আন্তর্জাতিক চন্দ্র দিবস আজ 

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১০

সাড়ে পাঁচ মাত্রার ভূমিকম্পে পেরুতে নিহত ৬

১১

হত্যা মামলার আসামি উপজেলা ছাত্রদলের আহ্বায়ক বহিষ্কার

১২

এই কান্নাই কি আকাশি-নীল জার্সিতে মেসির শেষ দৃশ্য?

১৩

সন্ধ্যায় শরিক ও জোটের নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়

১৪

ফুটবল খেলাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে যুবক নিহত

১৫

মার্কিন হামলার পর ইরানের পারমাণবিক স্থাপনা পর্যালোচনা করছে আইএইএ

১৬

জুলাইয়ের ‘অভিশাপ’ পিছু ছাড়ল না মেসিদের! চতুর্থবার ফাইনালে স্বপ্নভঙ্গ আর্জেন্টিনার

১৭

২০ জুলাই / ইতিহাসের এই দিনে যা ঘটেছিল

১৮

ইরানি ড্রোনের বিস্ফোরক নিষ্ক্রিয় করতে গিয়ে মার্কিন সেনা নিহত

১৯

বিরতিতে মঞ্চ মাতালেন জাস্টিন বিবার, শাকিরা ও বিটিএস সদস্যরা

২০
X