কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৬ অক্টোবর ২০২৪, ০১:৫৬ এএম
আপডেট : ১৬ অক্টোবর ২০২৪, ০৮:০৩ এএম
অনলাইন সংস্করণ

ডেঙ্গু প্রতিরোধে রাজধানীতে সচেতনতামূলক লিফলেট বিতরণ আব্দুস সালামের

ডেঙ্গু প্রতিরোধে রাজধানীতে সচেতনতামূলক লিফলেট বিতরণ করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম। ছবি : সংগৃহীত
ডেঙ্গু প্রতিরোধে রাজধানীতে সচেতনতামূলক লিফলেট বিতরণ করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম। ছবি : সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ডেঙ্গু প্রতিরোধে মানুষের বাসায় বাসায় ও ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে সচেতনতামূলক লিফলেট বিতরণ করেছেন দলের চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম।

মঙ্গলবার (১৫ অক্টোবর) দুপুরে রাজধানীর রমনা থানার ১৯নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে সিদ্ধেশ্বরী বালুর মাঠ থেকে এই লিফলেট বিতরণ কর্মসূচি শুরু হয়। এরপর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, বেইলী রোড, শান্তিনগর মোড়, মালিবাগ সিআইডি অফিস মোড় হয়ে মৌচাকে গিয়ে তা শেষ হয়।

লিফলেট বিতরণকালে বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম বলেন, শেখ হাসিনা বিদায় নিলেও তিনি যাদের রেখে গেছেন তারা এখনো বিদায় হয়নি। সিটি করপোরেশন এখন পর্যন্ত কোনো কাজ করতে পারছে না বা করছে না। সরকারকে বলবো, যাতে অনতিবিলম্বে জনদুর্ভোগ কমানো যায় সেদিকে মনোযোগ দেন। আর আমরা জানি, কার্যত জনদুর্ভোগ আপনাদের পক্ষে কমানো সম্ভব না। সেটার জন্য একটা রাজনৈতিক সরকার দরকার। সুতরাং যত দ্রুত নির্বাচন দেবেন, নির্বাচিত সরকার তত দ্রুত সমাধান দিতে পারবে।

এ সময় আব্দুস সালামের সঙ্গে ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সাদ মোর্শেদ পাপ্পা, রমনা থানা বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন, ১৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি আবদুল মোতালেব রুবেল, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, বিএনপি নেতা আশরাফ হোসেন, জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সহ-সভাপতি রাফিজুল হাই রাফিজসহ অঙ্গসংগঠনের নেতারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আরও কমলো তেলের দাম

স্বপ্ন কি সত্যিই আপনাকে ক্লান্ত করে তোলে? জেনে নিন বিজ্ঞান কী বলে

পাওনা দাবিতে আন্দোলনে জিপির সাবেক কর্মীরা, আটক ৬

চিনি কি ক্যান্সারের কারণ হতে পারে? যা বলছে বিজ্ঞান

পরিচিত কেউ টাকা ধার চাচ্ছে? সম্পর্ক ঠিক রেখে ‘না’ বলার সহজ উপায়

সড়কে প্রাণ গেল মা-ছেলের 

যে ৫ কারণে আপনি এখনো সিঙ্গেল

সিন্ধু নদীর পানিবণ্টন ইস্যুতে ভারতের প্রতি কড়া হুঁশিয়ারি পাকিস্তানের

শাশুড়ি হত্যা মামলায় জামিন করিয়েছিল স্ত্রী, তাকেই হত্যা করল স্বামী

একদিনের ব্যবধানে আবারও কমলো স্বর্ণের দাম, ভরি কত

১০

শ্রেণিকক্ষে শিক্ষার্থীকে যৌন হয়রানি, শিক্ষকের গলায় জুতার মালা

১১

মারা গেলেন আওয়ামী লীগের এক নেতা

১২

লেবাননে ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নিল সংযুক্ত আরব আমিরাত

১৩

৩০ জুন / কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৪

ম্যাচ শেষে স্টেডিয়াম পরিষ্কার করলেন জাপানি সমর্থকরা

১৫

মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর বিরুদ্ধে রায় আজ

১৬

ডাচদের হৃদয় ভেঙে শেষ ষোলোয় মরক্কো

১৭

শপথ নিতে পারবেন না চট্টগ্রাম-৪ আসনের বিএনপি প্রার্থী

১৮

পশ্চিমবঙ্গের হলদিয়া রিফাইনারিতে ভয়াবহ আগুন, আহত ১৫

১৯

গোপালগঞ্জে ৭ বছরেও শেষ হয়নি মডেল মসজিদের নির্মাণকাজ

২০
X