কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৮ আগস্ট ২০২৪, ১১:৩৩ পিএম
আপডেট : ০৯ আগস্ট ২০২৪, ০২:৩২ এএম
অনলাইন সংস্করণ

ড. ইউনূসের নেতৃত্বের সরকারে ব্যবসায়ীদের সমর্থন আছে : এ কে আজাদ

এ কে আজাদ। ছবি : সংগৃহীত
এ কে আজাদ। ছবি : সংগৃহীত

অন্তর্বর্তীকালীন সরকার সবার কাছে গ্রহণযোগ্য হয়েছে বলে উল্লেখ করেছেন ব্যবসায়ীদের প্রধান সংগঠন এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি ও ফরিদপুর-৩ (সদর) আসনের সদ্য সাবেক সংসদ সদস্য এ কে আজাদ।

তিনি বলেন, ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে যে সরকার গঠিত হয়েছে তাতে আমাদের ব্যবসায়ীদের সমর্থন রয়েছে।

বৃহস্পতিবার (৮ আগস্ট) রাত পৌনে ১১টায় বঙ্গভবনে শপথ অনুষ্ঠান শেষে এসব কথা বলেন তিনি।

এ কে আজাদ বলেন, আমরা আশা করব ভেঙে পড়া আইনশৃঙ্খলা পরিস্থিতির দ্রুত সময়ের মধ্যে ফিরিয়ে আনা হবে। যে সকল ছাত্র-জনতাকে হত্যা করা হয়েছে; বিশেষ তদন্ত কমিটি ও বিশেষ আদালতের মাধ্যমে তার বিচারের ব্যবস্থা করবে।

তিনি বলেন, দেশের অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ, ব্যাংকগুলো ভেঙে পড়েছে। বাংলাদেশ ব্যাংকে কোনো নিয়ন্ত্রণ নেই। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের জন্য যথাযথ ব্যবস্থা নেবে এই সরকার। এ ছাড়া প্রধানমন্ত্রীর অসীম ক্ষমতায় বিকেন্দ্রীকরণ করা দরকার বলেও জানান তিনি।

এ একে আজাদ আরও বলেন, এসব করার জন্য এই সরকারের যতটুকু সময় প্রয়োজন তা ছাত্রজনতা ও রাজনীতিবিদদের দেওয়া উচিত।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অস্ট্রিয়া ম্যাচের আগে যে পার্টিতে মজেছে আর্জেন্টিনা

প্রিয় দলকে সমর্থন করলে কি মানসিক স্বাস্থ্যের উন্নতি ঘটে?

সাংহাইয়ে পুরস্কৃত হলো দেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’

ইরানকে আত্মসমর্পণে বাধ্য করতে ব্যর্থ হয়েছে যুক্তরাষ্ট্র : মোহসেন রেজায়ি

কাতারে নিহত ৫ প্রবাসীর বাড়ি সিলেটে, জানা গেল পরিচয়

প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফরে প্রবাসীদের পাহাড়সম প্রত্যাশা

রাশেদ খাঁনকে চিড়িয়াখানায় ‘ডোনাল্ড ট্রাম্পের’ সঙ্গে রাখবো: এমপি হানাজালা

হাম উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ৩ শিশুর মৃত্যু

৯২ শতাংশ ইসরায়েলি বিশ্বাস করেন ‘যুদ্ধে ইরান জয়ী হয়েছে’   

কিশোরীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, প্রেমিকসহ গ্রেপ্তার ৩

১০

গোল ব্যবধানের দিন শেষ, ভাগ্য নির্ধারণে এখন ‘হেড-টু-হেড’

১১

শ্রবণশক্তি হ্রাসের এই ৫ লক্ষণ অধিকাংশ মানুষ উপেক্ষা করে

১২

ভাগ্য বদলে ইতালি গিয়েও করুণ পরিণতি খোকনের

১৩

‘ভারত-বাংলাদেশ জুড়ে ছিল জিয়াউলের কিলিং নেটওয়ার্ক’

১৪

কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত

১৫

লজ্জার রেকর্ড পেরিয়ে বাংলাদেশের সংগ্রহ ১০৯

১৬

জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব হলেন সারওয়ার

১৭

পঁয়ত্রিশে পা দিচ্ছেন? এই ৬ স্বাস্থ্য পরীক্ষা আপনার চেকলিস্টে থাকা উচিত

১৮

পরনারীর সঙ্গে ছবি তুলে উসকানিমূলক পোস্ট করতেন আলভী: ডিবি

১৯

বিশ্বকাপ থেকে বিদায় নিল আরও এক দেশ

২০
X