কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১২ জুলাই ২০২৪, ০৩:৫০ পিএম
আপডেট : ১২ জুলাই ২০২৪, ০৪:৩২ পিএম
অনলাইন সংস্করণ

কোটা আন্দোলনের মতো ঝাঁপিয়ে পড়তে চান খসরু 

যুগপৎ আন্দোলনের বর্ষপূর্তিতে আলোচনা সভায় আমীর খসরু। ছবি : সংগৃহীত
যুগপৎ আন্দোলনের বর্ষপূর্তিতে আলোচনা সভায় আমীর খসরু। ছবি : সংগৃহীত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, কোটা আন্দোলনে শিক্ষার্থীরা যেভাবে ঝাঁপিয়ে পড়েছে সেভাবে ভোটাধিকার ফিরিয়ে আনার জন্যও সবাইকে রাজপথে ঝাঁপিয়ে পড়তে হবে।

তিনি বলেন, মেধাবীদের বাদ দিয়ে দলীয়ভাবে যদি দেশ চালানো হয়- তাহলে শুধু ঢাকা নয়, পুরো দেশই ডুবে যাবে।

শুক্রবার (১২ জুলাই) দুপুরে জাতীয় প্রেসক্লাবে যুগপৎ আন্দোলনের ৩১ দফা ও ১ দফা ঘোষণার বর্ষপূর্তিতে গণতন্ত্র মঞ্চ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে আমীর খসরু এসব কথা বলেন ।

বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, সরকার যেভাবে রাষ্ট্র চালাচ্ছে, এতে আগামী দিনে বাংলাদেশে মেধাবীদের কোনো সুযোগ নেই, বাংলাদেশকে সামনের দিকে নিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। কারণ, আমার মনে হয় না বাংলাদেশকে তারা মেধাবী রাষ্ট্র হিসেবে দেখতে চায়। কারণ, মেধাবীরা সত্যি কথা বলে, সত্যের পথে চলে, প্রতিবাদ করে, প্রতিরোধ করে।

সকালের বৃষ্টিতে ঢাকার বিভিন্ন স্থান ডুবে যাওয়ার বিষয়ে তিনি বলেন, ঢাকা শহর তো ঢুববেই। কারণ মেধাবী লোকজন তো কোথাও নেই। যারা পরিকল্পনা থেকে শুরু করে বাস্তবায়ন পর্যন্ত বিভিন্ন কাজ করে, সেখানে মেধাবী লোকদের নিয়ে আসতে হবে। দলীয় লোকজন দিয়ে যদি চালানো হয়, তাহলে ঢাকা ডুববে, সারা বাংলাদেশ ডুববে। অর্থনৈতিক ও রাজনৈতিকভাবে তো এমনিতেই দেশ ডুবে গেছে, এখন শুধু পানির ডুবা দেখতে পাচ্ছেন। সবদিক থেকে বাংলাদেশ ডুবে গেছে।

আমীর খসরু বলেন, বাংলাদেশের জনগণের মালিকানা কেড়ে নিয়েছে সরকার। মূল মালিকানা ফিরিয়ে আনতে জাতীয় ঐক্য ও রাজনৈতিক দলগুলোর ঐক্য দরকার। এ মালিকানা ফিরিয়ে দিতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

তিনি বলেন, বাংলাদেশের জনগণ তাদের মালিকানা হারিয়ে ফেলেছে। বাংলাদেশের মানুষের মূল মালিকানা ফিরিয়ে আনতে একটি বড় বিষয় ছিল রাজনৈতিক দলগুলোর জাতীয় ঐক্য। কোন প্রক্রিয়ায় এ মালিকানা ফিরিয়ে দেওয়া হবে তা আমাদের ৩১ দফায় ছিল। মালিকানা ফিরিয়ে দিতে হলে সংবিধানে কী কী পরিবর্তন করতে হবে, বিচার ব্যবস্থায় কী পরিবর্তন আনতে হবে, সংসদের মধ্যে কী পরিবর্তন আনতে হবে, অর্থনৈতিক ব্যবস্থায় কী পরিবর্তন আনতে হবে, সামাজিক ব্যবস্থায় কী পরিবর্তন আনতে হবে- তা ৩১ দফায় ছিল।

নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, সবাই মিলে লড়াই করতে হবে।

সরকারের বাইরে থাকা এক দলের সাথে অন্য দলের সম্পর্ক ভালো না থাকলে, ভিন্নমত থাকলে আলাদা প্ল্যাটফর্মে আন্দোলন চালিয়ে যেতে হবে।

সভাপতির বক্তব্যে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেন, ছাত্র- শিক্ষকসহ জনগণের দাবি আদায়ের লড়াই আরও জোরদার করতে হবে। আদালতের দোহাই দিয়ে জনগণকে অধিকার বঞ্চিত করতে চায় সরকার।

সরকার বেগম খালেদা জিয়াকে চিকিৎসার অধিকার থেকে বঞ্চিত করছে বলে অভিযোগ করেন তিনি।

সভায় অন্যদের মধ্যে গণফোরামের একাংশের সাধারণ সম্পাদক সুব্রত চৌধুরী, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম বাবলু, রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ূম, গণঅধিকার পরিষদের একাংশের সাধারণ সম্পাদক রাশেদ খান প্রমুখ বক্তব্য দেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হরমুজ বন্ধের ঘোষণায় লেবাননে হামলা বন্ধের নির্দেশ নেতানিয়াহুর

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

ব্যবসায়ী বাশারের গ্রেপ্তার নিয়ে মুখ খুললেন ববি 

বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের নতুন ইতিহাস

সকাল ৯টার মধ্যে ঝড়সহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী

শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে বিভিন্ন জেলায় মানববন্ধন 

রোববার মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

‘বনলতা এক্সপ্রেস’র পর ফের জুটি বাঁধছেন রাজ–সাবিলা?

ককরোচ জনতা পার্টির বিক্ষোভ / অনুমতি দেয়নি প্রশাসন, শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অনড় সিজেপি  

১০

অপমৃত্যুর ঘটনায় পুলিশকে না জানিয়ে মরদেহ হস্তান্তর, ৩ চিকিৎসককে শোকজ

১১

হাছন রাজার গান ও জীবনদর্শন নিয়ে বিশেষ আয়োজন

১২

১২ ফুট লম্বা অজগর উদ্ধার, বনে অবমুক্ত

১৩

জুলাই অভ্যুত্থানকে কুক্ষিগত করার চেষ্টায় জামায়াত-এনসিপি : মোনায়েম মুন্না 

১৪

ফিফা বিশ্বকাপ ২০২৬ : সাপোর্টারনামা

১৫

ষাট বছর বয়সে তৃতীয়বার বিয়ের পিঁড়িতে আমির খান

১৬

কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা

১৭

মুক্তিযোদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৮

বহিষ্কৃত ছাত্রদল নেতা গ্রেপ্তার

১৯

হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা

২০
X