কালবেলা ডেস্ক
প্রকাশ : ২১ আগস্ট ২০২৩, ০৫:০৮ পিএম
আপডেট : ২১ আগস্ট ২০২৩, ০৫:১৭ পিএম
অনলাইন সংস্করণ

নির্বাচন নিয়ে আমাদের একটি ফর্মুলা আছে, দ্য হিন্দুকে জি এম কাদের

জাতীয় পার্টির চেয়ারপারসন গোলাম মোহাম্মদ কাদের। ছবি : সংগৃহীত
জাতীয় পার্টির চেয়ারপারসন গোলাম মোহাম্মদ কাদের। ছবি : সংগৃহীত

বাংলাদেশের ক্ষমতাসীন আওয়ামী লীগের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাতের পর জাতীয় পার্টির চেয়ারপারসন গোলাম মোহাম্মদ কাদেরের (জি এম কাদের) নেতৃত্বে একটি দলকে আমন্ত্রণ জানিয়েছিল ভারত। সেই আমন্ত্রণে বর্তমানে দিল্লিতে অবস্থান করছেন দলটির একটি প্রতিনিধি দল। জাতীয় পার্টির এই প্রতিনিধিদলের ভারত সফরে আসাটা তাৎপর্যপূর্ণ। কারণ, ভারত আসন্ন জি-২০ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আতিথ্য দেওয়ার পরিকল্পনা নিয়েছে। এই সম্মেলনে বাংলাদেশকে ‘অতিথি দেশ’ হিসেবে ইতোমধ্যে আমন্ত্রণ জানানো হয়েছে। জি এম কাদের ইতোমধ্যে বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে একটি সর্বদলীয় সংলাপের আহ্বান জানিয়েছেন।

এই সফরের প্রেক্ষাপটে সোমবার (২১ আগস্ট) একটি প্রতিবেদন প্রকাশ করেছে ভারতের প্রভাবশালী ইংরেজি দৈনিক ‘দ্য হিন্দু’। প্রতিবেদনটি লিখেছেন কল্লোল ভট্টাচার্য।

টেলিফোনে দ্য হিন্দুকে সাক্ষাৎকার দেওয়ার সময় জি এম কাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার ও বিএনপি-উভয়পক্ষের সঙ্গে নিজের একটা সমদূরত্বের ভাব বজায় রাখার চেষ্টা করেন।

তিনি বলেন, ‘সব রাজনৈতিক দলের সঙ্গে সংলাপে এগিয়ে আসাটা সরকারের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমরা চাই, সব পক্ষ বসুক। অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করার উপায় নিয়ে তারা আলোচনা করুক।’

জি এম কাদের বিএনপির তত্ত্বাবধায়ক সরকারের দাবির প্রসঙ্গে বলেন, তারা (বিএনপি) তত্ত্বাবধায়ক সরকারের বিষয়টিতে জোর দিয়ে আসছে। কিন্তু তত্ত্বাবধায়ক সরকারের গঠন ঠিক কেমন হওয়া উচিত, তা তারা স্পষ্ট করেনি।

সাক্ষাৎকারে তত্ত্বাবধায়কের বাইরে জি এম কাদেরকে একটি তৃতীয় বিকল্প সমর্থন করতে দেখা যায়। যেখানে তিনি দ্য হিন্দুকে বলেন, ‘আমাদের ভাবনায় একটি ফর্মুলা আছে। যখন সর্বদলীয় সংলাপ হবে, তখন আমরা তা আলোচনার টেবিলে উপস্থাপন করব।’

গত কয়েক দিন ধরে বাংলাদেশ ইস্যুতে যুক্তরাষ্ট্র ও ভারতের দিক থেকে যোগাযোগসহ নানা মন্তব্য আসতে দেখা গেছে। এর সঙ্গে এখন যুক্ত হলো জি এম কাদেরের ভারত সফর।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হামের উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু, মৃত্যুর সংখ্যা দাঁড়াল ৬৭৭ জনে

ভিসা নিয়ে দারুণ সুসংবাদ দিল আমিরাত

বিশ্ব হাইড্রোগ্রাফি দিবস / সমুদ্রসম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিতের আহ্বান প্রধানমন্ত্রীর

বিক্ষোভ-অবরোধে অচল বলিভিয়া, জরুরি অবস্থা 

বাংলাদেশি ‘ফুটবলপ্রেমীদের’ নিয়ে পরিকল্পনা জানালেন আর্জেন্টিনার রাষ্ট্রদূত

কার্টুন দেখানোর প্রলোভনে ৩ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ

অস্ট্রেলিয়া সিরিজ হারের পর বাংলাদেশের আরেক দুঃসংবাদ

চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের অপতৎপরতা ঠেকাতে ছাত্রদলের মিছিল

দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা ছেড়ে ব্রাজিলে যোগদান কামরুলের

ঝিনাইদহে আ.লীগ-বিএনপি সংঘর্ষ, আহত ২০

১০

জেলের জালে রাজা ইলিশ, দাম ৯ হাজার

১১

নিয়োগ পরীক্ষায় জালিয়াতি চক্রের ৬ সদস্য গ্রেপ্তার

১২

বিচার ব্যবস্থার ওপর কোনো রাজনৈতিক চাপ নেই : অ্যাটর্নি জেনারেল

১৩

মাঠে ব্রাজিলের জয়, সোশ্যাল মিডিয়ায় তারকাদের উল্লাস

১৪

রাবি প্রেস ক্লাবের সভাপতি ধ্রুব, সম্পাদক জিসান

১৫

৫০ বছরের ইতিহাসে এমন সুন্দর বাজেট আর হয়নি: হুইপ দুলু

১৬

বিপিও খাতে ৫ বিলিয়ন ডলার আয়ের লক্ষ্য

১৭

মেসির ছবি এঁকে প্রশংসায় ভাসছেন চঞ্চল চৌধুরী

১৮

থাকেন ভারতে পড়েন ভারতে, কিন্তু পরীক্ষাকেন্দ্র পড়ল আমিরাতে

১৯

কাতারের উপহার দেওয়া ‘উড়ন্ত হোয়াইট হাউসে’ চড়বেন ট্রাম্প

২০
X