সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
বগুড়া ব্যুরো
প্রকাশ : ২২ ডিসেম্বর ২০২৪, ০৭:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

নতুন বাংলাদেশ পাইছি, চোরদের রাজা হতে দেব না : মান্না

বগুড়ার শিবগঞ্জ উপজেলার গুজিয়া হাইস্কুল মাঠে এক বিজয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন মাহমুদুর রহমান মান্না। ছবি : কালবেলা
বগুড়ার শিবগঞ্জ উপজেলার গুজিয়া হাইস্কুল মাঠে এক বিজয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন মাহমুদুর রহমান মান্না। ছবি : কালবেলা

নাগরিক ঐক্যের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি মাহমুদুর রহমান মান্না বলেছেন, দেশের রাজা যদি চোর হয়, তাহলে গরিব মানুষ বাঁচবে কেমন করে। ৩০ টাকার কাজ করে ৪০০ টাকার বিল তুলে নিয়ে গেছে। এত বড় চোর। এজন্য আমি বলি, নতুন বাংলাদেশ পাইছি, চোরদের রাজা হতে দেব না।

রোববার (২২ ডিসেম্বর) বিকেলে বগুড়ার শিবগঞ্জ উপজেলার গুজিয়া হাইস্কুল মাঠে এক বিজয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাহমুদুর রহমান মান্না আরও বলেন, ভালো মানুষের রাজত্ব হতে হবে। যারা লুট করে, জনগণের ওপর অত্যাচার করে, মানুষের জন্য দুঃখের কারণ- ওই মানুষদের আর রাজা হতে দেব না।

মান্না আরও বলেন, ভালো মানুষের সঙ্গে থাকত হবে। ভোট দেবার আগে মার্কা ও মানুষ দেখবেন। মার্কা যদি একটা চোর নিয়ে আসে তাহলে মার্কাতে কাজ হবে না। তাই ভালো মানুষ দেখে ভোট দিতে হবে। এমন একটা দলকে ক্ষমতায় যেতে হবে যারা জনগণের উপকারের জন্য কাজ করবে। যাদের চেনে, বিশ্বাস ও আস্থা রাখতে পারে।

শিবগঞ্জ সদর ইউনিয়ন নাগরিক ঐক্যের আয়োজনে সমাবেশে সভাপতিত্ব করেন ইউনিয়ন সভাপতি আব্দুল হালিম প্রধান।

সমাবেশে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় নাগরিক ঐক্যর সাংগঠনিক সম্পাদক সাকিব আনোয়ার, কেন্দ্রীয় কমিটির সদস্য আব্দুর রাজ্জাক সজিব, উপজেলা নাগরিক ঐক্যের আহ্বায়ক শহিদুল ইসলাম, সদস্য সচিব আব্দুল বাসেত বাদশা, মোহাম্মদ আলী, মতিয়ার রহমান, পপি খাতুন।

অন্যদের মধ্য বক্তব্য দেন এনামুল হক সরকার, হারুনুর রশিদ, সৈকত আমিন বিদ্যুৎ, সাজু আলম, সাইদুর রহমান সাগর, আনোয়ার হোসেন, লুৎফর রহমান, মাহবুব মোরশেদ হীরা, আব্দুর রহমান, উপজেলা নাগরিক ছাত্র ঐক্য সভাপতি রাশেদ মাহমুদ তুষার প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভূমিকম্পের সময় যে দোয়া পড়বেন

বাসচালককে মারধর ও ছাত্রদল কর্মীকে কোপানোর অভিযোগ  

দেশের যেসব জেলায় ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

খেলতে গিয়ে প্রাণ গেল দুই শিশুর

চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনওর কাছে স্মারকলিপি

আরও বাড়ল ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময়

লেবাননে হামলা অব্যাহত থাকলে আবারও যুদ্ধে নামব : ইরান

‘বিশ্ব এলপিজি দিবস-২০২৬’ উদযাপন করল ফ্রেশ এলপি গ্যাস

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

১০

বিশ্বকাপ এলেই রং বদলান নেইমার

১১

রামিসা হত্যাকাণ্ডের রায়ে ‘আলহামদুলিল্লাহ’ পড়লেন জামায়াত আমির

১২

সাতক্ষীরা পৌর নির্বাচনে নতুন সমীকরণ, আলোচনায় নাসিম ফারুক খান মিঠু

১৩

বিশ্বকাপে সেদিন আবির্ভাব হয়েছিল এক ‘ফুটবল দেবতার’, নাম তার ম্যারাডোনা

১৪

লাশ নিয়ে থানা ঘেরাও, এস আই প্রত্যাহার

১৫

বাজেট ২০২৬-২৭ / মানবসম্পদ উন্নয়নের রূপরেখা চান বিশেষজ্ঞরা

১৬

সেই তিন ভাইয়ের অ্যাকাউন্টে জমা হলো ১২ লাখ টাকা

১৭

চমেকে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা, ইনডোর ও আউটডোর শাটডাউনের হুঁশিয়ারি

১৮

এনসিপির ফল উৎসবে হামলা

১৯

সাড়ে ৯ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে

২০
X