কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৪, ০২:৫৫ এএম
আপডেট : ০৯ নভেম্বর ২০২৪, ১১:২৯ এএম
অনলাইন সংস্করণ

কর্মীদের অরক্ষিত রেখে চলে গেছেন হাসিনা : মোহাম্মদ আইয়ুব

নয়াপল্টনে সমাবেশে যোগ দিয়ে কথা বলেন যুবনেতা মোহাম্মদ আইয়ুব। ছবি : সংগৃহীত
নয়াপল্টনে সমাবেশে যোগ দিয়ে কথা বলেন যুবনেতা মোহাম্মদ আইয়ুব। ছবি : সংগৃহীত

কর্মীদের অরক্ষিত রেখে শেখ হাসিনা চলে গেছেন বলে মন্তব্য করেছেন মহানগর উত্তর যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক, বাঙলা কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি ও সদস্যসচিব, যুবনেতা মোহাম্মদ আইয়ুব।

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শুক্রবার (৮ নভেম্বর) বিকেলে রাজধানীর নয়া পল্টনে সমাবেশের ডাক দেয় বিএনপি। এই সমাবেশে নেতাকর্মীদের নিয়ে যোগ দেন যুবনেতা মোহাম্মদ আইয়ুব। সেসময় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রসঙ্গে এ মন্তব্য করেন তিনি।

মোহাম্মদ আইয়ুব বলেন, আমরা গত ১৭ বছর শেখ হাসিনার সময়ে নানা রকম নির্যাতন নিষ্পেষণের শিকার হয়ে চরম দুঃসময় পার করেছি। আমাদের অসংখ্য সহযোদ্ধা শহীদ হয়েছেন, গুম হয়েছেন, খুন হয়েছেন। মামলায় জর্জরিত হয়েছি, জেল খেটেছি।

তিনি বলেন, আমরা দেখেছি কর্মীদের অরক্ষিত রেখে শেখ হাসিনা নিজেকে নিরাপদ করার লক্ষ্যে পাশের দেশে চলে গেছেন। ওই দেশে নিরাপদে বসে তার কর্মীদের উসকে দেওয়ার চেষ্টা করছেন। বলছেন ‘আমি টুপ করে দেশে ঢুকে যাবো’। যেই শেখ হাসিনা কর্মীদের অরক্ষিত রেখে চলে যায় সেই হাসিনাকে আওয়ামী লীগ ঘৃণা করে।

তিনি আরও বলেন, আজ নয়াপল্টনে মানুষের ঢল নেমেছে। জাতীয়বাদী দল বিএনপি আয়োজিত এই বর্ণাঢ্য র‌্যালি লাখো মানুষের সমাগমে প্রকম্পিত হয়ে উঠেছে। তারেক রহমানের নেতৃত্বে আমরা পূর্বের চেয়ে অনেক বেশি শক্তিশালী। আমরা আশা করি এই অন্তর্বর্তী সরকার অতি অল্প সময়ের মধ্যে যৌক্তিক সংস্কার করে দেশে বিদেশে সর্বমহলে গ্রহণযোগ্য নির্বাচনের ব্যবস্থা করবে।

এ সময় যুবদল নেতা তপন কুমার, অপু, নাজমুল, মিলন, লিটন, এহসান, রিয়াজ, ওয়াদুদ, আসাদ, শাকিল, আশিক, বাবুল, সজল এবং বিভিন্ন থানা ও ওয়াড যুবদলের অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুনামগঞ্জে পাহাড়ি ঢল, তাহিরপুরের সঙ্গে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

হান্নান মাসউদ বসুন, এটা শাহবাগ নয় : ডেপুটি স্পিকার

মাদকসহ গ্রেপ্তারের ৫ ঘণ্টা পর নিষিদ্ধ ছাত্রলীগ কর্মীর মৃত্যু

বিশ্বকাপের উন্মাদনায় ‘কান্ডারি চল’, একসঙ্গে ফুয়াদ-পান্থ কানাই-মিলা

তরুণদের মাদকমুক্ত রাখতে বিজ্ঞানভিত্তিক ও সমন্বিত প্রতিরোধের আহ্বান সমাজকল্যাণ মন্ত্রীর

মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

মমতাজের জামিন বহাল

বাংলার জয়যাত্রার নাবিকদের দুঃসময় কাটছেই না

বিশ্বকাপের মাঝে শোকে ডুবল ফুটবলপ্রেমীরা, আর্জেন্টাইন ফুটবলার লাউতারোর মৃত্যু

হোয়াটসঅ্যাপে আসছে আকর্ষণীয় ২ ফিচার, যেসব সুবিধা পাবেন

১০

শব্দদূষণ নিয়ন্ত্রণে ২৯ হাজারের বেশি মামলা, প্রায় ২ কোটি টাকা জরিমানা

১১

বেসরকারি শিক্ষকদের বদলিতে তথ্য এন্ট্রির সময় বাড়ল

১২

চৈতালীকে গ্রেপ্তার ও আইনজীবী সনদ বাতিলের দাবি হেফাজতের

১৩

প্রশ্নপত্রে নেই সেন্ট্রাল ইউনিভার্সিটির নাম, শিক্ষার্থীদের বিক্ষোভ

১৪

সংরক্ষিত এমপিকে স্পিকার / ২ মিনিটে শেষ করুন, বাকি কথা টকশোতে বলবেন

১৫

মার্কিন বিমানঘাঁটিতে ফ্লুর প্রাদুর্ভাব, আক্রান্ত ২০০

১৬

হঠাৎ শ্বাস নিতে কষ্ট হচ্ছে? জেনে নিন কখন এটি বিপদ সংকেত

১৭

মেঘালয়ের ঢল ও ভারী বৃষ্টিতে সিলেটে বন্যার শঙ্কা, তলিয়েছে সাদাপাথর

১৮

প্রেমিককে হত্যার পর লাশ গুমের অভিযোগ, প্রেমিকাসহ আটক ৪

১৯

চীনা যুদ্ধবিমান অনুপ্রবেশ, জবাবে পাঁচ দিনের যুদ্ধ প্রস্তুতি মহড়া তাইওয়ানের 

২০
X