কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৫ জুলাই ২০২৪, ০৮:১০ পিএম
আপডেট : ০৫ জুলাই ২০২৪, ০৮:২০ পিএম
অনলাইন সংস্করণ

কোটাবিরোধী আন্দোলনে সংহতি জানাবে বিএনপি

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা বাতিলের দাবিতে শিক্ষার্থীদের চলমান আন্দোলনে সংহতি জানাবে বিএনপি। এ বিষয়ে বিস্তারিত জানাতে আগামীকাল শনিবার সকালে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।

সেখানে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কোটাবিরোধী আন্দোলন ইস্যুতে দলের অবস্থান তুলে ধরে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন। জানা গেছে, কোটাবিরোধী আন্দোলন ইস্যুতে গত বৃহস্পতিবার রাতে দলের জাতীয় স্থায়ী কমিটির জরুরি ভার্চুয়াল সভা ডাকে বিএনপি। সেখানে কোটাবিরোধী আন্দোলন, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থাসহ গুরুত্বপূর্ণ ইস্যুতে আলোচনা হয়। একপর্যায়ে শিক্ষার্থীদের চলমান আন্দোলনে সংহতি জানানোর সিদ্ধান্ত নেয় দলের হাইকমান্ড। এ বিষয়ে লিখিত বক্তব্য উপস্থাপন করা হবে। এ ছাড়া দেশের বন্যা পরিস্থিতি বিবেচনায় নিয়ে দলের চেয়ারপারসন অসুস্থ বেগম খালেদা জিয়ার মুক্তি দাবিতে পরবর্তী কর্মসূচি ঠিক করা হবে বলে সূত্র জানিয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, বৃহস্পতিবারের ওই সভায় বিএনপির নীতিনির্ধারকরা কোটা ব্যবস্থা নিয়ে বিভিন্ন মতামত দেন। সেখানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও তার মন্তব্য তুলে ধরেন। যদিও তিনি কোটাব্যবস্থা প্রসঙ্গে ভিডিও বক্তব্য দিয়েছেন। বিএনপি মনে করে, ২০১৮ সালে কোটাবিরোধী আন্দোলনের সময় ভোট ডাকাতির অবৈধ নির্বাচনের প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোটা প্রত্যাহারের আশ্বাস দিয়েছিল। এখন আবার আদালতকে ব্যবহার করে সেই কোটাব্যবস্থা পুনর্বহাল করেছে। এটি স্পষ্টই শিক্ষার্থীদের সঙ্গে প্রতারণা। সুতরাং ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার প্রতারক বলেই বারবার জনগণের সঙ্গে ধোঁকাবাজি করছে। কোটা কখনো মেধার বিকল্প হতে পারে না।

বিএনপির নীতিনির্ধারক দুজন নেতা কালবেলাকে জানান, সরকারি চাকরিতে কোটার ব্যাপারে ছাত্র-তরুণদের দাবি অবশ্যই ন্যায্য এবং যৌক্তিক। জনগণের রায়ে বিএনপি সরকার গঠন করতে পারলে অবশ্যই ছাত্র-তরুণদের যে কোনো যৌক্তিক এবং ন্যায্য দাবি বাস্তবায়ন করবে। একইসঙ্গে প্রতিবন্ধীদের রাষ্ট্র অবশ্যই গুরুত্বসহকারে বিবেচনা করবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অনিশ্চয়তার মধ্যেও সুইজারল্যান্ডে ভ্যান্স, নজর ইরানের ইউরেনিয়ামে

২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার

বিরোধীদলীয় নেতার সঙ্গে সুইডেনের মান্যবর রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

পাথরবোঝাই ট্রাক খাদে উল্টে চালক-সহকারী নিহত

ব্রাজিল-হাইতি ম্যাচে স্টেডিয়ামে বাংলাদেশের পতাকা

বড় ধরনের রুশ হামলার আশঙ্কা, সতর্ক থাকার আহ্বান জেলেনস্কির

১৪৮৫ জনকে নিয়োগ দেবে সমাজসেবা অধিদপ্তর, আবেদন করুন এখনই

স্টেশন মাস্টারের ওপর হামলা, ব্রাজিল সমর্থক আটক

নিজের মতো চলছে ইসরায়েল, ট্রাম্প কি নেতানিয়াহুকে সামলাতে পারবেন

ইবনে সিনায় চাকরির সুযোগ, দ্রুত আবেদন করুন

১০

৫০০ শয্যায় উন্নীত হচ্ছে বগুড়া মোহাম্মদ আলী হাসপাতাল

১১

ডিগ্রি নয়, মানুষ হওয়াই বিশ্ববিদ্যালয়ের মূল লক্ষ্য: সাঈদ আল নোমান

১২

জাপানের গোল উৎসবে বিশ্বকাপ থেকে বিদায় নিল তিউনিসিয়া

১৩

মাঠে নামছে ৩২ বিশ্ববিদ্যালয় / ২৮ জুন শুরু হচ্ছে ‘আমা কফি ক্যাম্পাস ফুটসাল’

১৪

এইচএসসি পরীক্ষা ইস্যুতে কেন্দ্রসচিবদের নিয়ে বসছেন শিক্ষামন্ত্রী

১৫

সৌদিতে এক সপ্তাহে গ্রেপ্তার ১৫ হাজার

১৬

বেফাঁস মন্তব্যের জেরে কেএমপির অতিরিক্ত পুলিশ কমিশনারকে প্রত্যাহার

১৭

ইসলামে পিতার সম্মান

১৮

সন্তানের ঐতিহাসিক পারফরম্যান্স দেখতে অবশেষে যুক্তরাষ্ট্রে ভোজেনিয়ার মা

১৯

ইরানের তেল খাতই হবে চুক্তির সবচেয়ে বড় পরীক্ষা

২০
X