কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৪, ১০:০১ পিএম
অনলাইন সংস্করণ

সেনা কর্মকর্তাকে হত্যার বিচার চায় খেলাফত মজলিস

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

গতকাল সোমবার দিবাগত রাতে কক্সবাজারের চকরিয়ায় যৌথ বাহিনীর অভিযানের সময়ে দুর্বৃত্তের হামলায় সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট তানজিম সারোয়ারের নিহতের ঘটনায় গভীর শোক ও উদ্বেগ প্রকাশ করেছে খেলাফত মজলিস।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃততে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে সংগঠনের আমির মাওলানা আব্দুল বাছিত আজাদ ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদের বলেন, আমরা নিহত সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট তানজিম সারোয়ারের জন্য মহান আল্লাহ দরবারে মাগফিরাত কামনা করি এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।

দেশের মানুষের নিরপাত্তার জন্য দায়িত্বপালনকালে তিনি জীবন উৎসর্গ করেন। তার এই আত্মত্যাগকে জনগণ স্মরণে রাখবে। সেনা কর্মকর্তা হত্যাকারী সকল দুর্বৃত্তকে অবিলম্বে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করতে হবে। আমরা সর্বোচ্চ সতর্কতা ও নিরাপত্তাসহ যৌথ বাহিনীর এসব অভিযান আরও জোরদারের আহ্বান জানাচ্ছি। সন্ত্রাসমুক্ত বাংলাদেশ বিনির্মাণে এই অভিযানে জনগণ প্রশাসনকের সর্বোচ্চ সহযোগিতা করবে।

এর আগে গত ১৮ সেপ্টেম্বর দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকে খেলাফত মজলিসের নেতারা বলেন, কোনোভাবেই আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না। দেশের সকল সেক্টরে স্থিতিশীলতার পরিবেশ রক্ষায় দেশপ্রেমিক ছাত্রজনতাকে ঐক্যবদ্ধ থাকতে হবে। স্বৈরাচার সরকারের আমলে সব হত্যা-খুনের বিচার কার্যক্রম দ্রুত শুরু করতে হবে। দেশের বাইরে বসে খুনি হাসিনা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত করে যাচ্ছে। তাকে দেশে ফিরিয়ে এনে অবিলম্বে বিচার কার্যক্রম শুরু করতে হবে। পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীকে সক্রিয় করতে হবে।

বৈঠকে আশা প্রকাশ করে নেতারা বলেন, রাষ্ট্রীয় সংস্কারের জন্য যে কমিশনগুলো গঠিত হয়েছে সেগুলো দ্রুততম সময়ের মধ্যে কাজ সম্পাদন করবে বলে আমাদের বিশ্বাস। অন্তর্বর্তী সরকার দেশের প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করে যৌক্তিক সময়ের মধ্যে একটি নির্বাচন আয়োজন করবে আমরা প্রত্যাশা করছি। দেশপ্রেমিক সকল রাজনৈতিক দল এক্ষেত্রে সরকারকে সর্বোচ্চ সহযোগিতা করবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১০০০তম বিশ্বকাপ ম্যাচ: সংখ্যার আড়ালে লুকানো চমকপ্রদ তথ্য

‘তারেক রহমান বিদেশনীতিতে নাহিদ ইসলামের পথ অনুসরণ করছেন’

যুবককে পিটিয়ে বৈদ্যুতিক শক দিয়ে হত্যা, পুলিশের গাড়ি অবরুদ্ধ

কোরবানির হাটে অবিক্রিত সেই ভাইরাল উট নিয়ে নতুন সিদ্ধান্ত 

দোকান ভাড়ার বিরোধে ব্যবসায়ী খুন, আসামির যাবজ্জীবন

রাতের মধ্যে ঝড়সহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

সমঝোতার প্রথম ধারা যুক্তরাষ্ট্র বাস্তবায়ন করতে পারেনি : ইরান

পাকিস্তানি মধ্যস্থতাকারীদের সঙ্গে মার্কিন প্রতিনিধিদলের সাক্ষাৎ

যুবদল নেতা মাসুদ হত্যা মামলার আসামি পাহাড় থেকে গ্রেপ্তার

গুলি করতে করতে হেঁটে যাচ্ছেন যুবক, ভিডিও ভাইরাল

১০

ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার করে যেখানে পদায়ন করল সরকার

১১

জাতীয় কবির দর্শন ছড়িয়ে দিতে ‘নজরুল বর্ষ’ পালনের সিদ্ধান্ত

১২

স্কুলশিক্ষার্থীকে হত্যার অভিযোগ, অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে সড়ক অবরোধ

১৩

অস্ট্রেলিয়ার কাছে ‘অসহায় আত্মসমর্পণ’ টাইগারদের

১৪

মীর শাহে আলম ও জনতুষ্টিবাদ

১৫

অস্ট্রিয়া ম্যাচের আগে পার্টিতে মজেছে আর্জেন্টিনা

১৬

প্রিয় দলকে সমর্থন করলে কি মানসিক স্বাস্থ্যের উন্নতি ঘটে?

১৭

সাংহাইয়ে পুরস্কৃত হলো দেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’

১৮

ইরানকে আত্মসমর্পণে বাধ্য করতে ব্যর্থ হয়েছে যুক্তরাষ্ট্র : মোহসেন রেজায়ি

১৯

কাতারে নিহত ৫ প্রবাসীর বাড়ি সিলেটে, জানা গেল পরিচয়

২০
X