কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৭ আগস্ট ২০২৩, ০৯:৪৬ পিএম
আপডেট : ২৭ আগস্ট ২০২৩, ১০:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

ফখরুল ইসলামের নামে ফেসবুকে ঘুরে বেড়ানো চেকটি ভুয়া

ভাইরাল হওয়া চেকটি বিশ্লেষণ করেছে ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার।
ভাইরাল হওয়া চেকটি বিশ্লেষণ করেছে ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর চিকিৎসার জন্য প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ৫০ লাখ টাকা সহায়তা পেয়েছেন- এমন একটি চেক ঘুরে বেড়াচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে। যেটি আলোচনা-সমালোচনার খোরাক হয়ে উঠেছে। তবে ছড়িয়ে পড়া চেকটি ভুয়া বলে নিশ্চিত করেছে ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার।

প্রতিষ্ঠানটি জানিয়েছে, তারা ভাইরাল হওয়া চেকটি বিশ্লেষণ করেছে। চেকটির অ্যাকাউন্টের নাম ও নম্বরের সঙ্গে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অ্যাকাউন্টের নাম ও নম্বরের মিল নেই।

এদিকে বিষয়টি নিয়ে কথা বলেছেন সিঙ্গাপুরে অবস্থানরত বিএনপি মহাসচিব মির্জা ফখরুল। তিনি বলেন, ‘এসব নোংরামি। এ ছাড়া আর কিছু নয়।’

বিএনপি মহাসচিব বলেন, ‘আমি আমার বাবার জমি বিক্রি করে চিকিৎসা ও রাজনীতি করি। আমাকে কেনা সম্ভব নয়। বিরোধী রাজনীতিবিদদের চরিত্র হননের এক জঘন্য খেলায় মেতেছে সরকার।’

চিকিৎসার জন্য গত ২৪ আগস্ট পরিবারসহ সিঙ্গাপুরে যান মির্জা ফখরুল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুইস পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করলেন আব্বাস আরাগচি

সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা শুরু

১০০০তম বিশ্বকাপ ম্যাচ: সংখ্যার আড়ালে লুকানো চমকপ্রদ তথ্য

‘তারেক রহমান বিদেশনীতিতে নাহিদ ইসলামের পথ অনুসরণ করছেন’

যুবককে পিটিয়ে বৈদ্যুতিক শক দিয়ে হত্যা, পুলিশের গাড়ি অবরুদ্ধ

কোরবানির হাটে অবিক্রিত সেই ভাইরাল উট নিয়ে নতুন সিদ্ধান্ত 

দোকান ভাড়ার বিরোধে ব্যবসায়ী খুন, আসামির যাবজ্জীবন

রাতের মধ্যে ঝড়সহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

সমঝোতার প্রথম ধারা যুক্তরাষ্ট্র বাস্তবায়ন করতে পারেনি : ইরান

পাকিস্তানি মধ্যস্থতাকারীদের সঙ্গে মার্কিন প্রতিনিধিদলের সাক্ষাৎ

১০

যুবদল নেতা মাসুদ হত্যা মামলার আসামি পাহাড় থেকে গ্রেপ্তার

১১

গুলি করতে করতে হেঁটে যাচ্ছেন যুবক, ভিডিও ভাইরাল

১২

ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার করে যেখানে পদায়ন করল সরকার

১৩

জাতীয় কবির দর্শন ছড়িয়ে দিতে ‘নজরুল বর্ষ’ পালনের সিদ্ধান্ত

১৪

স্কুলশিক্ষার্থীকে হত্যার অভিযোগ, অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে সড়ক অবরোধ

১৫

অস্ট্রেলিয়ার কাছে ‘অসহায় আত্মসমর্পণ’ টাইগারদের

১৬

মীর শাহে আলম ও জনতুষ্টিবাদ

১৭

অস্ট্রিয়া ম্যাচের আগে পার্টিতে মজেছে আর্জেন্টিনা

১৮

প্রিয় দলকে সমর্থন করলে কি মানসিক স্বাস্থ্যের উন্নতি ঘটে?

১৯

সাংহাইয়ে পুরস্কৃত হলো দেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’

২০
X