চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ২৮ ডিসেম্বর ২০২৪, ০৬:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

রাজনীতিতে গুণগত পরিবর্তন চান আমীর খসরু

নিজ বাসভবনে নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় কথা বলেন আমীর খসরু মাহমুদ চৌধুরী। ছবি : কালবেলা
নিজ বাসভবনে নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় কথা বলেন আমীর খসরু মাহমুদ চৌধুরী। ছবি : কালবেলা

রাজনীতিতে গুণগত পরিবর্তনের কথা জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তার মতে, বাংলাদেশের রাজনীতিতে বড় পরিবর্তন হয়েছে। নতুন রাজনীতিতে নতুন প্রজন্মের চিন্তা-চেতনা, তরুণদের চিন্তা-চেতনা আমাদের বুঝতে হবে। তাই সেভাবে রাজনীতি করতে হবে। পাশাপাশি রাজনীতিতে গুণগত পরিবর্তন আনতে হবে।

শনিবার (২৮ ডিসেম্বর) সকালে চট্টগ্রাম নগরীর মেহেদীবাগে নিজ বাসভবনে নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

এ সময় আমীর খসরু বলেন, আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বিগত দিনগুলোতে আমরা রাজপথে রক্ত দিয়েছি, অনেক নেতাকর্মী জেলে গিয়েছে, অনেক নেতাকর্মী হারিয়েছি কিন্তু একটা জায়গায় ভালো কাজ করেছি, বিএনপি নেতাকর্মীরা জ্বলেপুড়ে খাঁটি সোনায় পরিণত হয়েছে। এজন্য বিএনপিকে কেউ ভাঙতে পারেনি। ভবিষ্যতেও আমাদের এভাবে ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে যেতে হবে।

এ সময় আরও উপস্থিত ছিলেন- বিএনপি নেতা মো. আশরাফ চৌধুরী, মামুনুল ইসলাম হুমায়ুন, মো. মনির চৌধুরী, মোহাম্মদ লেদু মেম্বার, মো. বাবুল কোম্পানি, মোহাম্মদ বাতেন, শহীদুর রহমান বেলাল, মোহাম্মদ খোকন, মোহাম্মদ তারেক রশিদ, শামসুল আলম, জাকির হোসেন, শাহ আলম, হাসান ওসমান, দেলোয়ার হোসেন, অহিদুল ইসলাম কানন, অ্যাডভোকেট সাইফুল ইসলাম, তৌহিদ, মো. ওয়াসিম প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তিস্তার পানি বিপৎসীমার ওপরে, বাড়ছে আতঙ্ক

বিশ্বকাপ থেকে বাদ পড়েছে যেসব দল

সকাল থেকে ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

পানামার বিদায়, টিকে রইল ক্রোয়েশিয়া

সড়কে প্রাণ গেল ২ কিশোরের

বিমানবন্দরে প্লেনের ভেতরে তিন ঘণ্টা আটকা ব্রাজিল দল

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

আজকের নামাজের সময়সূচি

চাঁদপুরে ৭ কেজি গাঁজাসহ আটক ৩

আজ স্বর্ণ-রুপা যে দামে বিক্রি হচ্ছে

১০

রেকর্ডের দিনে মেসিকে নিয়ে প্রশ্ন এড়িয়ে গেলেন রোনালদো

১১

ইংল্যান্ডকে রুখে দিল ঘানা

১২

বগুড়ার সেই ৩ ইউনিয়নের নাম পরিবর্তন নিয়ে গণশুনানি, জনদাবি ও বিক্ষোভ

১৩

মায়ের মৃত্যুতে দেশে ফিরছেন ফরাসি কোচ

১৪

‘মেসি সর্বকালের সেরা’, এই মন্তব্যটি ভুয়া : রোনালদো

১৫

তবে কি আজ নেইমারের দিন?

১৬

রাশিয়ান হাউসে ‘মহান দেশপ্রেমিক যুদ্ধ’র শোক ও স্মরণ দিবস পালিত 

১৭

বিশ্বকাপে ইরানকে সুখবর দিল যুক্তরাষ্ট্র

১৮

মসজিদে ঝুলছে ইমামের মরদেহ, রুমে পড়ে আছে চিরকুট

১৯

কেন ফ্রি-কিক নেননি রোনালদো?

২০
X