কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৯ জুলাই ২০২৪, ১০:০৮ পিএম
অনলাইন সংস্করণ

সর্বব্যাপী যুগপৎ আন্দোলন করতে হবে : মান্না

নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। ছবি : সংগৃহীত
নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। ছবি : সংগৃহীত

সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, ‘আমাদের আবার দাঁড়াতে হবে। সেটা ২৮ অক্টোবর হোক বা যেকোনও সময় হোক। আগে যে রকমভাবে দাঁড়িয়েছিলাম, সেভাবেই দাঁড়াতে হবে। সর্বব্যাপী যুগপৎ আন্দোলন করতে হবে আমাদের।’

মঙ্গলবার (০৯ জুলাই) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে ‘দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন’ আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

মান্না বলেন, আমাদের দেশে একটা দিয়াশলাইয়ের দাম যদি সকালে হয় পাঁচ টাকা, বিকালে সেটার দাম হয়ে যায় ১০ টাকা। তারপরও মানুষ আন্দোলনে নামে না। আমরা সবাই বলি দাম বাড়ছে সিন্ডিকেটের কারণে। কই সিন্ডিকেটের জন্য তো কেউ মিছিল করছে না? এ দেশের স্বাধীনতার পতাকা তুলেছিল তরুণরা। সেই যুবক, সেই তারুণ্য এখনও রাজপথে আছে, অথচ সবচেয়ে ন্যায্য লড়াই মুক্তির লড়াইটা এখনও গড়ে উঠছে না।

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, বাংলাদেশের মানুষকে একের পর এক আঘাত দিয়ে বোবা বানিয়ে এ সরকার তাদের ক্ষমতাকে দীর্ঘায়িত করছে। ঐক্যবদ্ধ হওয়ার জন্য যা করার আমরা করছি। বড় দল হিসেবে যদি বিএনপির কোনও কাজ বাদ থাকে- তাহলে আমাদের সঙ্গীদের বলবো, বিএনপির নীতি-নির্ধারকদের সঙ্গে কথা বলুন।

সংগঠনের সভাপতি কেএম রকিবুল ইসলাম রিপনের সভাপতিত্বে এতে আরও বক্তব্য রাখেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স, আব্দুস সালাম আজাদ, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হক, গণফোরামের সুব্রত চৌধুরী, গণঅধিকার পরিষদের নুরুল হক নুর, লেবার পার্টির লায়ন ফারুক রহমান, এবি পার্টির মজিবুর রহমান মঞ্জু প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আলজেরিয়ার গোলরক্ষকের মুখে মাস্ক, নেপথ্যে কী?

বাকি থাকা রেকর্ডটা ছুঁয়ে প্রমাণ করলেন তিনি কেন মেসি

যুক্তরাষ্ট্র-ইরানের বোঝাপড়াকে সমর্থন জানাল কাতার

নেইমার ভক্তদের জন্য সুখবর

আবারও কাশ্মীরে টহলরত ভারতীয় সেনাদের কাছে বিস্ফোরণ

চুক্তির শর্ত পূরণ করলেই সুবিধা পাবে ইরান : হোয়াইট হাউস

বিশ্বকাপের প্রথম হ্যাটট্রিকে জানান দিলেন ‘এখনো তিনিই রাজা’

মেসির আগে বিশ্বকাপে ১৬ গোল করেছিলেন যিনি

আলজেরিয়ার বিপক্ষে মেসির তিন গোলের ইতিহাস

মেসির পায়ে ভর করে আলজেরিয়াকে উড়িয়ে দিল আর্জেন্টিনা

১০

রোনালদোর যে রেকর্ডে ভাগ বসালেন মেসি

১১

ইরানের সঙ্গে চুক্তি করার পরণতি সবাইকে ভোগ করতে হবে : রেজা পাহলভি

১২

দোকানের সামনে বিএনপিকে হুমকি দিয়ে বোমাসদৃশ বস্তু ও চিরকুট

১৩

হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি

১৪

বক্সের বাইরে থেকে ৫ গোল, ব্রাজিলিয়ান কিংবদন্তির পাশে মেসি

১৫

দুপুরের মধ্যে বৃষ্টির পূর্বাভাস

১৬

মেসির জোড়া গোলে ব্যবধান বাড়াল আর্জেন্টিনা

১৭

দুধ দিয়ে গোসল করা কি জায়েজ?

১৮

ইসরায়েলকে ‘কঠোর জবাবের’ হুঁশিয়ারি ইরানের

১৯

আর্জেন্টিনার খেলা দেখতে টিএসসিতে একসঙ্গে নাসির-সারজিস

২০
X