কালবেলা ডেস্ক
প্রকাশ : ১২ মার্চ ২০২৫, ১০:৫৩ পিএম
আপডেট : ১৩ মার্চ ২০২৫, ১১:২৮ এএম
অনলাইন সংস্করণ

প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনার ফেরা নিয়ে আ.লীগ নেতার সাক্ষাৎকার

শেখ হাসিনা। ছবি : সংগৃহীত
শেখ হাসিনা। ছবি : সংগৃহীত

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা আবার দেশে প্রধানমন্ত্রী হিসেবে ফিরবেন বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহসভাপতি ড. রাব্বি আলম। এ সময় হাসিনার ঘনিষ্ঠ সহযোগী রাব্বি আলম ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীকে নিরাপদ আশ্রয় প্রদানের জন্য ভারতকে ধন্যবাদ জানান।

বুধবার (১২ মার্চ) ভারতীয় গণমাধ্যম এএনআইকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি।

দ্য টাইমস অব ইন্ডিয়া এক প্রতিবেদনে এ তথ্য জানায়, ড. রাব্বি আলম এএনআইকে বলেছেন, ‌‌‘তরুণ প্রজন্ম একটি ভুল করেছে, কিন্তু এটা তাদের দোষ নয়। একটি গোষ্ঠীর কারসাজিতে তাদের ব্যবহার করা হয়েছে।’

গত বছর শেখ হাসিনার শাসনের বিরুদ্ধে ছাত্র আন্দোলনকে ‘সন্ত্রাসী বিদ্রোহ’ হিসেবে অভিহিত করে ড. আলম বলেন, ‘বাংলাদেশ আক্রমণের মুখে রয়েছে। এই সংকটে আন্তর্জাতিক সম্প্রদায়কে হস্তক্ষেপ করা দরকার। বাংলাদেশে রাজনৈতিক বিদ্রোহ ঠিক আছে, কিন্তু দেশে এখন যা চলছে, তা একটি “সন্ত্রাসী বিদ্রোহ”।’

তিনি আরও বলেন, ‘আমাদের অনেক নেতা ভারতে আশ্রয় নিয়েছেন এবং এ জন্য আমরা ভারত সরকারের কাছে অত্যন্ত কৃতজ্ঞ।’

নরেন্দ্র মোদির প্রতি যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহসভাপতি ড. রাব্বি বলেন, ‘আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেও ধন্যবাদ জানাই আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিরাপদে ভ্রমণপথ দেওয়ার জন্য। আমরা ভারতের জনগণের কাছেও কৃতজ্ঞ।’

প্রধান উপদেষ্টা ড. ইউনূসকে পদত্যাগ করার আহ্বান জানিয়ে ড. আলম বলেন, ‌‘আমরা বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. ইউনূসকে পদত্যাগ করতে বলব এবং যেখান থেকে এসেছেন, সেখানে ফিরে যেতে বলছি। আপনার আর থাকার দরকার নেই। বাংলাদেশের জনগণ শেখ হাসিনাকে চায়।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ক্যানসারের সঙ্গে লড়াই, হাসপাতালে ভর্তি ব্রাজিলের বিশ্বকাপজয়ী কোচ 

নবম পে স্কেলের খসড়া চূড়ান্ত, বেতন-ভাতা-পেনশনে বড় পরিবর্তন

শরীয়তপুরে মহাসড়কে ছাত্রলীগের ঝটিকা মিছিল

৯৫তম মিনিটের গোলে পানামাকে হতাশায় ডুবাল ঘানা

ফ্ল্যাটে নারীর গলাকাটা মরদেহ, স্বামী পলাতক

ক্রিকেটার নাঈম হেনস্তা ঘটনায় পাঁচ দিনেও মামলা হয়নি

নির্মাণাধীন ভবন থেকে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

বগুড়ায় ইডিসিএলে ভ্যাকসিন প্ল্যান্ট স্থাপনের ঘোষণা

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা স্মারক সই, যুদ্ধ অবসানের ঘোষণা

আজকের নামাজের সময়সূচি

১০

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১১

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১২

সকাল ৯টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

১৩

ইংল্যান্ডের দারুণ শুরু

১৪

ভারতে পাচার ৬ বাংলাদেশি নারীকে ট্রাভেল পারমিটে ফেরত

১৫

ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত

১৬

আর্জেন্টিনা বিজয়ী হওয়ায় মাথা ন্যাড়া করলেন ব্রাজিলের সমর্থক

১৭

সীমান্তের শূন্যরেখায় অনিশ্চয়তায় ৯টি প্রাণ

১৮

স্বামীর হাত-পা-মুখ বেঁধে গৃহবধূকে সংঘবদ্ধ ‘ধর্ষণ’

১৯

ধর্ষণের পর মৃত্যু নিশ্চিত করেই ঘটনাস্থল ত্যাগ করে আসামিরা

২০
X