কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৫ এপ্রিল ২০২৫, ০১:০৫ এএম
আপডেট : ১৫ এপ্রিল ২০২৫, ০১:৪০ এএম
অনলাইন সংস্করণ

‘সুস্থ আছেন তোফায়েল আহমেদ’

তোফায়েল আহমেদ। ছবি : সংগৃহীত
তোফায়েল আহমেদ। ছবি : সংগৃহীত

বাংলাদেশের প্রবীণ রাজনীতিবিদ, সাবেক বাণিজ্যমন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য তোফায়েল আহমেদ সুস্থ আছেন।

সোমবার (১৪ এপ্রিল) রাতে হঠাৎ করে ওঠা তার মৃত্যুর খবরটি গুজব।

ভোলা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোস্তাক আহমেদ শাহীন তার ফেসবুক আইডিতে এক পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।

এ বিষয়ে জানতে তোফায়েল আহমেদের ব্যক্তিগত সহকারী হাসনাইনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, সুস্থ আছেন তোফায়েল আহমেদ। তিনি ঘুমাচ্ছেন।

তবে সম্প্রতি তোফায়েল আহমেদের জামাতা ডা. তৌহিদুজ্জামান তুহিন সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, স্ট্রোকে আক্রান্ত তোফায়েল আহমেদ চলমান কোনো কিছুই বোঝার মতো পরিস্থিতিতে নেই। ডা. তৌহিদুজ্জামান তুহিন ও তার স্ত্রী ডা. তসলিমা আহমেদ জামান মুন্নী (তোফায়েল আহমেদের মেয়ে) বাংলাদেশের এই অতিচেনা মানুষটির সার্বক্ষণিক দেখভাল করেন। দিন-রাতের অধিকাংশ সময় কাটে তার বনানীর বাড়িতে।

তোফায়েল আহমেদের পরিবারের একাধিক সদস্য জানান, এখন তিনি কোনো কিছু বোঝার মতো অবস্থায় নেই। প্রায় বিনষ্ট স্মৃতিশক্তি তাকে অনেকটাই অনুভূতিহীন করে দিয়েছে। আত্মীয়স্বজন ও পরিচিতদের কেউ দেখতে এলে নির্বাক তাকিয়ে থাকেন। ভয়াবহ স্ট্রোকের কারণে শরীরের একাংশ প্যারালাইজড হয়ে গেছে। ২৪ ঘণ্টায় দিন-রাতের দুই-তৃতীয়াংশ সময়ই ঘুমিয়ে থাকেন। হাঁটতে পারেন না। শারীরিক জটিলতার কারণে প্রায়ই তাকে হাসপাতালে নেওয়া হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হরমুজে প্রণালি দিয়ে বিপুল পরিমাণ তেল পরিবহন হচ্ছে : সেন্টকম

দুপুরের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

পাকিস্তানের প্রধানমন্ত্রী ও সেনাপ্রধান যাচ্ছেন সুইজারল্যান্ডে

বিশ্বকাপের ম্যাচসহ টিভিতে আজ যত খেলা

মালদ্বীপে বাংলাদেশি শিক্ষাবিদ আহমেদ মুত্তাকী পেলেন বিশেষ সম্মাননা

বিকেলে মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী

তিস্তার পানি বিপৎসীমা ছুঁইছুঁই, দুশ্চিন্তায় কৃষক

রোববার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

মাদকবিরোধী অভিযানের সময় হ্যান্ডকাপ পরা মাদক ব্যবসায়ীকে ছিনতাই

ভোটের আগে ও পরে সরকারের কথায় মিল পাচ্ছি না : মজিবুর রহমান মঞ্জু

১০

আড়াইহাজারে ডাকাতের হামলায় এসিল্যান্ডসহ আহত ৬

১১

বাংলাদেশি ব্রাজিল প্রেমীদের সাড়া দিলেন নেইমার

১২

শেষ মুহূর্তের গোলে নকআউট পর্বে জার্মানি

১৩

এনসিপির এমপিদের ৬ জনই শিবিরের সঙ্গে যুক্ত ছিল : আব্দুল্লাহ হিল বাকী

১৪

অবশেষে ১-১ গোলে সমতায় ফিরল জার্মানি

১৫

অফসাইড নয়, যে কারণে বাতিল হলো জার্মানির গোল

১৬

স্কটল্যান্ড ম্যাচের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ

১৭

প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিলেন ফুলবাড়িয়ার মিতুল

১৮

প্রথমার্ধে জার্মানির বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আইভোরি কোস্ট

১৯

বিশ্বকাপে পরের ম্যাচেই যে ৩ রেকর্ড ভাঙতে পারেন মেসি

২০
X