বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩০ মে ২০২৫, ১২:২৭ পিএম
অনলাইন সংস্করণ

জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল

জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় বক্তারা। ছবি : কালবেলা
জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় বক্তারা। ছবি : কালবেলা

জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল করেছে বাংলাদেশ ব্যাংকস এমপ্লয়ীজ ফেডারেশন।

বৃহস্পতিবার (২৯ মে) বিকেলে রাজধানীর হোটেল পূর্বাণী ইন্টারন্যাশনালের দিলখোশ হলে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মো. রফিকুল ইসলাম এবং সঞ্চালনায় ছিলেন কাজী আবুল বাসার এবং আবু মো. আহসানুল হাবীব।

এ সময় গয়েশ্বর চন্দ্র রায় শহীদ জিয়াউর রহমানের দেশপ্রেম, নেতৃত্বগুণ এবং বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার অবদানের কথা গভীর শ্রদ্ধা ও আবেগভরে স্মরণ করেন।

বিএনপি চেয়ারপারসনের অন্যতম উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম শহীদ রাষ্ট্রপতির আদর্শ ও অবদানের দিক তুলে ধরেন। বলেন, জিয়ার আদর্শই জাতীয়তাবাদী শক্তির মূল প্রেরণা।

বক্তারা শহীদ জিয়াউর রহমানের জীবনাদর্শ, দেশের প্রতি তাঁর ভালোবাসা ও আত্মত্যাগের কথা তুলে ধরে বর্তমান প্রজন্মকে সেই চেতনায় উজ্জীবিত হওয়ার আহ্বান জানান।

আলোচনা সভা শেষে অনুষ্ঠিত হয় দোয়া মাহফিল। এতে শহীদ প্রেসিডেন্টের রুহের মাগফিরাত কামনা করা হয় এবং দেশ ও জাতির কল্যাণে দোয়া করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাফরুলে যুবদলকর্মী হত্যাকাণ্ডে অংশ নিয়েছিল কালীগঞ্জের ৪ যুবক

বৃষ্টি হলেই ডুবে লক্ষ্মীপুর বাস টার্মিনাল, গর্ত-কাদায় চরম ভোগান্তি

শাহজালাল বিমানবন্দরে ৪৩২ গ্রাম স্বর্ণ উদ্ধার

দেশে ফেরা প্রসঙ্গে সাকিব / অনেকে ‘ভয় পায়’, এই কারণেই সুযোগটা হচ্ছে না

সংবিধান সংশোধন করে রাষ্ট্রপতি নির্বাচনের দাবি ইসলামী আন্দোলনের

আসছে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, দেখা যাবে যেসব দেশ থেকে

এনসিপির গাড়িবহরে হামলা, সার্কিট হাউসে আশ্রয় নিয়েছিলেন সারজিস

ভারতে ফোনে কথা বলায় ব্যাঘাত, ৩ বছরের ছেলেকে শ্বাসরোধে হত্যা

১১ দলীয় জোট থেকে লেবার পার্টির বহিষ্কার চান দেওনার পীর

কাপ্তাই উপজেলা যুবলীগের সভাপতি গ্রেপ্তার

১০

শাকিবের সঙ্গে রোমান্সে ছিল না কোনো অস্বস্তি, জানালেন সাবিলা নূর

১১

রাকসু কার্যালয়ে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, ৬ দফা দাবি

১২

ভারতে কারাভোগের পর দেশে ফিরলেন ৫ বাংলাদেশি নারী 

১৩

যমুনা নদীর বাঁধে ফের ভাঙন, আতঙ্কে নদীপাড়ের মানুষ

১৪

কুলাউড়া পৌর বিএনপির কমিটি স্থগিত

১৫

সারা অ্যাডভারটাইজিংয়ের এমডি আনোয়ার হোসেন মিন্টু আর নেই

১৬

লক্ষ্মীপুরে ১৬ নেতার পদত্যাগের পর যুবদলের কমিটি বিলুপ্ত 

১৭

শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের বদলি-পদায়নে নতুন নীতিমালা

১৮

২০২৬ সালের প্রথমার্ধে আইডিএলসি ফাইন্যান্সের ২৬ শতাংশ প্রবৃদ্ধি

১৯

এক অগ্নিকাণ্ডেই ভেঙে গেল ৬ পরিবারের স্বপ্ন

২০
X