বগুড়া ব্যুরো
প্রকাশ : ১২ ডিসেম্বর ২০২৪, ০৮:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

আ.লীগ ভোট খেয়ে ফেলেছিল : মান্না

বগুড়ায় নাগরিক ঐক্যের কর্মী সমাবেশে বক্তব্য দেন মাহমুদুর রহমান মান্না। ছবি : কালবেলা
বগুড়ায় নাগরিক ঐক্যের কর্মী সমাবেশে বক্তব্য দেন মাহমুদুর রহমান মান্না। ছবি : কালবেলা

নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, শেখ হাসিনার সময়ে এদেশে ভোট ছিল না। নির্বাচন বন্ধ করেছিল। ভোট খেয়ে ফেলেছিল। গণতন্ত্র ছিল না। গুপ্ত হত্যা ছিল। উধাও করে নিয়ে যাচ্ছিল। সারাদেশব্যাপী অত্যাচার চালিয়েছিল তারা।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) বিকেলে বগুড়া শহরের জেলা পরিষদ মিলনায়তনে নাগরিক ঐক্যের কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় তিনি বলেন, আন্দোলনের সময় ঢাকার দুটি মেট্রোরেল স্টেশন ক্ষতিগ্রস্ত হয়। সেই স্টেশন মেরামতে শেখ হাসিনা বলেন ৪০০ কোটি টাকার প্রয়োজন ও এক বছর সময় লাগবে। অথচ এই সরকার সেই রেলস্টেশন এক মাসে মাত্র ৩০ কোটি টাকায় সংস্কার করেন। তারা চোর ছিল।

পদ্মা সেতু প্রসঙ্গে মাহমুদুর রহমান মান্না বলেন, ৬ কিলোমিটার পদ্মা সেতু নির্মাণে ব্যয় করা হয় ৪০ হাজার কোটি টাকা। অথচ ভারতের আসাম ও অরুনাচল প্রদেশের মধ্যে সোয়া ৯ কিলোমিটার সেতু নির্মাণের ব্যয় হয়েছে মাত্র ১১৮৯ কোটি টাকা। এ থেকেই বোঝা যায় আওয়ামী লীগ কত বড় চোর ছিল। ওদের গোষ্ঠী শুদ্ধ চোর।

তিনি বলেন, এই সরকারকে সংস্কারে সময় দিতে হবে। এই সরকারের বয়স কত। মাত্র ৪ মাস ৪ দিন। এখনও চালের দাম কমে না। জিনিসপত্রের দাম তো কমে না। রাস্তার জ্যামতো কমে না। এই চার মাসে কিছুই ঠিক হয়নি।

তিনি বলেন, আমি লড়াইটা করেছি চুরি বন্ধ করতে। দেশটা ভালো রাখতে।

নাগরিক ঐক্যের নেতা মতিয়ার রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন নাগরিক ঐক্যের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কায়সার, সাংগঠনিক সম্পাদক সাকিব আনোয়ার, অর্থবিষয়ক সম্পাদক শাহনাজ হক রানু, কেন্দ্রীয় কমিটির সদস্য ডা. সামসুল আলম মুক্তা, অ্যাডভোকেট জাকির হোসেন, বাবুল হাওলাদার, মাহবুব আলী, রাজ্জাক তালুকদার, বগুড়া নাগরিক ঐক্যের নেতা সাইদুর রহমান সাগর, মামুনুর রশিদ মামুন, আবুল কালাম আজাদ, পপি বেগম, রফিকুল ইসলাম, মুকুল হাসান বাবু, আরিফ প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধানের শীষ প্রতীক থাকছে না যে ১০ আসনে

বিএনপি শুধু বাংলাদেশের : বাবুল

ইসলামের ইজ্জত রক্ষায় আমরা এককভাবে নির্বাচন করছি : চরমোনাই পীর

চলতি শিক্ষাবর্ষেই প্রাথমিকে চালু হচ্ছে ‘নতুন মূল্যায়ন পদ্ধতি’

পাওনা টাকার বিরোধে ব্যবসায়ীকে হত্যা, সাবেক ছাত্রদল নেতা গ্রেপ্তার

নির্বাচন ঘিরে মোটরসাইকেলসহ যানচলাচলে বিধি-নিষেধ আরোপ

বিএনপি কর্মীকে লক্ষ্য করে গুলি

আসছে শৈত্যপ্রবাহ, হতে পারে বজ্র ও শিলাবৃষ্টি

কমলো স্বর্ণের দাম, ভরি কত

গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে খালেদা জিয়া হিমালয়ের মতো দাঁড়িয়েছিলেন : রিজভী

১০

জামায়াত প্রার্থীর স্ত্রীর বিরুদ্ধে ধানের শীষের পোস্টার-ফেস্টুন ছেঁড়ার অভিযোগ

১১

অপমানের ‘প্রতিশোধ’ এভাবেই নিল পাকিস্তান!

১২

জামায়াত ক্ষমতায় গেলে মা-বোনদের ভয় পেতে হবে না : জামায়াত আমির

১৩

ক্রিকেট খেলা নিয়ে দ্বন্দ্বে তরুণকে ছুরিকাঘাতে হত্যা

১৪

নাটোরকে উন্নয়ন ও শান্তির শহর হিসেবে গড়ে তুলতে চাই : দুলু

১৫

ভারতের শেয়ারবাজারে বড় ধস, ১০ লাখ কোটি হাওয়া

১৬

২০২৬ শিক্ষাবর্ষ থেকে পরিমার্জিত মূল্যায়ন পদ্ধতি অনুমোদন

১৭

বিএনপির কেন্দ্রীয় নেতাকে বহিষ্কার

১৮

ভারতের জন্য দুঃসংবাদ

১৯

১৭৬টি হাইড্রোলিক হর্ন জব্দ

২০
X