লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশ : ২৮ ডিসেম্বর ২০২৩, ১০:৪১ পিএম
অনলাইন সংস্করণ

লাঙ্গল প্রার্থীর গলায় অস্ত্র ঠেকিয়ে হত্যার হুমকি

জাতীয় পার্টির (লাঙ্গল প্রতীক) প্রার্থী দেলোয়ার হোসেন। ছবি : কালবেলা
জাতীয় পার্টির (লাঙ্গল প্রতীক) প্রার্থী দেলোয়ার হোসেন। ছবি : কালবেলা

লালমনিরহাট-২ (আদিতমারী-কালীগঞ্জ) আসনে জাতীয় পার্টির (লাঙ্গল প্রতীক) প্রার্থী দেলোয়ার হোসেনের গলায় একদল মুখোশধারী অস্ত্র ঠেকিয়ে হত্যার হুমকি দিয়েছে বলে অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) ভোরে আদিতমারী উপজেলার ভাদাই পশ্চিমপাড়া কিসামত বড়াইবাড়ি গ্রামে তার নিজ বাড়ির সামনে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় বৃহস্পতিবার (২৮ ডিসেস্বর) দুপুরে নিজের ও পরিবারের নিরাপত্তা চেয়ে আদিতমারী থানায় সাধারণ ডায়েরি করেছেন প্রার্থী দেলোয়ার হোসেন।

জিডিতে দেলোয়ার হোসেন উল্লেখ করেন, বৃহস্পতিবার ভোরে ফজরের আজান হলে নামাজের উদ্দেশে বাড়ি থেকে বের হয়ে পাশের মসজিদে যাচ্ছিলেন তিনি। এ সময় পথের পাশে বাঁশ ঝাঁড়ে ওঁৎপেতে থাকা কয়েকজন মুখোশধারী দুর্বৃত্ত তার পথ রোধ করে গলায় ধারাল অস্ত্র ধরে নির্বাচন করার কারণে অকথ্য ভাষায় গালমন্দ করেন। এ সময় নির্বাচন বর্জন না করলে তাকেসহ পুরো পরিবারকে হত্যার হুমকি দেয় তারা। পরে জীবন বাঁচাতে তিনি প্রথম তাদের কথায় রাজি হন। নির্বাচন বর্জন করবেন বলে শপথ করলে তাকে ছেড়ে দিয়ে দ্রুত সড়ে যান দুর্বৃত্তরা। পরে প্রার্থী দেলোয়ার হোসেনের আত্মচিৎকারে স্থানীয়রা ছুটে এলেও দুর্বৃত্তদের দেখতে পারেননি কেউ। এ ঘটনার পর থেকে ওই গ্রামে ও লাঙ্গল প্রতীকের কর্মী সমর্থকদের মাঝে আতঙ্ক বিরাজ করছে।

আদিতমারী থানার ওসি মাহমুদ উন নবী জানান, লাঙ্গল প্রার্থীর জিডির আবেদন করেছেন। ঘটনাটি তদন্ত করতে পুলিশ কাজ করছে বলেও তিনি জানান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্র আরও ২৫০ বছর টিকবে কি না, সন্দেহ ৩৮ শতাংশ মার্কিনির

গুলশান কার্যালয়ের সামনে যুবদলের পদবঞ্চিত নেতাদের অবস্থান

সংসদে ‘আই হ্যাভ অ্যা প্লান’ নিয়ে প্রশ্ন, ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী

ফ্রানসিস্কো মার্তিগারের যুদ্ধবিরোধী উচ্চারণ

বিশ্বকাপ জিতলে সবচেয়ে বেশি বোনাস পাবে ব্রাজিল

বর্তমান সরকার কোনো দলের নয় সবার : প্রধানমন্ত্রী

আজু মোটর কলেজের বাংলাদেশ মেধা উন্নয়ন কর্মসূচির শুভ সূচনা

বাংলাদেশের বাজারে দীর্ঘমেয়াদি অঙ্গীকার পুনর্ব্যক্ত করল দারাজ

খুবি অধ্যাপকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন হয়রানি অভিযোগ

উন্নত চিকিৎসা তথ্য ও সেবা এখন হাতের মুঠোয়

১০

‘চানাচুর মার্কা’ বাজেট, শুনতে ভালো কিন্তু খেলে পেট খারাপ : আমির হামজা

১১

জাবিতে মাদকের বিরুদ্ধে লাল কার্ড প্রদর্শন

১২

তিস্তায় নতুন ব্যারেজ নির্মাণের সম্ভাব্যতা যাচাই চলছে : প্রধানমন্ত্রী

১৩

জর্ডানে প্রবাসীদের জন্য সাধারণ ক্ষমা, জরিমানা ছাড়া দেশে ফেরার সুযোগ

১৪

ভারত-মিয়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া দেবে বাংলাদেশ : স্বরাষ্ট্রমন্ত্রী 

১৫

হোসাইন মোহাম্মদ দিদারের কবিতা : দীর্ঘশ্বাসের দীর্ঘ লাইন

১৬

সংখ্যালঘুদের ওপর নিপীড়নের বিচারসহ ৭ দফা দাবি পূজা উদযাপন ফ্রন্টের

১৭

পাকিস্তানের প্রস্তাবে যেখানে হবে যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান

১৮

শিক্ষার্থীদের সঙ্গে খোশগল্পে মেতে উঠলেন জাইমা রহমান

১৯

সংসদে প্রধানমন্ত্রী / হজের খরচ আরও কমাতে কাজ করছে সরকার

২০
X