কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৬ জুলাই ২০২৪, ০২:৪০ পিএম
আপডেট : ০৬ জুলাই ২০২৪, ০৩:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

ব্রিটিশ প্রধানমন্ত্রী ও ইরানের প্রেসিডেন্টকে বিএনপির অভিনন্দন

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

ব্রিটেনের নির্বাচনে নিরঙ্কুশ বিজয় এবং দেশটির প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় লেবার পার্টি নেতা কিয়ার স্টারমারকে অভিনন্দন জানিয়েছে জাতীয়তাবাদী দল বিএনপি। একইসঙ্গে ইরানের নবনির্বাচিত প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানকে অভিনন্দন জানিয়েছে দলটি।

শনিবার (৬ জুলাই) দুপুরে রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের পক্ষ থেকে এই অভিনন্দনের কথা জানান।

তিনি বলেন, আপনারা ভালো করেই জানেন, যুক্তরাজ্যে নির্বাচন হয়ে গেছে সেই নির্বাচনে লেবার পার্টি একটা ল্যান্ডসাইড ভিক্টরি পেয়েছে। লেবার পার্টির প্রধান যিনি স্যার কিয়ার স্টারমার তিনি প্রধানমন্ত্রী নিযুক্ত হয়েছেন। ইতিমধ্যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব তিনি টুইটারের মাধ্যমে তাকে কনগ্রেচুলেট করেছেন। আমি দলের পক্ষ থেকে আবার রিপিট করতে চাই, আমরা তাকে অভিনন্দন জানাচ্ছি।

বিএনপি মহাসচিব আশাবাদ ব্যক্ত করে বলেন, যুক্তরাজ্যের যে ঐতিহ্য, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেয়ার চেষ্টা করা তাদের যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে যে সমস্ত দেশে গণতন্ত্রের সংকট রয়েছে, গণতন্ত্রের ডেফোজিট রয়েছে সেগুলোতে তাদের যে প্রভাব সেই বিস্তার করার চেষ্টা করবেন। একইসঙ্গে এটাও আশা করব, তার নেতৃত্বে ব্রিটেনের যে অর্থনীতি-রাজনীতি যে সমস্যাগুলো সেগুলো তিনি সমধানে নেতৃত্ব দিতে পারবেন।

যুক্তরাজ্যে সাধারণ নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে দীর্ঘদিন পর ক্ষমতায় ফিরল মধ্য-বামপন্থি লেবার পার্টি। এ নির্বাচনে টানা ১৪ বছরের ক্ষমতায় থাকা কনজারভেটিভ পার্টির ভরাডুবি হয়েছে; পরাজয় মেনে নিয়েছেন সদ্য বিদায়ী প্রধানমন্ত্রী ঋষি সুনাক। পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অব কমন্সের ৬৫০টি আসনের মধ্যে সরকার গঠনের জন্য প্রয়োজন অন্তত ৩২৬টি। সেখানে লেবার পার্টি পেয়েছে ৪১২টি। আর ক্ষমতাসীন দল কনজারভেটিভ পার্টি পেয়েছে ১২১টি।

এ ছাড়া ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে মাসুদ পেজেশকিয়ান নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় তাকেও দলের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান বিএনপি মহাসচিব। আমি আশা কবর, ইরান তার নেতৃত্বে সামনের দিকে এগিয়ে যাবে।

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম প্রেস টিভির বরাতে সিএনএন জানিয়েছে, শুক্রবার দ্বিতীয় দফার ভোটগ্রহণ শেষে সাড়ে তিন কোটি ভোট গণনা করা হয়েছে। এর মধ্যে মাসুদ পেজেশকিয়ান পেয়েছেন এক কোটি ৬৩ লাখ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি সাইদ জালিলি পেয়েছেন এক কোটি ৩৫ লাখ ভোট।

গত ২৮ জুন প্রথম দফার নির্বাচনে কোনো প্রার্থী সংগরিষ্ঠতা না পাওয়ায় এগিয়ে থাকা দুই প্রার্থী পেজেশকিয়ান ও জালিলির মধ্যে থেকে একজনকে বেছে নিতে শুক্রবার দ্বিতীয় দফা ভোট হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাত ১টায় মুখোমুখি হচ্ছে ফ্রান্স-সেনেগাল, ফিরছে ২৪ বছর আগের স্মৃতি

তারেক রহমানের অনুষ্ঠানস্থলের পাশে ‘জয় বাংলা’ স্লোগান, যুবক আটক

মাদককাণ্ড / সাভার থানার ওসি ও এসআইয়ের পর অপারেশন পরিদর্শক হেলাল ‘ক্লোজ’

আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার যে একাদশ চূড়ান্ত

বাবা মুক্তিযুদ্ধে শহীদ দাবি করা এমপি মুনতাকিমের জন্ম ১৯৮১ সালে

হোটেলে ‘পানের পিক’ ফেলায় কর্মচারীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা

প্রতি মাসে প্রকাশ হবে শাহজালাল মাজারের দানের হিসাব : ডিসি সারওয়ার

শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে বিক্ষোভের ডাক

ট্রাকচাপায় প্রাণ গেল পুলিশ কর্মকর্তার

আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামলেই নতুন রেকর্ড গড়বেন মেসি

১০

পদ্মা রেলসেতুর নিচের মাটি কেটে ইটভাটায় বিক্রি, কার ছত্রচ্ছায়ায় চলল এই কাণ্ড

১১

দেশীয় প্রযুক্তিতে তৈরি ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল ভারত

১২

হিজরি নববর্ষ উপলক্ষে দেশবাসীকে জামায়াত আমিরের শুভেচ্ছা

১৩

নোয়াখালী জেনারেল হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, তত্ত্বাবধায়ক ক্লোজড

১৪

মাদক বিক্রিতে বাধা দেওয়ায় যুবককে কুপিয়ে জখম, অভিযুক্ত গ্রেপ্তার

১৫

সাকিবের পর এবার দীঘির ‘পল্টি’?

১৬

বরিশালজুড়ে হাম পরিস্থিতির মধ্যেই চোখ রাঙাচ্ছে ডেঙ্গু

১৭

লটকন বাগান দেখাবে বলে ২ শিক্ষার্থীকে অপহরণচেষ্টা

১৮

বকেয়া ৬ কোটি ৬ লাখ টাকা বিদ্যুৎ বিল পরিশোধ করল সিসিক

১৯

যুবকের গুলিবিদ্ধ লাশ পড়েছিল ভাসমান নৌকায়

২০
X