কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৯ আগস্ট ২০২৩, ১১:৫৮ এএম
আপডেট : ১৯ আগস্ট ২০২৩, ১২:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

বাংলাদেশ নিয়ে যুক্তরাষ্ট্রকে ভারতের বার্তা, যা বললেন ফখরুল

মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি : সংগৃহীত
মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের কাছে বাংলাদেশের ব্যাপারে ভারতের কূটনৈতিক বার্তা সত্যি হলে, সেটি দুর্ভাগ্যজনক বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার (১৯ আগস্ট) সকালে জিয়াউর রহমানের মাজার জিয়ারত শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

ভারত বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করছে বলে জানিয়ে মহাসচিব বলেন, যুক্তরাষ্ট্রের কাছে বাংলাদেশের ব্যাপারে ভারতের কূটনৈতিক বার্তা যদি সত্যি হয়, তাহলে তা হবে অপ্রত্যাশিত এবং দুঃখজনক। ভারতের মতো একটা গণতান্ত্রিক রাষ্ট্রের কাছে এটা আশা করা যায় না। দেশের মানুষ কী চায়, নিশ্চয়ই সেটা ভারত দেখবে।

এ সময় তিনি আরও বলেন, ভারত যদি তার অবস্থানে অনড় থাকে; তবে তা এ অঞ্চলের জন্য শুভকর হবে না। বাংলাদেশের রাজনৈতিক অভ্যন্তরীণ বিষয়ে ভারত হস্তক্ষেপ করতে পারে না। দেশে কখনোই মৌলবাদের উত্থানের কোনো সম্ভাবনা নেই। কখনোই ছিল না।

এই সরকার বাংলাদেশের মানুষকে জিম্মি করে রাজতন্ত্র প্রতিষ্ঠা করার চেষ্টা করছে বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

উল্লেখ্য, বাংলাদেশে শেখ হাসিনা সরকার দুর্বল হলে তা ভারত এবং যুক্তরাষ্ট্র কারো জন্যই সুখকর হবে না বলে মনে করে নয়াদিল্লি। এমন একটি প্রতিবেদন প্রকাশ করে আনন্দবাজার।

আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের আসন্ন নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্রের বর্তমান ভূমিকায় ভারত যে খুশি নয়, সে বার্তাও ওয়াশিংটনকে দেওয়া হয়েছে।

নয়াদিল্লি বলছে, ওয়াশিংটনের মতো তারাও চায় বাংলাদেশে সুষ্ঠু ও অবাধ নির্বাচন হোক। কিন্তু যেভাবে শেখ হাসিনা সরকারকে অস্থির করার জন্য যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বিভিন্ন পদক্ষেপ দেখা যাচ্ছে, তা প্রতিবেশী রাষ্ট্র হিসেবে ভারত তথা দক্ষিণ এশিয়ার সার্বিক নিরাপত্তার জন্য ইতিবাচক নয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: বিএনপির আন্দোলন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিটিআইয়ের সিইও হিসেবে যোগ দিলেন মাহবুবুর রহমান

প্রথমার্ধেই জাপানের দাপট, বিশ্বকাপ থেকে বিদায়ের শঙ্কায় তিউনিসিয়া

রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ঝটিকা মিছিলের চেষ্টা, আটক ১০

‘সবার আগে পরিবার’  / ইরানের বিপক্ষে ম্যাচের আগেই বেলজিয়াম শিবিরে দুঃসংবাদ

এমপি হানজালাকে চিড়িয়াখানায় রাখা হোক: রাশেদ খাঁন 

মাদক সেবনের ভিডিও ভাইরাল, বিএনপি নেতাকে অব্যাহতি

মাদ্রাসা ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষক

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা মোশারফ হোসেন মারা গেছেন

গোলের আনন্দ থেকে সবুজের বার্তা: বিশ্বকাপ ঘিরে ব্যতিক্রমী উদ্যোগ

১০

কুমিল্লা বিসিকে তৈরি হচ্ছিল অবৈধ ওষুধ, মালিক আটক

১১

লন্ডনে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ৩

১২

সোমবার পদত্যাগ করতে পারেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

১৩

দাম কমার পর আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

১৪

ছাগল উদ্ধারে গিয়ে নিহত ৪: পরিবারের পাশে আইসিটি মন্ত্রী

১৫

ভাঙল রেকর্ড, ব্রাজিলকেও ছাড়িয়ে গেল নেদারল্যান্ডস

১৬

২১ জুন / আজকের নামাজের সময়সূচি

১৭

১৩ বছর আগের হত্যা মামলায় জামায়াত নেতা গ্রেপ্তার

১৮

কানাডায় মসজিদের ইমামের ওপর হামলা

১৯

২০০ বছরে প্রকৃতির সঙ্গে মানুষের সংযোগ কমেছে ৬০ শতাংশ: গবেষণা

২০
X