কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১১ আগস্ট ২০২৩, ০৭:০৬ পিএম
আপডেট : ১১ আগস্ট ২০২৩, ০৭:২৪ পিএম
অনলাইন সংস্করণ

আ.লীগের কার্যনির্বাহী সংসদের সভা শনিবার

ছবি : কালবেলা
ছবি : কালবেলা

আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভা আগামীকাল শনিবার (১২ আগস্ট) অনুষ্ঠিত হবে। শুক্রবার (১১ আগস্ট) দলের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয় - ওইদিন সন্ধ্যা সাড়ে সাতটায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে এ সভা অনুষ্ঠিত হবে। সভায় সভাপতিত্ব করবেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কার্যনির্বাহী সংসদের সব সদস্যকে যথা সময়ে এই সভায় উপস্থিত থাকতে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের অনুরোধ জানিয়েছেন। এ ছাড়া সভায় উপস্থিত হতে সংশ্লিষ্ট সবাইকে করোনাভাইরাসের নমুনা পরীক্ষা করতে বলা হয়েছে।

দলীয় সূত্রে জানা গেছে, দলের বিশেষ বর্ধিত সভার এক সপ্তাহ পেরোনোর আগেই অনুষ্ঠিত এই সভার গুরুত্ব অন্য যে কোনো সভার চেয়ে বেশি। বর্ধিত সভা তৃণমূলের নেতাদের উত্থাপিত নানা অভিযোগ ও পরামর্শ নিয়ে এই সভায় আলোচনা হতে পারে।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সন্নিকটে হওয়ায় নির্বাচনের বিভিন্ন বিষয়ে নিয়েও সিদ্ধান্ত নিতে পারে দলের সর্বোচ্চ ফোরামটি। এ ছাড়া, দলের কার্যনির্বাহী সংসদের সভায় আগামী জাতীয় নির্বাচন উপলক্ষে ইশতেহার প্রণয়ন কমিটি ও উন্নয়নের প্রচার কার্যক্রম বৃদ্ধি ও বিরোধীদের অপপ্রচার রোধে না করণীয় সম্পর্কে নির্দেশনা আসতে পারে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অস্ট্রিয়া ম্যাচের আগে আরেকটি দুঃসংবাদ পেল আর্জেন্টিনা

চার জেলায় বন্যার আভাস

পারমাণবিক অস্ত্রের পথ ছিল ওবামার ইরান চুক্তি

সুস্থ থাকতে যোগব্যায়ামকে অভ্যাসে পরিণত করা উচিত: সিসিক প্রশাসক

ধর্মীয় অবমাননা ঠেকাতে জগন্নাথ হল সংসদের ৬ দাবি

যুদ্ধবিরতির পরও লেবাননে ইসরায়েলি হামলা, নিহত ১৬

‘এবারের বাজেট জনবান্ধব, নিত্যপণ্যের দাম বাড়েনি’

২ ম্যাচ শেষেই নিষেধাজ্ঞার ঝুঁকিতে ব্রাজিলের ৩ খেলোয়াড়!

বেতন বাড়ছে সরকারি চাকরিজীবীদের, আরও যেসব সুবিধা পাবেন

জামায়াত নেতাকর্মীদের সমাজের কল্যাণে বিলিয়ে দিতে হবে: ডা. তাহের

১০

আমি বস হতে চাইনি, শুধু মজা করেছিলাম: ট্রাম্প

১১

ফাঁকা বাসায় শিশুকে ধর্ষণ, প্রতিবেশী সুমন গ্রেপ্তার

১২

বিএনপির তিন মাসে যে কাজ হয়েছে, আ.লীগের ১৫ বছরেও তা হয়নি : মির্জা ফখরুল

১৩

চাঁদপুর জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন

১৪

বাবার লাশ দাফনে সন্তানদের বাধা

১৫

ইসরায়েলকে লেবাননে হামলা বন্ধে যুক্তরাষ্ট্রকে বাধ্য করতে হবে: ইরান

১৬

বাজেটে চামুদরিয়া ওয়াই টাইপ সেতু বরাদ্দের জোর দাবি

১৭

সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরামের সভাপতি দিদার, সম্পাদক ডালিম

১৮

সীমান্তঘেঁষা নদীতে চীনের মেগা বাঁধ, পাল্টা পদক্ষেপ ভারতের 

১৯

পরিসংখ্যান বলছে ফাইনাল নিশ্চিত ব্রাজিলের!

২০
X