কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০২৪, ১০:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

সকল ষড়যন্ত্র রুখে দিতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মান্নার

নাগরিক ঐক্য খুলনা নগর ও জেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলনে বক্তব্য দেন মাহমুদুর রহমান মান্না। ছবি : সংগৃহীত
নাগরিক ঐক্য খুলনা নগর ও জেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলনে বক্তব্য দেন মাহমুদুর রহমান মান্না। ছবি : সংগৃহীত

নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না স্বৈরাচারী শক্তির সকল ষড়যন্ত্র নস্যাৎ করতে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন।

তিনি বলেন, আমরা শুধু শেখ হাসিনার সরকারের পতন চাইনি। আমরা নির্বাচন ব্যবস্থা, পুলিশ, বিচার বিভাগসহ সব সেক্টরে সংস্কার চাই। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে সুশাসন প্রতিষ্ঠা করতে চাই।

শনিবার (০৭ ডিসেম্বর) খুলনার উমেশ চন্দ্র পাবলিক লাইব্রেরি মিলনায়তনে নাগরিক ঐক্য খুলনা নগর ও জেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বের প্রশংসা করে তিনি বলেন, হাসিনার ষড়যন্ত্র প্রতিহত করতে আমাদের ঐক্য ধরে রাখতে হবে।

খুলনা নগর নাগরিক ঐক্যের আহ্বায়ক ডা. মো. জাকির হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কায়সার ও বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় দপ্তর সম্পাদক এস এম মহিদুজ্জামান।

সম্মেলনে আরও বক্তব্য রাখেন নাগরিক ঐক্যের জেলা শাখার আহ্বায়ক আব্দুল মজিদ হাওলাদার।

সম্মেলনে নগর ও জেলা শাখার নতুন কমিটি ঘোষণা করেন নাগরিক ঐক্যের সভাপতি মান্না।

পরে তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ শেখ সাকিব রায়হানের কবর জিয়ারত করেন। এ সময় শহীদ সাকিব রায়হানের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভেনেজুয়েলায় উদ্ধার সহায়তার প্রস্তাব এল সালভাদরের

ভেনেজুয়েলায় ভূমিকম্পে ১০ হাজারের বেশি প্রাণহানির আশঙ্কা

দুর্দান্ত জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন ব্রাজিল, নেইমারকে নিয়ে বড় বার্তা দিলেন আনচেলত্তি

ভেনেজুয়েলায় পরপর শক্তিশালী ২ ভূমিকম্প, বহু ভবন ধস

১১ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

গ্রুপসেরা হয়ে নকআউটে ব্রাজিল

৯৮১ দিন পর ব্রাজিলের জার্সিতে ফিরলেন নেইমার

টানা ৩ ম্যাচে গোল ভিনির, ইতিহাস বলছে এবারের বিশ্বকাপ ব্রাজিলের

জোড়া গোলের লিড নিয়ে বিরতিতে ব্রাজিল

৫২ বছরের অপেক্ষার অবসান, মরক্কোর জালে হাইতির গোল

১০

বন্য শিয়াল শিকার করে অনলাইনে মাংস বিক্রি

১১

লাইনচ্যুত তিন বগি রেখে চট্টগ্রামের পথে বিজয় এক্সপ্রেস

১২

ভিনিসিয়াসের গোলে এগিয়ে গেল ব্রাজিল

১৩

গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই নকআউটে সুইজারল্যান্ড

১৪

বিশ্বকাপের মাঝেই ৫ ম্যাচ নিষিদ্ধ হলেন কাতারের তারকা মিডফিল্ডার

১৫

হেরেও দ্বিতীয় রাউন্ডে উঠল কানাডা

১৬

স্কটল্যান্ডের বিপক্ষে একাদশ ঘোষণা ব্রাজিলের

১৭

ছেলে নেইমারকে নিয়ে বাবার বার্তা

১৮

সিলেট সীমান্তে বাংলাদেশির মৃত্যু

১৯

৩৪৯ জনকে আসামি করে মামলা, পুরুষশূন্য তিন গ্রাম

২০
X