বিদিশা এরশাদ
প্রকাশ : ১৯ মার্চ ২০২৬, ০৩:১৪ পিএম
অনলাইন সংস্করণ

ভাঙতে ভাঙতে তবু ভালোবাসি

বিদিশা এরশাদ। ছবি : সংগৃহীত
বিদিশা এরশাদ। ছবি : সংগৃহীত

আমি মানুষকে ভালোবাসি। এই কথাটা আজও সত্য, আজও পরিষ্কার, আজও আমার বুকের ভেতর থেকে উঠে আসে কোনো দ্বিধা ছাড়াই। কিন্তু কীভাবে ভালোবাসি, সেটা বদলেছে। একটু একটু করে, বছরের পর বছর ধরে, কিছু মানুষের হাতে আঘাত খেতে খেতে আমি শিখেছি দূরত্ব রেখেও ভালোবাসা যায়। ভালোবাসা কমে না, শুধু একটু সাবধান হয়।

আমি জন্মগতভাবে সহজ মানুষ। এই সহজ হওয়াটা কোনো গুণ নয়, এটা আমার স্বভাব। কোথাও আগুন জ্বললে আমি ধোঁয়া দেখেই ছুটে যাই, আগুনটা কোথা থেকে লাগল সেই হিসাব কষার ফুরসত আমার থাকে না। আমি হিসাবের মানুষ নই, অনুভূতির মানুষ। যাকে দেখি তার চোখে কষ্ট দেখলে আমার বুকে চিন ধরে। রাস্তার ক্ষুধার্ত শিশু দেখলে আমি থমকে যাই, পথের কুকুর দেখলে আমার চোখ ভিজে আসে।

আশ্চর্যের কথা হলো, এই অনুভূতিটা যেন ওরাও টের পায়। আমার পাড়ার কুকুরগুলো আমাকে দেখলেই ছুটে আসে, গায়ে গা লাগিয়ে দাঁড়ায়। যেন ওরা বোঝে, এই মানুষটা ওদের ব্যথা বুঝতে পারে। এই অনুভূতির শেকড়টা কোথায়, সেটা হয়তো আমার শৈশবেই লুকিয়ে আছে।

আমার ছোটবেলার প্রাথমিক শিক্ষার অনেকটাই হয়েছে লন্ডনে, ব্রিটিশদের সাথে। তারা সাদাকে সাদা বলে, কালোকে কালো। তাদের কথায় কোনো প্যাঁচ নেই, কথার আড়ালে কথা নেই। আমিও সেটাই শিখেছি। মনে যা আসে মুখে তাই বলি, যা বলি তাই করি। এই সরলতাটাই পরে আমার জীবনের সবচেয়ে বড় শক্তি হয়েছে, আবার সবচেয়ে বড় দুর্বলতাও।

আঠারো বছর বয়সে আমি জীবনের প্রথম চাকরিটা নিয়েছিলাম একটা ওল্ড এজ হোমে। বয়স্কদের আবাস সেটা, মৃত্যুপথযাত্রীদের শেষ ঠিকানা। আমার কাজ ছিল একটাই, যারা শেষ সময়ে এসে পৌঁছেছেন তাদের মনের ইচ্ছার খাবারটা বাড়ি থেকে রান্না করে এনে খাওয়ানো। আমি সেই কাজটা পরম আনন্দে করতাম। প্রতিটা রান্নায় ঢেলে দিতাম সমস্ত ভালোবাসা। কিন্তু প্রতি সপ্তাহে দেখতাম কেউ না কেউ চলে যাচ্ছেন। তাদের চোখের দিকে তাকিয়ে থাকতাম, বুঝতাম তারা কী বলতে চাইছেন। একটা সময় ভেতরটা ভেঙে পড়তে শুরু করল, ডিপ্রেশন ঢুকে গেল মনের গভীরে। শেষপর্যন্ত চাকরিটা ছাড়তে হলো।

কিন্তু অভ্যাসটা গেল না। আজও শুনলে যে কেউ জটিল রোগে শেষ সময়ের কাছাকাছি, আমি নিজে হাতে রান্না করে পৌঁছে যাই তার প্রিয় খাবার নিয়ে। এটা কি শুধু আমার দুর্বলতা? নাকি এটাই আমার পরিচয়? আমি মনে করি এটাই আমার পরিচয়।

মানুষের বিপদে বসে থাকার শক্তি আমার নেই। সাঁতার না জানলেও নদীতে লাফ দিই। ফেসবুকে কষ্টের একটা পোস্ট দেখলে রাতের ঘুম উড়ে যায়। আমি জানি এই স্বভাব বদলানো কঠিন, হয়তো বদলাবেও না। কিন্তু জীবন আমাকে একটা কঠিন পাঠ দিয়েছে, যেটা আমি কখনো ভুলব না।

সেই পাঠটা এসেছিল সবচেয়ে অপ্রত্যাশিত জায়গা থেকে। মোবাইল চুরির একটা মিথ্যা মামলায় আমাকে জেলে যেতে হয়েছিল। এই একটা বাক্য লিখতে গিয়েও বুকের ভেতর কেমন করে ওঠে। কারণ সেই মামলাটা এনেছিল কারা? আমার সবচেয়ে কাছের মানুষরা। যাদের বছরের পর বছর খাইয়েছি, চাকরি দিয়েছি, হজ করিয়েছি, বিপদে পাশে দাঁড়িয়েছি, তারাই আমার বিরুদ্ধে দাঁড়িয়েছে।

আমার সহকারী, ড্রাইভার, ম্যানেজার, ব্যক্তিগত পিএস, এরা আমার আবেগ নিয়ে খেলেছে, আমার সম্পদ লুট করেছে, আমার সন্তানকে আমার কাছ থেকে দূরে নিয়ে যাওয়ার চেষ্টা করেছে। আজ তারা আমার টাকায় গড়া বাড়িতে থাকে, কোটি টাকার মালিক। আর আমি তাদের করা মামলায় আদালতের সিঁড়ি ভাঙি। জীবনে এর চেয়ে বড় বিদ্রূপ আর কী হতে পারে? তবু আমি বেঁচে আছি। কোন শক্তি আমাকে ধরে রাখে জানি না। হয়তো এটাই আল্লাহর পরিকল্পনা।

আমি মাঝে মাঝে একা কাবা শরীফের এক কোণায় বসে মনে মনে বলি, মালিক, তুমি তো সব দেখো, তুমি তো বিচারক। আমি তো কারও হক মারিনি, কারও ক্ষতি করিনি, সারা জীবন শুধু দিয়েই গেছি। তাহলে এই অন্যায়গুলো কেন হলো আমার সাথে? সঙ্গে সঙ্গে উত্তর পাই না। কিন্তু একটা শান্তি আসে বুকের ভেতর। মনে হয় তিনি আরও অনেক কিছু দেখাবেন, তাই হয়তো এই ধৈর্যটুকু দিয়েছেন। মানুষের ওপর বিশ্বাস হয়তো কমেছে, কিন্তু আল্লাহর ওপর বিশ্বাস একটুও কমেনি।

আমি রাজনীতি বুঝি। মানুষের জন্য কাজ করার ইচ্ছা আজও আছে, দেশকে এগিয়ে নেওয়ার স্বপ্নও মরেনি। কিন্তু মানুষের ভিড়ে মিশে রাজনীতি করার ইচ্ছা আর সাহস দুটোই কমে গেছে। কারণ আমি দেখেছি, যাদের জন্য লড়াই করো, তারাই একদিন পিঠে ছুরি মারে। তখন প্রশ্ন আসে, কাদের জন্য করব? কেন করব? যদি শেষমেশ শুধু আদালতের সিঁড়িই ভাঙতে হয়, তাহলে এই পথের মানে কী? এই প্রশ্নের সহজ উত্তর নেই। কিন্তু আমি জানি, ভেতরের মানুষটা এখনো থেমে নেই। থামার কথাও ভাবে না।

কারণ একটাই। আমার ভেতরের মানুষটা এখনো ভালো থাকতে চায়, এখনো সাহায্য করতে চায়, এখনো বিশ্বাস করতে চায়। শুধু এখন সে একটু সাবধান। একটু দূরত্ব রেখে ভালোবাসতে শিখেছে।

আমি বদলাইনি। আমাকে বদলাতে বাধ্য করেছে কিছু মানুষ, কিছু অভিজ্ঞতা, কিছু বিশ্বাসঘাতকতা। আমি আজও ভালোবাসি, কিন্তু নিজেকে হারিয়ে নয়। আমি আজও সাহায্য করি, কিন্তু নিজের প্রতি অন্যায় করে নয়। আমি শিখেছি, ভালো মানুষ হওয়া সুন্দর, কিন্তু নিজের প্রতি অন্যায় করা কখনোই ভালোত্ব নয়।

মানুষের প্রতি ভালোবাসাটা শেষ হয়নি। শুধু একটু সাবধান হয়েছি।

লেখক : রাজনীতিক ও সমাজকর্মী

কালবেলা/এমএ
[ নিবন্ধ, সাক্ষাৎকার, প্রতিক্রিয়া প্রভৃতিতে প্রকাশিত মতামত লেখকের নিজস্ব। দৈনিক কালবেলার সম্পাদকীয় নীতির সঙ্গে নিবন্ধ ও সাক্ষাৎকারে প্রকাশিত মত সামঞ্জস্যপূর্ণ নাও হতে পারে। প্রকাশিত লেখাটির ব্যাখ্যা বা বিশ্লেষণ, তথ্য-উপাত্ত, রাজনৈতিক, আইনগতসহ যাবতীয় বিষয়ের দায়ভার লেখকের, দৈনিক কালবেলা কর্তৃপক্ষের নয়। ]
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

গণঅধিকার পরিষদের সভাপতির বোনের বাসায় চুরি, শ্রমিকদল নেতা গ্রেপ্তার

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

১০

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

১১

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

১২

ফেনীতে আ.লীগের কার্যালয় গুঁড়িয়ে দিল প্রশাসন

১৩

মেসিদের নিয়ে অপপ্রচার, কঠোর আইনি ব্যবস্থা নিচ্ছে আর্জেন্টিনা

১৪

দেশে জ্বালানি তেলের সংকট নেই: পেট্রোল পাম্প মালিক সমিতি

১৫

যুক্তরাষ্ট্রের হামলার মধ্যেও ক্ষেপণাস্ত্র উৎপাদন করছে ইরান

১৬

স্বামীর বিরুদ্ধে মিথ্যা মামলায় কারাগারে স্ত্রী

১৭

কালবেলায় সংবাদ প্রকাশ / কমলগঞ্জে সেই ১২০০ কমলা গাছ কাটার ঘটনায় উচ্চতর তদন্ত কমিটি গঠন

১৮

মৌরিতানিয়ার উপকূলে নৌকাডুবি, ১৪৪ অভিবাসী নিখোঁজ

১৯

বহিষ্কৃত গাজী নজরুলের এমপি পদ নিয়ে দলের অবস্থান জানালেন জামায়াত মুখপাত্র

২০
X