কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১২ মে ২০২৫, ০৯:৫১ এএম
অনলাইন সংস্করণ

ডিআইইউ সাংবাদিক সমিতির সভাপতি কালাম, সম্পাদক রাকিবুল 

কালাম মুহাম্মদ ও মো. রাকিবুল ইসলাম। ছবি : সংগৃহীত
কালাম মুহাম্মদ ও মো. রাকিবুল ইসলাম। ছবি : সংগৃহীত

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি সাংবাদিক সমিতির (ডিআইইউসাস) ২০২৫-২৬ বছরের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে এশিয়ান টেলিভিশনের প্রতিনিধি কালাম মুহাম্মদকে সভাপতি এবং দৈনিক প্রতিদিনের সংবাদ ও সময়ের কণ্ঠস্বরের প্রতিনিধি মো. রাকিবুল ইসলামকে সাধারণ সম্পাদক করে ১১ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।

রোববার (১১ মে) বিকালে বিশ্ববিদ্যালয়ের পুরাতন ভবনের ২০৪ নং কক্ষে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচন শেষে আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করেন ডিআইইউসাসের প্রধান উপদেষ্টা ও প্রধান নির্বাচন কমিশনার রাজিউর রহমান।

কার্যনির্বাহী কমিটির অন্যরা হলেন - সহসভাপতি তানজিল কাজী (দৈনিক বাংলাদেশের খবর, পাবলিকিয়ান টুডে), যুগ্ম-সাধারণ সম্পাদক দেলোয়ার মাহমুদ (বুলেটিন বার্তা), সাংগঠনিক সম্পাদক বায়েজিদ হুসাইন (দৈনিক আমার সংবাদ), সহ-সাংগঠনিক সম্পাদক নুর ইসলাম (দ্যা ডেইলি ক্যাম্পাস, একুশে সংবাদ), দপ্তর, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. ফয়সাল আহমেদ (সময় জার্নাল), কোষাধ্যক্ষ মো. আল শাহারিয়া সুইট (দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন), কার্যনির্বাহী সদস্য-১ আবুল খায়ের (ক্যাম্পাস টাইমস), কার্যনির্বাহী সদস্য-২ কায়েস শেখ (দৈনিক আমাদের মাতৃভূমি) ও কার্যনির্বাহী সদস্য-৩ তোফায়েল আহম্মেদ (বাংলাদেশ টাইমস)।

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি সাংবাদিক সমিতির প্রধান উপদেষ্টা ও প্রধান নির্বাচন কমিশনার রাজিউর রহমান বলেন, সাংবাদিক সমিতি সবসময় ভালো কাজ করেছে এবং ভবিষ্যতেও আরও ভালো কাজ করবে। মেধা, দক্ষতা আর অনুসন্ধানের সমন্বয়ে বিশ্ববিদ্যালয়ের নানামুখী প্রতিবেদনের মধ্যে দিয়ে উন্নয়নের সহযাত্রী হবে এ কমিটি। নতুন কমিটি পূর্বের কমিটির থেকেও ভালো কিছু উপহার দিবে বলে আমার বিশ্বাস।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ 

সেনেগালকে গোলবন্যায় ভাসাচ্ছে নরওয়ে

ইরাককে নিয়ে ছেলেখেলা করে পরের রাউন্ডে ফ্রান্স

দীর্ঘ বিরতির পর ফের শুরু ফ্রান্স-ইরাক ম্যাচ

সেনেগালের মুখোমুখি নরওয়ে, বিশ্বমঞ্চে লড়াইয়ে নামলেন হালান্ড-মানে

দেশে আজ ভ্যাটসহ স্বর্ণ কিনতে পকেট থেকে খসবে যত টাকা

নতুন পে-স্কেল, নিম্ন গ্রেডের কর্মীদের জন্য বড় সুসংবাদ

বজ্রঝড়ে থমকে গেল ফ্রান্স-ইরাক ম্যাচ, বিরতিতে এগিয়ে এমবাপ্পেরা

বিশ্বমঞ্চে নতুন কীর্তি / মাত্র ২৭ বছরেই ব্রাজিল কিংবদন্তিকে স্পর্শ করলেন এমবাপ্পে

বিশ্বকাপ জিতেছে ২ বার, তবু তাদের জার্সিতে কেন চারটি স্টার? রহস্যটা কী?

১০

এমবাপ্পের গোলে ইরাকের বিপক্ষে প্রথমার্ধেই এগিয়ে ফ্রান্স

১১

জুনে চারবার ভূমিকম্প, রাত নামলেই কাঁপছে দেশ!

১২

অস্ট্রিয়া ম্যাচে যে ৮ রেকর্ড গড়ল মেসি ও আর্জেন্টিনা

১৩

‘স্বপ্ন পূরণ করতে চাই’, অ্যাটলেটিকো ছাড়ার ইঙ্গিত আলভারেজের

১৪

ইরাককে হারিয়ে নকআউট নিশ্চিতের মিশনে নামল এমবাপ্পেরা

১৫

জামায়াতে ইসলামীর নাম ‘আওয়ামী জামায়াত লীগ’ দিলেন রাশেদ খাঁন

১৬

৩২ বছর ১৮১ দিন— ‘বুড়ো দল’ হিসেবে ইরানের ইতিহাস

১৭

ইতিহাস গড়ার পর মেসি, ‘রেকর্ড নিয়ে ভাবছি না, জয়টাই আমার কাছে বড়’

১৮

দুই ম্যাচে পাঁচ গোল, গোল্ডেন বুটের দৌড়ে সবার ওপরে মেসি

১৯

মেসির জাদুতে মুগ্ধ শাকিরা!

২০
X