কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২২ ডিসেম্বর ২০২৪, ০১:৩৩ পিএম
আপডেট : ২২ ডিসেম্বর ২০২৪, ০২:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

‘স্বৈরাচারের দোসররা দুর্নীতি করে সেকেন্ড হোম বানিয়ে পালিয়ে আছে’

‘স্বৈরাচারের দোসররা দুর্নীতি করে সেকেন্ড হোম বানিয়ে পালিয়ে আছে’
শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করছেন ক্রীড়াবিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক। ছবি : সংগৃহীত

‘পতিত’ আওয়ামী স্বৈরাচারের দোসররা দুর্নীতি করে বিশ্বের বিভিন্ন দেশে সেকেন্ড হোম বানিয়ে পালিয়ে আছে বলে অভিযোগ করেছেন বিএনপির কেন্দ্রীয় ক্রীড়াবিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক।

শনিবার (২১ ডিসেম্বর) মধ্যরাতে মিরপুর পল্লবী ‘ট’ ব্লক এলাকায় বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণের আগে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, গত ১৭ বছরে পতিত আওয়ামী স্বৈরাচার সরকারের দোসররা বাংলাদেশে উন্নয়নের নামে দুর্নীতি করে নিজেদের পকেটের উন্নয়ন করেছে। তারা দুর্নীতি করে নিজেদের পরিবার-পরিজনের নামে কানাডার বেগমপাড়া, দুবাই, আমেরিকা, সিঙ্গাপুর, মালয়েশিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশে অট্টালিকা তৈরি করে সেকেন্ড হোম বানিয়ে পালিয়ে আছে।

আমিনুল হক বলেন, গত ১৭ বছরে স্বৈরাচার শেখ হাসিনার সরকার কখনও জনগণের কাছে যায়নি; তারা কখনও এ দেশের জনগণের পাশে ছিল না। কারণ তারা জনগণের ভোটে নির্বাচিত হয়নি।

কীভাবে এ দেশের মানুষের উন্নয়ন করা যায় সে বিষয়ে তিনি বলেন, বিএনপি জনগণের দল, বিএনপি জনগণের কথা চিন্তা করে বলেই দেশের যে কোনো ক্লান্তি লগ্ন ও মহামারির সময়ে বিএনপির নেতাকর্মীরা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় সবসময় এ দেশের সাধারণ মানুষের পাশে এসে দাঁড়িয়েছে। মানুষের পাশে থেকে কাজ করেছে।

পল্লবীর ‘ট’ ব্লক এলাকায় কম্বল বিতরণ উদ্বোধন শেষ করে মিরপুর ১০ নম্বর বাসস্ট্যান্ড, ১১ নম্বর বাসস্ট্যান্ড, পূরবী সিনেমা হলের সামনে, কালশীর মোড় এলাকার প্রধান সড়কে শীতে কষ্ট করা শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেন তিনি। এ সময় শীতের কম্বল পেয়ে অসহায় শীতার্ত গরিব মানুষ আনন্দ-উল্লাস করেন।

বিএনপি ঢাকা মহানগর উত্তরের যুগ্ম আহ্বায়ক এ বি এম এ রাজ্জাক, মাহাবুব আলম মন্টু, মহানগর সদস্য সাজ্জাদ হোসেন মোল্লা, পল্লবী থানা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক কামাল হুসাইন খান, যুগ্ম আহ্বায়ক আনিছুর রহমান, মোকছেদুর রহমান আবির, আব্দুর রহমান, পল্লবী থানা যুবদল সভাপতি নূর সালাম, ছাত্রদল রুপনগর থানা কমিটির সভাপতি মনিরুজ্জামান রনিসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা এ সময়ে উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচের দায়িত্বে ৯৮০ হলুদ ও ২৫ লাল কার্ড দেখানো রেফারি

জুয়েলারি দোকানের দেওয়াল কেটে ২০০ ভরি স্বর্ণ চুরি

হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, সংখ্যা দাঁড়াল ৬৭৭ জনে

ভিসা নিয়ে দারুণ সুসংবাদ দিল আমিরাত

বিশ্ব হাইড্রোগ্রাফি দিবস / সমুদ্রসম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিতের আহ্বান প্রধানমন্ত্রীর

বিক্ষোভ-অবরোধে অচল বলিভিয়া, জরুরি অবস্থা 

বাংলাদেশি ‘ফুটবলপ্রেমীদের’ নিয়ে পরিকল্পনা জানালেন আর্জেন্টিনার রাষ্ট্রদূত

কার্টুন দেখানোর প্রলোভনে ৩ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ

অস্ট্রেলিয়া সিরিজ হারের পর বাংলাদেশের আরেক দুঃসংবাদ

চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের অপতৎপরতা ঠেকাতে ছাত্রদলের মিছিল

১০

দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা ছেড়ে ব্রাজিলে যোগদান কামরুলের

১১

ঝিনাইদহে আ.লীগ-বিএনপি সংঘর্ষ, আহত ২০

১২

জেলের জালে রাজা ইলিশ, দাম ৯ হাজার

১৩

নিয়োগ পরীক্ষায় জালিয়াতি চক্রের ৬ সদস্য গ্রেপ্তার

১৪

বিচার ব্যবস্থার ওপর কোনো রাজনৈতিক চাপ নেই : অ্যাটর্নি জেনারেল

১৫

মাঠে ব্রাজিলের জয়, সোশ্যাল মিডিয়ায় তারকাদের উল্লাস

১৬

রাবি প্রেস ক্লাবের সভাপতি ধ্রুব, সম্পাদক জিসান

১৭

৫০ বছরের ইতিহাসে এমন সুন্দর বাজেট আর হয়নি: হুইপ দুলু

১৮

বিপিও খাতে ৫ বিলিয়ন ডলার আয়ের লক্ষ্য

১৯

মেসির ছবি এঁকে প্রশংসায় ভাসছেন চঞ্চল চৌধুরী

২০
X