কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৩ এপ্রিল ২০২৫, ১১:৩২ পিএম
অনলাইন সংস্করণ

ধর্মীয় সহিংসতার উস্কানি : এবি পার্টির প্রতিবাদ

আমার বাংলাদেশ পার্টির লোগো। কালবেলা গ্রাফিক্স
আমার বাংলাদেশ পার্টির লোগো। কালবেলা গ্রাফিক্স

ভারতের ‘স্বরাজ্য’ (Swarajya) নামের একটি অনলাইন ম্যাগাজিনে গত পহেলা এপ্রিল একটি নিবন্ধ লিখেছেন জয়দীপ মজুমদার। নিবন্ধটির শিরোনাম ছিল 'Carving A Homeland for Hindus of Bangladesh And Unlocking The Landlocked Northeast' প্রকাশিত নিবন্ধটির বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি)।

বৃহস্পতিবার (৩ এপ্রিল) দলের আহ্বায়ক মজিবুর রহমান মঞ্জু ও সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ এই প্রতিবাদ জানিয়ে এবি পার্টির পক্ষ হতে এক বিবৃতি দেন। একইসঙ্গে তারা এ ধরনের ‘মিথ্যা প্রপাগাণ্ডা ও উস্কানিমূলক’ নিবন্ধ নিষিদ্ধ করারও দাবি জানিয়েছেন।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, জয়দীপ মজুমদারের নিবন্ধে প্রধানত : পরিকল্পিতভাবে দুটি বিষয় নিয়ে লেখা হয়েছে। এক. ভারতের উত্তরপূর্বের সাতটি রাজ্য তথা সেভেন সিস্টার্সের ভৌগলিক অসুবিধাসমূহ।

দুই. বাংলাদেশে হিন্দুরা অমানবিক অন্যায়, নির্যাতন ও বৈষম্যের স্বীকার হচ্ছে মর্মে নানা কল্পিত বানোয়াট তথ্য। এতে বাংলাদেশের ভৌগোলিক অখণ্ডতা খর্ব ও সার্বভৌমত্বের প্রতি অবমাননাকর উস্কানিমূলক প্রস্তাবনা দেওয়া হয়েছে।

এবি পার্টির নেতৃবৃন্দ জয়দীপের এরকম অসত্য ও উস্কানিমূলক লেখার তীব্র প্রতিবাদ জানিয়ে বলেন, ভারতসহ বিশ্বাবাসীকে আমরা অত্যন্ত দৃঢ়তার সঙ্গে জানাতে চাই, ভারত বাংলাদেশের প্রতিবেশী হিসেবে আমরা সুন্দর ও সুষ্ঠু পরিবেশে পরস্পর সমমর্যাদার নীতি মেনে বসবাস করতে চাই। এ প্রবন্ধ বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে মিথ্যা বানোয়াট তথ্য দিয়ে ধর্মীয় সহিংসতার উস্কানি সৃষ্টির অপচেষ্টা ছাড়া কিছুই নয়।

এই লেখার মধ্য দিয়ে গণমাধ্যম নীতিমালাও চরমভাবে লঙ্ঘন করা হয়েছে বলে নেতৃবৃন্দ অভিযোগ করেন। তারা বলেন, এ ধরনের শিষ্টাচারবহির্ভূত লেখা দুই দেশের কূটনৈতিক সম্পর্ক নষ্ট করারও একটা পরিকল্পিত ষড়যন্ত্র।

বিবৃতিতে আরও বলা হয়, এবি পার্টি মনে করে, দু’একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া বাংলাদেশে হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খ্রিস্টান যে ধর্মীয় সম্প্রীতি রয়েছে তা পৃথিবীতে বিরল। যখনই দেশের ভেতর ও বাইরে থেকে ষড়যন্ত্রকারী মহল সাম্প্রদায়িক বিভেদ তৈরির চেষ্টা করেছে তখনই বাংলাদেশের দায়িত্বশীল রাজনৈতিক দলসমূহ, সামাজিক সংগঠন তথা সকল জনগণ ঐক্যবদ্ধভাবে তা নস্যাৎ করে দিয়েছে।

বাংলাদেশের কোনো সম্প্রদায়ের লোকেরাই বিচ্ছিন্ন রাষ্ট্রের কথা কল্পনা করে না, এটা লেখকের আড়ালে জয়দীপ মজুমদারদের মতো সাম্প্রদায়িক নেতাদের ভোট বাগানোর হীন রাজনৈতিক কৌশল বৈ কিছু নয়।

ভারতের উত্তর পূর্বাঞ্চলের সেভেন সিস্টার খ্যাত সাত রাজ্যের জনগণের প্রতি সংহতি জানিয়ে এবি পার্টি নেতৃবৃন্দ বলেন, প্রতিবেশীদের ভৌগলিক অসুবিধাসমূহ দূর করতে তাদের প্রতি সহযোগিতামূলক মনোভাব প্রদর্শনে বাংলাদেশের জনগণ সবসময়ই আগ্রহী।

তারা ভারতের মানবতাবাদী, বিবেকবান জনগণকে জয়দীপ মজুমদারের হীন উদ্দেশ্যপ্রণোদিত লেখা বর্জন ও উস্কানিমূলক তৎপরতার বিরুদ্ধে ন্যয়সঙ্গত প্রতিবাদ জানানোর আহ্বান জানান। পাশাপাশি নেতৃবৃন্দ ভারত সরকারকে এ ধরনের জিঘাংসামূলক লেখা প্রকাশ ও প্রচার নিষিদ্ধেরও দাবি জানান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজকের নামাজের সময়সূচি

ইরাকের বিপক্ষে বড় জয় নিয়ে মাঠ ছাড়ল নরওয়ে

আওয়ামী লীগ নেতার মুক্তির দাবিতে বিএনপি কর্মীদের মিছিল

ব্রাজিল-আর্জেন্টিনার দুই কিংবদন্তিকে ছাড়িয়ে ইতিহাসের পাতায় এমবাপ্পে

সিউলে প্রবাসী বাংলাদেশিদের দেখানো হলো ‘উৎসব’ চলচ্চিত্র

আর্জেন্টিনার প্রথম ম্যাচের আগে ডি মারিয়ার আবেগঘন বার্তা

অস্ট্রেলিয়ার বিপক্ষে কেমন হচ্ছে প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের একাদশ?

২ গোল করলেই বিশ্বকাপের বিশ্বরেকর্ড ছুঁয়ে ফেলবেন এমবাপ্পে

৫ বছরের শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা : দুই আসামি কারাগারে

এমবাপ্পের জোড়া গোলে জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু ফ্রান্সের

১০

একই দিনে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দুই ম্যাচ

১১

১ গোল করেই যে দুই রেকর্ডে ভাগ বসালেন এমবাপ্পে

১২

গোলশূন্য প্রথমার্ধ, সুযোগ নষ্ট করল ফ্রান্স-সেনেগাল

১৩

এমবাপ্পের সামনে জোড়া ইতিহাস গড়ার হাতছানি

১৪

ইরাকের জার্সি গায়ে বিশ্বকাপে পাকিস্তানের গল্প লিখবেন যিনি

১৫

কালবেলায় সংবাদ প্রকাশের পর যুবদল নেতা বহিষ্কার

১৬

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল

১৭

অপরাজিত এশিয়া জয়হীন লাতিন আমেরিকা, কী করবে আর্জেন্টিনা?

১৮

রাত ১টায় মুখোমুখি হচ্ছে ফ্রান্স-সেনেগাল, ফিরছে ২৪ বছর আগের স্মৃতি

১৯

তারেক রহমানের অনুষ্ঠানস্থলের পাশে ‘জয় বাংলা’ স্লোগান, যুবক আটক

২০
X