কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০২ আগস্ট ২০২৩, ০৮:১৯ পিএম
অনলাইন সংস্করণ

আন্দোলনের বিষয়ে কূটনীতিকদের যেসব তথ্য দিল বিএনপি

ছবি : কালবেলা
ছবি : কালবেলা

রাজধানীতে বিএনপির মহাসমাবেশ ও প্রবেশপথে অবস্থান কর্মসূচিতে পুলিশ ও সরকারি দলের হামলা, মামলা, গ্রেপ্তার, নির্যাতনের ঘটনাসহ দেশের সাম্প্রতিক রাজনৈতিক চালচিত্র বিদেশি কূটনীতিকদের অবহিত করেছে দলটি। বর্তমান রাজনৈতিক পরিস্থিতি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের অনুকূলে নয় বলেও জানিয়েছে তারা।

বুধবার (২ আগস্ট) বিকেলে রাজধানীর গুলশানের লেকশোর হোটেলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঢাকায় নিযুক্ত বিদেশি কূটনীতিকদের সঙ্গে বৈঠক করেন। বৈঠক শেষে দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী সাংবাদিকদের এ কথা বলেন।

আমীর খসরু বলেন, আজকে বিষয়টা ছিলো ব্রিফিং। বিশেষ করে বর্তমান রাজনৈতিক ঘটনাবলি, ২৯ তারিখে আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে সরকার ও সরকারি দলের অস্ত্রধারীদের যে যৌথ কর্মকাণ্ড, মিথ্যা মামলা, গ্রেপ্তার ইত্যাদি বিষয়গুলো আমরা বলেছি। বাংলাদেশে যারা গণতন্ত্র বিশ্বাস করে, গণতন্ত্র দেখতে চায়, গণতান্ত্রিক অর্ডার দেখতে চায়, মানবাধিকার দেখতে চায় তাদের জানা দরকার। এ কথাগুলো আমরা আগে ডিপ্লোমেটিক ব্রিফিংয়ে বলেছি।

তিনি বলেন, ‘ওরা জানতে চায়- কী হচ্ছে বাংলাদেশে? আমরা বলেছি, ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচনের আগে যে পরিস্থিতি ছিল, আগামী নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ এখন সেই পথেই চলছে। বিচার বিভাগকে ব্যবহার করা, আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করা, সরকারি কর্মকর্তাদের ব্যবহার করা- সেই প্রক্রিয়া শুরু হয়ে গেছে।’

বিএনপির এ নেতা বলেন, ‘যত ঘটনা ঘটবে আমরা আপনাদের কাছে তুলে ধরব, সবাইকে বলব।’

ঢাকায় বিএনপির মহাসমাবেশ ও প্রবেশপথে অবস্থান কর্মসূচিতে পুলিশ ও সরকারি দলের হামলা-নির্যাতন, গ্রেপ্তারের ঘটনা কূটনীতিকদের বিস্তারিতভাবে তুলে ধরা হয়েছে বলে জানান দলটির এই নেতা।

তিনি বলেন, আমাদের অনেকে বিদেশে ও হজে আছে তাদের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে। উদ্দেশ্যটা তো বুঝাই যাচ্ছে। তাদের টার্গেট হচ্ছে, আবার ভয়-ভীতি দেখিয়ে একটা নির্বাচনী কৌশলে ভোট চুরি করে আবার ক্ষমতা দখল করা।

বিদেশি কূটনীতিকরা কী বলেছেন- জানতে চাইলে আমীর খসরু বলেন, ‘আমরা তো সার্বিক পরিস্থিতি ব্রিফ করেছি। এখানে উনাদের বলার বিষয় নয়।’

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এই সরকারের অধীনে যে নির্বাচন হবে না- সেটা দেশে ও দেশের বাইরে পরিষ্কার হয়ে গেছে। সেজন্য তো নির্দলীয় নিরপেক্ষ সরকারের কথাটা এসেছে।

এদিন বিকেল ৪টায় থেকে ঘণ্টাব্যাপী এই রুদ্ধদ্বার বৈঠকে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন, জার্মানী, জাপান, চীন, রাশিয়া, ইরান, ডেনমার্ক, পাকিস্তানসহ ২৫টি দেশ ও আন্তর্জাতিক সংস্থার ঢাকায় কর্মরত মিশনগুলোর রাজনৈতিক ডেস্কের কর্মকর্তারা অংশ নেন।

বৈঠকে দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, বৈদেশিক সম্পর্ক বিষয়ক কমিটির সদস্য এনামুল হক চৌধুরী, শামা ওবায়েদ, আসাদুজ্জামান আসাদ, নওশাদ জমির, অনিন্দ্য ইসলাম অমিত, তাবিথ আউয়াল, ইশরাক হোসেন, নজরুল ইসলাম আজাদ, ফাহিমা নাসরিন মুন্নী, রুমিন ফারহানা, ফারজানা শারমিন পুতুল প্রমুখ উপস্থিত ছিলেন।

বৈঠকটি রুদ্ধদ্বার হওয়ায় হোটেলে প্রবেশাধিকারে কড়াকড়ি ছিলো। গণমাধ্যমের সাংবাদিকরাও হোটেলের বাইরে অবস্থান করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: বিএনপির আন্দোলন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতের ইতিহাসের অন্যতম বড় আইপিও আনছে জিও, ঘোষণা মুকেশ আম্বানির

ব্যক্তিগত অডিও প্রকাশ ঠেকাতে করা বাইডেনের মামলা খারিজ

জয়ের খোঁজে নেমেই ধাক্কা, আড়াই মিনিটে গোল হজম তুরস্কের

৫ বছর পর কুবি ছাত্রদলের আহ্বায়ক কমিটি ঘোষণা

হজ পালন শেষে ফিরেছেন ৬১ হাজার ৬৯৭ বাংলাদেশি

৪৫ মিনিটেই ৩ গোল করে জার্মানিকে হটিয়ে ব্রাজিলের বিশ্বরেকর্ড পুনরুদ্ধার

অস্ট্রেলিয়ায় গেল আরও ৫ কোটি লিটার ডিজেল

যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত, আহত ৮৯

ব্রাজিলের বড় জয়ে টিএসসিতে সমর্থকদের উল্লাস

হাইতিকে উড়িয়ে গ্রুপের শীর্ষে ব্রাজিল

১০

মাটি-বালুখেকোদের ‘শেল্টার’ দেন জামায়াত এমপির পিএস, অডিও ফাঁস

১১

দ্বিতীয় দল হিসেবে বিশ্বকাপে নকআউটের টিকিট কাটল যারা

১২

পার্টটাইম চাকরির সুযোগ দিচ্ছে এসএমসি

১৩

হরমুজ প্রণালিতে বিপদ এখনো কাটেনি, বলছে ইউকেএমটিও

১৪

দুপুরের আগেই ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

১৫

তিস্তার পানি বিপৎসীমা ছুঁই ছুঁই

১৬

ব্রাজিলকে ভোগানোর পর এবার দ্রুততম গোলের রেকর্ড গড়লেন সাইবারি

১৭

মেসির ট্যাকল নিয়ে তোলপাড়, ফিফায় আনুষ্ঠানিক অভিযোগ আলজেরিয়ার

১৮

আক্ষেপের অবসান, সন্তানের খেলা দেখতে অবশেষে যুক্তরাষ্ট্র যাচ্ছেন ভোজিনহার মা

১৯

আজ ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যে এলাকায়

২০
X