কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২২ নভেম্বর ২০২৪, ০৭:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

ঐক্যবদ্ধভাবে দেশবিরোধী ষড়যন্ত্র মোকাবিলা করতে হবে : আহমদ আবদুল

খেলাফত মজলিসের ওয়ার্ড প্রতিনিধি সম্মেলন। ছবি : কালবেলা
খেলাফত মজলিসের ওয়ার্ড প্রতিনিধি সম্মেলন। ছবি : কালবেলা

খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের বলেছেন, শেখ হাসিনা ভারতে বসে বাংলাদেশের বিরুদ্ধে চক্রান্ত করছেন। তার মতো ফ্যাসিস্টকে আবারও পুনর্বাসনে কেউ কেউ তৎপর রয়েছে। কিন্তু জনগণ তাদেরও প্রত্যাখ্যান করবে। অবিলম্বে শেখ হাসিনাসহ সব খুনিকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে হবে।

শুক্রবার (২২ নভেম্বর) বিকেলে নারায়ণগঞ্জ মহানগরী খেলাফত মজলিসের ওয়ার্ড প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ছাত্র-জনতার অভ্যুত্থানের বিরুদ্ধে এখনো ষড়যন্ত্র চলছে। মতভিন্নতা থাকা সত্ত্বেও সবাইকে ঐক্যবদ্ধভাবে দেশবিরোধী ষড়যন্ত্র মোকাবিলা করতে হবে। সংস্কার কার্যক্রমে অংশীজনের মতামত গ্রহণ ও সংখ্যাগরিষ্ঠ মানুষের ধর্মীয় মূল্যবোধকে প্রাধান্য দিতে হবে।

আগামী নির্বাচনের বিষয়ে তিনি বলেন, এই মুহূর্তে ইসলামী দলগুলোর সঙ্গেও আমাদের যোগাযোগ বৃদ্ধি পেয়েছে। আগামী নির্বাচনকে সামনে রেখে ঐক্যবদ্ধভাবে কীভাবে সফল হওয়া যায় আলাপ-আলোচনা চলছে। একটি আসনে এক ইসলামী দলের প্রার্থী যাতে থাকে এ ব্যাপারে সমঝোতামূলক আলোচনাও চলছে।

জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে মহানগর সভাপতি ড. শরীফ মোহাম্মদ মোসাদ্দেকের সভাপতিত্বে ও মহানগর সাধারণ সম্পাদক ইলিয়াস আহমদের পরিচালনায় অনুষ্ঠিত সম্মেলনে বক্তব্য দেন- যুগ্ম মহাসচিব এবিএম সিরাজুল মামুন, নারায়ণগঞ্জ জেলা সভাপতি আহমদ আলী, সাধারণ সম্পাদক মিজানুর রহমান, মহানগর সহ-সভাপতি ডা. শামীম ভূঁইয়া, মাওলানা আব্দুল ওয়াদুদ, সদর থানা সভাপতি কবির হোসাইন, সাধারণ সম্পাদক খন্দকার হাফেজ আওলাদ, সিদ্ধিরগঞ্জ থানা সভাপতি নুর মোহাম্মদ খান, জেলা সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম, বন্দর পশ্চিম থানার সভাপতি মাওলানা ফরিদুজ্জামান, ইসলামী যুব মজলিস মহানগর সভাপতি মাইদুল ইসলাম, ইসলামী ছাত্র মজলিসের তৌফিক বিন হারিছ ও বিভিন্ন ওয়ার্ড সভাপতি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

ককটেল বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

১০

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

১১

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

১২

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

১৩

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

১৪

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১৫

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১৬

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

১৭

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১৮

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

১৯

ইরানের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক একটি ঐতিহাসিক ঘটনা: জেডি ভ্যান্স

২০
X