কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ১২:৪৩ এএম
অনলাইন সংস্করণ

গণহত্যায় জড়িতদের বিচারের দাবিতে গণঅধিকার পরিষদের কর্মসূচি ঘোষণা

গণঅধিকার পরিষদের লোগো। গ্রাফিক্স : কালবেলা
গণঅধিকার পরিষদের লোগো। গ্রাফিক্স : কালবেলা

জুলাই আন্দোলনে গণহত্যাকারীদের গ্রেপ্তার এবং বিচারের দাবিতে গণঅধিকার পরিষদ দেশের সব জেলায় বিক্ষোভ সমাবেশ করবে। বুধবার (৫ ফেব্রুয়ারি) ৬৪ জেলায় এই কর্মসূচি পালন করবে গণঅধিকার পরিষদ।

বিক্ষোভ সমাবেশ শেষে গণহত্যাকারীদের গ্রেপ্তার এবং বিচারের দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি জমা দেবে তারা। এই তথ্য জানিয়েছেন গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ।

আবু হানিফ জানান,আওয়ামী লীগ ও তার দোসর জুলাইয়ের গণহত্যায় নেতৃত্ব দিয়েছে। কিন্তু দায়িত্বশীল অনেকেই গণহত্যাকারীদের বিচারের বিষয়ে তৎপর নয়। আমরা সেই গণহত্যায় জড়িত আওয়ামী লীগ ও তার দোসরদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে ধারাবাহিকভাবে কর্মসূচি পালন করব।

উল্লেখ্য, অবিলম্বে উপদেষ্টা পরিষদ পুনর্গঠন করে জাতীয় সরকার গঠন করার আহ্বান জানিয়েছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।

গত ২৫ জানুয়ারি বিকেল ৩টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে বাংলাদেশ পেশাজীবী অধিকার পরিষদের আয়োজনে অনুষ্ঠিত ‘গণঅভ্যুত্থান পরবর্তী প্রত্যাশা ও প্রাপ্তি’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ আহ্বান জানান।

নুরুল হক নুর বলেন, অন্তর্বর্তী সরকার ও রাজনৈতিক দলগুলোর মুখোমুখি অবস্থান চলমান থাকলে স্বয়ংক্রিয়ভাবে আওয়ামী লীগ পুনর্বাসিত হবে। আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে একমত হতে হবে সবাইকে।

অন্তর্বর্তী সরকার জন আকাঙ্ক্ষার বিপরীতে ধাবিত হচ্ছে অভিযোগ করে এ সময় নুরুল হক নুর বলেন, গঠনের পর থেকে ব্যর্থতার পরিচয় দিচ্ছে সরকারের উপদেষ্টারা। অন্তর্বর্তী সরকারের মধ্যে পরিবর্তন এনে রাজনৈতিক দলগুলোর সমন্বয়ে জাতীয় সরকার গঠনের আহ্বান জানান নুর।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির তিন মাসে যে কাজ হয়েছে, আ.লীগের ১৫ বছরেও তা হয়নি : মির্জা ফখরুল

চাঁদপুর জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন

বাবার লাশ দাফনে সন্তানদের বাধা

ইসরায়েলকে লেবাননে হামলা বন্ধে যুক্তরাষ্ট্রকে বাধ্য করতে হবে: ইরান

বাজেটে চামুদরিয়া ওয়াই টাইপ সেতু বরাদ্দের জোর দাবি

সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরামের সভাপতি দিদার, সম্পাদক ডালিম

সীমান্তঘেঁষা নদীতে চীনের মেগা বাঁধ, পাল্টা পদক্ষেপ ভারতের 

পরিসংখ্যান বলছে ফাইনাল নিশ্চিত ব্রাজিলের!

সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

পুশইনের শিকার ২০ জনকে ফেরত নিল বিএসএফ

১০

শিশু নন্দিনী হত্যা / সরকারি গাড়ি ভাঙচুর মামলা : আসামি দেড় হাজার, পুরুষশূন্য পুরো গ্রাম

১১

সীমান্তে বিএসএফের পুশইনের চেষ্টা, শূন্যরেখায় ৭ দিন ধরে আটকে ৫ যুবক

১২

গৃহকর্মীর মৃত্যু, আলোচনায় পাউবোর অতিরিক্ত প্রধান প্রকৌশলী সবিবুর রহমান

১৩

স্বীকৃতি পাওয়ার আগেই বিচ্ছেদ! ধানুশ-ম্রুণালের প্রেমে নতুন মোড়

১৪

পাঁচ বছর চাকরিতেই পেনশন, বাড়ল সর্বোচ্চ হার

১৫

বিএনপি একদলীয় শাসনে বিশ্বাসী নয় : মির্জা ফখরুল

১৬

নারীকে ‘আপনি কি সেই মাল’ বলা ওসি এনামুল প্রত্যাহার

১৭

বিশেষ সুড়ঙ্গ থেকে চিত্রনায়িকা ববির স্বামী আবুল বাশার গ্রেপ্তার

১৮

ইরান যুদ্ধ ও অন্যান্য খাতে বিপুল ডলার চায় পেন্টাগন

১৯

ব্র্যাক ইউনিভার্সিটিতে গ্লোবাল ইয়ুথ লিডারশিপ কনফারেন্স অনুষ্ঠিত

২০
X