কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০১ ডিসেম্বর ২০২৪, ০৮:৪৬ পিএম
আপডেট : ০১ ডিসেম্বর ২০২৪, ০৯:১৪ পিএম
অনলাইন সংস্করণ

‘নারী পোশাক’ নিয়ে গণমাধ্যমে ভুলভাবে প্রচার হয়েছে: জামায়াত সেক্রেটারি

অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। ছবি : সংগৃহীত
অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। ছবি : সংগৃহীত

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের ‘নারীর পোশাক’ সংক্রান্ত বক্তব্যটি কতিপয় সংবাদপত্র ও গণমাধ্যমে ভুলভাবে প্রচার হয়েছে দাবি করে প্রতিবাদ জানিয়েছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

রোববার (১ ডিসেম্বর) বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার বিভাগের মুখপাত্র মুজিবুল আলমের সই করা পাঠানো এক বিবৃতিতে এ কথা জানানো হয়।

বিবৃতিতে তিনি বলেন, ‘৩০ নভেম্বর সাতক্ষীরা জেলা জামায়াত আয়োজিত কর্মী সম্মেলনে ‘নারী পোশাক’ সংক্রান্ত আমিরে জামায়াত ডা. শফিকুর রহমানের বক্তব্যটি কতিপয় সংবাদপত্র ও গণমাধ্যমে ভুলভাবে উপস্থাপিত হয়েছে। আমিরে জামায়াতের দেওয়া বক্তব্যটির আগে ও পরের অংশ বাদ দিয়ে ভুলভাবে উপস্থাপন করায় জনমনে বিভ্রান্তি তৈরি হয়েছে। আমরা এই ভুল সংবাদ পরিবেশেনের প্রতিবাদ জানাচ্ছি।’

তিনি আরও বলেন, ‘তবে কোনো কোনো সংবাদপত্র ও গণমাধ্যমে আমিরে জামায়াতের বক্তব্যটি সঠিকভাবে প্রকাশিত হয়েছে। আমি তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।’

আহ্বান জানিয়ে অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘জনমনে বিভ্রান্তি সৃষ্টি করে এ জাতীয় সংবাদ পরিবেশন করা সাংবাদিকতা নীতিমালার পরিপন্থি। ভবিষ্যতে সাংবাদিকতার নীতিমালা অনুসরণ করে সংবাদ পরিবেশন করার জন্য আমি সংশ্লিষ্ট রিপোর্টার, পত্রিকা কর্তৃপক্ষ ও গণমাধ্যমের প্রতি আহ্বান জানাচ্ছি।’

এর আগে গত শনিবার (৩০ নভেম্বর) দুপুরে সাতক্ষীরা সরকারি উচ্চ বালক বিদ্যালয় মাঠে জেলা জামায়াত আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য দেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। সেখানে তিনি নানা বিষয়ের বক্তব্যদানকালে নারীর পোশাক পরার স্বাধীনতা নিয়ে কথা বলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

লন্ডনে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ৩

সোমবার পদত্যাগ করতে পারেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

দাম কমার পর আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

নিহত ৪ গারো পরিবারের পাশে আইসিটি মন্ত্রী

ভাঙল রেকর্ড, ব্রাজিলকেও ছাড়িয়ে গেল নেদারল্যান্ডস

২১ জুন / আজকের নামাজের সময়সূচি

১৩ বছর আগের হত্যা মামলায় জামায়াত নেতা গ্রেপ্তার

কানাডায় মসজিদের ইমামের ওপর হামলা

২০০ বছরে প্রকৃতির সঙ্গে মানুষের সংযোগ কমেছে ৬০ শতাংশ: গবেষণা

‘ইতিহাস সাক্ষী আওয়ামী লীগ ইসলাম ও দেশের চিরশত্রু’

১০

লেবাননে ইসরায়েলি সেনা নিহত, হামলায় আহত আরও ১৩

১১

রাজধানীতে আজ কোথায় কী

১২

শেষ ১০ মিনিটে যা হলো, বিশ্বাস করাই কঠিন!

১৩

বিশ্ব বাবা দিবস আজ

১৪

২১ জুন : ইতিহাসে এই দিনে আলোচিত কী ঘটেছিল

১৫

তীব্র তাপে ফ্রান্সে বছরে সাড়ে ৫ হাজার মানুষের মৃত্যু

১৬

কুরাসাও গোলরক্ষকের সামনে নিরুপায় ইকুয়েডর

১৭

হরমুজ প্রণালি দিয়ে বিপুল পরিমাণ তেল পরিবহন হচ্ছে : সেন্টকম

১৮

দুপুরের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

১৯

পাকিস্তানের প্রধানমন্ত্রী ও সেনাপ্রধান যাচ্ছেন সুইজারল্যান্ডে

২০
X