শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৮ আগস্ট ২০২৪, ০৫:৪১ পিএম
আপডেট : ২৮ আগস্ট ২০২৪, ০৫:৫১ পিএম
অনলাইন সংস্করণ

বিএনপির ত্রাণ তহবিলে ব্যাপক সাড়া

দলের কেন্দ্রীয় ত্রাণ-তহবিলে যশোর জেলা বিএনপি’র পক্ষ থেকে অনুদানের চেক তুলে দেওয়া হচ্ছে। ছবি : কালবেলা।
দলের কেন্দ্রীয় ত্রাণ-তহবিলে যশোর জেলা বিএনপি’র পক্ষ থেকে অনুদানের চেক তুলে দেওয়া হচ্ছে। ছবি : কালবেলা।

বন্যার্তদের সহায়তায় গঠিত বিএনপির (বাংলাদেশ জাতীয়তাবাদী দল) ত্রাণ তহবিলে ব্যাপক সাড়া দিয়েছে মানুষ। রিকশাচালক থেকে শুরু করে দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা এ তহবিলে ব্যাপক হারে আর্থিক সহযোগিতা করছেন।

বুধবার (২৮ আগস্ট) যশোর জেলা বিএনপির পক্ষ থেকে দলের খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত ও সহসাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডুর নেতৃত্বে ২৫ লাখ টাকার অনুদানের চেক তুলে দেওয়া হয়।

রাজধানীর নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের এ ত্রাণ তহবিলে ২৪ ঘণ্টাই মানুষ অনুদান দিচ্ছেন।

এ ছাড়া চাঁদপুরের কচুয়া উপজেলা বিএনপির পক্ষে দলের কেন্দ্রীয় নেতা এহসানুল হক মিলন ও কেন্দ্রীয় মহিলা দল নেত্রী নাজমুন্নাহার বেবির নেতৃত্বে দেওয়া হয় ১০ লক্ষ টাকার চেক।

বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বানভাসি মানুষের সহায়তায় ত্রাণ সংগ্রহ ও পর্যবেক্ষণকালে দলের স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, দেশের পূর্বাঞ্চলে মানবসৃষ্ট বন্যায় অনেক জেলা প্লাবিত হয়েছে। ওই এলাকাগুলোর মানুষের পাশে দাঁড়ানোর জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে দল ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা গত সাতদিন যাবত বিভিন্ন টিম করে সাহায্য-সহযোগিতা করছে।

তিনি বলেন, দেশের পূর্বাঞ্চলে বন্যায় মানুষের জানমাল ও ঘরবাড়ির যে ক্ষতি হয়েছে- সারা দেশের মানুষ তাদের পাশে দাঁড়িয়েছে। জনগণের দল হিসেবে বিএনপিও তাদের পাশে দাঁড়িয়ে আছে। সহায়তা কার্যক্রমের অংশ হিসেবে আমরা ঢাকায় কেন্দ্রীয়ভাবে ত্রাণ সংগ্রহ করছি। সেগুলো বিভিন্ন প্যাকেট করে বন্যাকবলিত অঞ্চলে পাঠিয়ে দিচ্ছি। নগদ এবং আর্থিক সহায়তাও করছি। ওষুধ এবং বিভিন্ন চিকিৎসাসেবাও চালিয়ে যাওয়া হচ্ছে। যতদিন পর্যন্ত ওই লোকগুলোর সাহায্য প্রয়োজন, আমরা সাহায্য করে যাব।

নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, বন্যাকবলিত মানুষের সাহায্যের জন্য আমাদের দলের কেন্দ্রীয় কার্যালয়ের নিচে ২৪ ঘন্টা ত্রাণ সংগ্রহ চলছে। যে যতটুকু পারেন সাহায্যের জন্য এগিয়ে আসুন।

এ সময় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, যুগ্ম মহাসচিব আব্দুস সালাম আজাদ, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু, সহসম্পাদক আমিরুজ্জামান খান শিমুল প্রমুখ উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফিফার পাওয়ার র‍্যাংকিং / বিশ্বকাপে মেসিকেও ছাড়িয়ে শীর্ষে ওঠা কে এই রামিন রেজায়িয়ান

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১%

মাঠে নেমেই রেকর্ড গড়লেন এডিন জেকো

আবারও দেশে ভূমিকম্প

নতুন রাস্তা হলো, তবুও দুর্ভোগ গেল না

বরিশালে অটোরিকশা ও মোটরসাইকেল সংঘর্ষে সৌদি প্রবাসী নিহত

ইরানের সব বন্দরে নৌ-অবরোধ তুলে নিলো যুক্তরাষ্ট্র

সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি আরইউজের

কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

শাহজাহান চৌধুরীকে গুলির পরিকল্পনা ফাঁস, লোহাগাড়া-সাতকানিয়াজুড়ে তোলপাড়

১০

সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের

১১

দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা

১২

এসএসসি বিরাশিয়ান বন্ধুদের উদ্যোগে ৮২টি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

১৩

২০টির বেশি প্রতিষ্ঠান নিয়ে নারীদের জন্য জব ফেয়ার

১৪

মেসিকে কেন ছাড়? ক্ষুব্ধ দক্ষিণ আফ্রিকার কোচ

১৫

এখন পর্যন্ত বিশ্বকাপে কোন ম্যাচে সর্বোচ্চ দর্শক খেলা দেখেছে?

১৬

ওপিসিডব্লিউ’র পরিদর্শক দল কর্তৃক ৩ প্রতিষ্ঠান পরিদর্শন 

১৭

ঢাকা থেকে যুবলীগ নেতা আটক 

১৮

দাবি রাশেদ খাঁনের / জামায়াতের নেতারা বিনা জামানতে কোটি কোটি টাকা ঋণ পায়

১৯

গ্রুপ পর্বে নেইমারকে পাচ্ছে না ব্রাজিল? যা বলছেন চিকিৎসকরা

২০
X