কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০২ আগস্ট ২০২৩, ০৬:৫৪ পিএম
আপডেট : ০২ আগস্ট ২০২৩, ১১:১৪ পিএম
অনলাইন সংস্করণ

দুর্নীতি ও সন্ত্রাসী কার্যক্রমে বিএনপি চ্যাম্পিয়ন : সবুর

কুমিল্লার তিতাস উপজেলায় সরকারের উন্নয়ন কার্যক্রম প্রচারের সময় আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক আবদুস সবুর। ছবি : কালবেলা
কুমিল্লার তিতাস উপজেলায় সরকারের উন্নয়ন কার্যক্রম প্রচারের সময় আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক আবদুস সবুর। ছবি : কালবেলা

আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক আবদুস সবুর বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার আকাশ ছোঁয়া জনপ্রিয়তা ও অভাবনীয় উন্নয়নে জনপ্রিয়তা হারিয়ে বিএনপি এখন আগুন সন্ত্রাসের পথ বেছে নিয়েছে। তারা (বিএনপি) দুর্নীতি ও সন্ত্রাসী কার্যক্রমে চ্যাম্পিয়ন।’

বুধবার (২ আগস্ট) কুমিল্লার তিতাস উপজেলায় বিএনপি-জামায়াতের নৈরাজ্যের প্রতিবাদে সরকারের উন্নয়ন কার্যক্রম প্রচারের সময় জনসংযোগে এসব কথা বলেন তিনি।

সবুর বলেন, ‘গণতন্ত্র ও জনগণের ওপর আস্থা নেই বিএনপির। অতীতেও ছিল না। বিএনপি-জামায়তের সময় সাড়ে তিনশ উপজেলায় নির্বাচন কমিশনার তড়িঘড়ি করে নিয়োগ দেওয়া হয়েছিল৷ বিএনপি আজিজ মার্কা কমিশন গঠন করে নির্বাচনের আয়োজন করেছিল। দেশের মানুষ এখন আজিজ মার্কা কমিশন চায় না।’

তিনি বলেন, ‘বিএনপি দেশের ভাবমূর্তি নেতিবাচকভাবে বিদেশিদের কাছে তুলে ধরছে। বাংলাদেশিদের খারাপ চোখে দেখছে বিদেশিরা। সবদিক বিবেচনা করেই, কানাডার ফেডারেল আদালত বিএনপিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা দিয়েছে। দেশ-বিদেশে কোথাও আর জায়গা পাচ্ছে না দলটি (বিএনপি)। তাই অগ্নিসন্ত্রাসী কার্যক্রমেই ভরসা রাখছে।’

এ সময় কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল মান্নান জয়, স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি সালেহ মোহাম্মদ টুটুল, তিতাস সদর ইউনিয়নের চেয়ারম্যান সাইফুল আলম মুরাদ, সাতানী ইউনিয়নের চেয়ারম্যান শামসুল হক সরকার, জগতপুর ইউনিয়নের চেয়ারম্যান মুজিবুর রহমান, যুবলীগ নেতা সরোয়ার বাবু, তিতাস উপজেলা ছাত্রলীগের সভাপতি এ কে এম কামরুল হাসান তুষার প্রমুখ উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটের সাদাপাথর সাময়িকভাবে বন্ধ ঘোষণা

পরের দুই ম্যাচে জিততে না পারলে কী হবে আর্জেন্টিনার?

জীবনের প্রথম খিঁচুনি কি ক্যানসারের লক্ষণ? যা বলছে গবেষণা

ফৌজদারি অপরাধে দণ্ড নির্ধারণে অভিন্ন মানদণ্ড চায় আইন কমিশন

প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বিজনেস ডিপার্টমেন্টে এআই নিয়ে ২ দিনের কর্মশালা

সুইস পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করলেন আব্বাস আরাগচি

সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা শুরু

১০০০তম বিশ্বকাপ ম্যাচ: সংখ্যার আড়ালে লুকানো চমকপ্রদ তথ্য

‘তারেক রহমান বিদেশনীতিতে নাহিদ ইসলামের পথ অনুসরণ করছেন’

যুবককে পিটিয়ে বৈদ্যুতিক শক দিয়ে হত্যা, পুলিশের গাড়ি অবরুদ্ধ

১০

কোরবানির হাটে অবিক্রিত সেই ভাইরাল উট নিয়ে নতুন সিদ্ধান্ত 

১১

দোকান ভাড়ার বিরোধে ব্যবসায়ী খুন, আসামির যাবজ্জীবন

১২

রাতের মধ্যে ঝড়সহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

১৩

সমঝোতার প্রথম ধারা যুক্তরাষ্ট্র বাস্তবায়ন করতে পারেনি: ইরান

১৪

পাকিস্তানি মধ্যস্থতাকারীদের সঙ্গে মার্কিন প্রতিনিধিদলের সাক্ষাৎ

১৫

যুবদল নেতা মাসুদ হত্যা মামলার আসামি পাহাড় থেকে গ্রেপ্তার

১৬

গুলি করতে করতে হেঁটে যাচ্ছেন যুবক, ভিডিও ভাইরাল

১৭

ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার করে যেখানে পদায়ন করল সরকার

১৮

জাতীয় কবির দর্শন ছড়িয়ে দিতে ‘নজরুল বর্ষ’ পালনের সিদ্ধান্ত

১৯

স্কুলশিক্ষার্থীকে হত্যার অভিযোগ, অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে সড়ক অবরোধ

২০
X