বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৪, ০২:৫৮ এএম
অনলাইন সংস্করণ

শেখ হাসিনার প্রেতাত্মারা এখনও ষড়যন্ত্র করছে : ডা. জাহিদ

ফেনীতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন। ছবি : কালবেলা
ফেনীতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন। ছবি : কালবেলা

বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন বলেছেন, স্বৈরাচার শেখ হাসিনা পদত্যাগ করে পালিয়ে গেলেও তার প্রেতাত্মারা এখনও ষড়যন্ত্র করছে। বাংলাদেশের দক্ষিণ-পূর্ব এলাকায় যে বন্যা হয়েছে সেটিও ষড়যন্ত্রেরই অংশ। কারণ শেখ হাসিনার ঘনিষ্ট মিত্র ভারত বাংলাদেশকে না জানিয়ে বাঁধ খুলে দেওয়ায় নোয়াখালী, ফেনী, কুমিল্লাসহ বাংলাদেশের দক্ষিণ-পূর্ব জেলাগুলো পানিতে ডুবে গেছে।

শুক্রবার (৬ সেপ্টেম্বর) ফেনীতে বন্যাদুর্গদের মাঝে ত্রাণ সহায়তা দিতে গিয়ে এসব কথা বলেন।

ডা. জাহিদ হোসেন বলেন, মানুষের হাজারো ঘরবাড়ি, গরু, ছাগল পানিতে ভেসে গেছে। এমনকি বন্যার পানিতে ডুবে মারা গেছে শিশুসহ অসংখ্য মানুষ। ওই চক্রটি এখন গার্মেন্টস সেক্টরকে অশান্ত করার চেষ্টা করছে। কিন্তু কোনো ষড়যন্ত্রই সফল হবে না।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে ১০ নং গোপাল ইউনিয়নের নতুন মুহুরীগঞ্জ বাজারে বন্যায় ক্ষতিগ্রস্ত বন্যার্তদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু, স্বেচ্ছাসেবক দলের সভাপতি এসএম জিলানী ও সাধারণ রাজীব আহসান, ফেনী জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাইদুর রহমান জুয়েল, সাধারণ সম্পাদক এস এম কায়সার এলিন, গোপাল ইউনিয়ন বিএনপির সভাপতি মোস্তফা মজুমদার ও সাধারণ সম্পাদক হুমায়ূন কবিরসহ দলীয় অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা।

এরপর ডা. জাহিদের নেতৃত্বে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার জন্মভূমি ফেনীর ফুলগাজী উপজেলায় বিভিন্ন এলাকায় বন্যার্ত মানুষের ত্রাণ সামগ্রী বিতরণ করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হলো পর্তুগালকে

একই দিনে চট্টগ্রামে দুই চাঞ্চল্যকর মামলার রায়

‘বাজেট বা জনবল সংকটের অজুহাতে নাগরিক সেবা ব্যাহত করা যাবে না’

বাবা ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলে ভাইরাল সেই এমপির বাবা এখনো জীবিত

সচেতনতা বাড়াতে সাতক্ষীরা কমিউনিটি গ্রুপের পোস্টারিং

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু 

ঝিনাইদহে চিকিৎসকের বিরুদ্ধে রোগীর নাড়ি কেটে ফেলার অভিযোগ

টানা তিন মাস সেরা ডিএমপির মিরপুর বিভাগ

সিলেটে সীমান্তে উত্তেজনার মাঝেই মানবিকতা, ভারতীয় কৃষককে ফেরত দিল বিজিবি

স্কুল দখল ও টাকা আত্মসাতের অভিযোগ এমপির বিরুদ্ধে 

১০

মেসির বিতর্কিত ফাউল ও লাল কার্ড বিতর্ক, যা বলছে ফিফার নিয়ম

১১

পুশইন ইস্যুতে সরকার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে : আইনমন্ত্রী

১২

প্রথমবার জুটি বাঁধলেন ইয়াশ রোহান ও সুনেরাহ

১৩

পর্তুগালের একাদশ ঘোষণা

১৪

এনজিওবিষয়ক ব্যুরো অফিসকে তামাকমুক্ত ঘোষণা

১৫

নাটোরে পাবলিক বিশ্ববিদ্যালয় ও কাঁচা রাস্তা পাকা করার দাবি এমপি তুলির

১৬

২০০ বছরের শ্মশান রক্ষায় নিজেই আদালতে দাঁড়ালেন নাসিক প্রশাসক সাখাওয়াত

১৭

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

১৮

‘পঞ্চগড়ে ক্যান্টনমেন্ট চাই’, প্রধানমন্ত্রীর কাছে সারজিসের দাবি

১৯

বিশ্বকাপের এক রেকর্ডময় দিন

২০
X