মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৮ এপ্রিল ২০২৫, ০৮:১০ পিএম
অনলাইন সংস্করণ

বৈষম্যবিরোধী কর্মচারী ঐক্য ফোরামের কমিটি গঠন

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বৈষম্যবিরোধী কর্মচারী ঐক্য ফোরামের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে সাবেক সচিব এবিএম আব্দুস সাত্তারকে সভাপতি, সাবেক সচিব মো. আব্দুল খালেককে কার্যকরী সভাপতি এবং সাবেক সচিব কাজী মেরাজ হোসেনকে সদস্য সচিব করা হয়েছে।

মঙ্গলবার (০৮ এপ্রিল) কমিটির সভাপতি সাবেক সচিব এবিএম আব্দুস সাত্তার স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সিভিল প্রশাসনের সর্বস্তরে সব ধরনের বৈষম্য নিরসনের লক্ষ্যে বৈষম্যবিরোধী কর্মচারী ঐক্য ফোরাম গঠন করা হয়েছিল। এ ফোরামের সব কার্যক্রম সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পাদন করার লক্ষ্যে ৫১ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। সভাপতি, কর্যকরী সভাপতি ও সদস্য সচিব ছাড়াও ৩১ জন সদস্যের নামের তালিকা প্রকাশ করা হয়েছে।

বৈষম্যবিরোধী কর্মচারী ঐক্য ফোরামের কার্যনির্বাহী কমিটির সদস্যরা হলেন- সাবেক যুগ্ম সচিব বিজন কান্তি সরকার, সাবেক যুগ্ম সচিব মো. হারুন উর রশিদ, সাবেক সচিব মাকসুমুল হাকিম, সাবেক যুগ্ম সচিব তপন চন্দ্র মজুমদার, সাবেক সচিব সামসুল হক (অডিট-৮২ ব্যাচ), আব্দুল মান্নান (তথ্য ক্যাডার), সাবেক সচিব এস এম শমশের জাকারিয়া, সাবেক সচিব মোস্তাইন বিল্লাহ, সাবেক সচিব মুন্সি আলাউদ্দিন আজাদ, সাবেক সচিব মো. আব্দুল বাবী, সাবেক অতিরিক্ত সচিব ওয়াসিম জব্বার, সাবেক সচিব মো. তৌহিদুর রহমান, সাবেক সচিব মো. আমিনুল ইসলাম, সাবেক সচিব মসিউর রহমান, সাবেক সচিব মো. কামরুজ্জামান চৌধুরী, সাবেক ডিআইজি ইয়ামিন গফুর, সাবেক ডিআইজি আলী আকবর, সাবেক কর কমিশনার কাজী এমদাদুল হক, সাবেক সচিব মনজুর মোর্শেদ চৌধুরী, সাবেক সচিব মো. জাকির হোসেন কামাল, কৃষিবিদ ডা. শফিউল আহাদ স্বপন, সাবেক এসপি কাজী মুর্তজা আহমেদ, সাবেক এসপি মো. আব্দুল মান্নান, সাবেক সচিব এ কে এম ইহসানুল হক, সাবেক সচিব মো. মাহফুজুল ইসলাম, সাবেক অতিরিক্ত সচিব ড. সুরাতুজ্জামান, সাবেক প্রফেসর শিব্বির আহমেদ, সাবেক উপসচিব মো. শামসুল আলম এবং সভাপতি বাংলাদেশ সচিবালয় কর্মচারী কর্মকর্তা সংযুক্ত পরিষদ মো. নুরুল ইসলাম এবং বাংলাদেশ সচিবালয় কর্মচারী কর্মকর্তা সংযুক্ত পরিষদের সহসভাপতি মোহাম্মদ হোসেন।

এছাড়া ৩২ থেকে ৫১ জন বিভিন্ন ক্যাডারের আগ্রহী কর্মকর্তাদের পরিবর্তে সদস্য হিসেবে কো-অপ্ট করা হবে বলেও জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুনে চারবার ভূমিকম্প, রাত নামলেই কাঁপছে দেশ!

অস্ট্রিয়া ম্যাচে যে ৮ রেকর্ড গড়ল মেসি ও আর্জেন্টিনা

‘স্বপ্ন পূরণ করতে চাই’, অ্যাটলেটিকো ছাড়ার ইঙ্গিত আলভারেজের

ইরাককে হারিয়ে নকআউট নিশ্চিতের মিশনে নামল এমবাপ্পেরা

জামায়াতে ইসলামীর নাম ‘আওয়ামী জামায়াত লীগ’ দিলেন রাশেদ খাঁন

৩২ বছর ১৮১ দিন— ‘বুড়ো দল’ হিসেবে ইরানের ইতিহাস

ইতিহাস গড়ার পর মেসি, ‘রেকর্ড নিয়ে ভাবছি না, জয়টাই আমার কাছে বড়’

দুই ম্যাচে পাঁচ গোল, গোল্ডেন বুটের দৌড়ে সবার ওপরে মেসি

মেসির জাদুতে মুগ্ধ শাকিরা!

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ঠেকাতে মাঠে বিএনপি

১০

ফের মেসিময় ম্যাচ, নকআউটে আর্জেন্টিনা

১১

জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের 'ফোর্স মবিলাইজেশন ড্রিল'

১২

সারওয়ার আলম তার কর্মের খেসারত দিলেন

১৩

১৪৯ পেনাল্টির ৩৩টিতেই ব্যর্থ মেসি

১৪

হতাশা ভুলিয়ে ইতিহাস গড়া গোল, মেসির লিডে বিরতিতে আর্জেন্টিনা

১৫

বিশ্বকাপে সর্বোচ্চ গোলের মালিক মেসি

১৬

ইতিহাসের দুয়ারে দাঁড়িয়ে পেনাল্টি নষ্ট করে রেকর্ড গড়ার সুযোগ মিস মেসির!

১৭

দক্ষ তরুণরাই ডিজিটাল অর্থনীতির পাওয়ার হাউজ : রাহিতুল

১৮

অবিশ্বাস্য! পেনাল্টি মিস মেসির

১৯

সিলেট নগরবাসীর সহযোগিতা চাইলেন সিসিক প্রশাসক

২০
X