কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ৩১ মে ২০২৫, ০৪:৩৫ পিএম
আপডেট : ৩১ মে ২০২৫, ০৫:০২ পিএম
অনলাইন সংস্করণ
জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী

ক্যালিফোর্নিয়া বিএনপির আলোচনা ও দোয়া মাহফিল

ক্যালিফোর্নিয়া বিএনপির আলোচনা ও দোয়া মাহফিল। ছবি : কালবেলা
ক্যালিফোর্নিয়া বিএনপির আলোচনা ও দোয়া মাহফিল। ছবি : কালবেলা

বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের (বীর উত্তম) ৪৪তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল করেছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া বিএনপি।

শুক্রবার (৩০ মে) স্থানীয় সময় বিকেলে ক্যালিফোর্নিয়া বিএনপির কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ক্যালিফোর্নিয়া বিএনপির সভাপতি বদরুল আলম চৌধুরী শিপলু এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক এম. ওয়াহিদ রহমান।

অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াত এবং স্বাগত বক্তব্য দেন সাংগঠনিক সম্পাদক লোকমান হোসেন। মাহফিলে বিশেষ মোনাজাত পরিচালনা করেন সংগঠনের সহসভাপতি আফজাল হোসেন শিকদার।

আলোচনায় অংশ নিয়ে নেতারা শহীদ জিয়াউর রহমানের রাজনৈতিক দর্শন, রাষ্ট্রনায়ক হিসেবে তার বলিষ্ঠ নেতৃত্ব, গণতন্ত্র প্রতিষ্ঠায় অবদান এবং জাতির প্রতি তার আত্মত্যাগকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

আলোচনায় ক্যালিফোর্নিয়া বিএনপির নেতাদের মধ্যে বক্তব্য দেন- নজরুল ইসলাম চৌধুরী কাঞ্চন, আবদুল বাছিত, শামছুজ্জোহা বাবলু, মুশফিক চৌধুরী খুসরু, মাহাবুবুর রহমান শাহিন, আবদুল হান্নান, মাহাতাব আহম্মেদ, শাহাদাত হোসেন শাহিন, ফারুক হাওলাদার, সৈয়দ নাসির উদ্দিন জেবুল, মোয়াজ্জেম আহমেদ রাসেল, কামাল হোসেন তুরুণ, মিজানুর রহমান জমশেদ, মহিউদ্দিন বাবর, এফ মহান জন, বদরুল ইসলাম, ওমর ফারুক টিটু, সারজিল বিন ইউসুফ প্রমুখ।

অনুষ্ঠানের প্রথমে শহীদ জিয়াউর রহমানের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, সংগ্রাম এবং অবদান নিয়ে নির্মিত একটি প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয়, যা উপস্থিত দর্শকদের আবেগাপ্লুত করে তোলে এবং তার প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা আরও গভীরতর করে।

এই স্মরণানুষ্ঠানটি ছিল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ও চেতনার প্রতি এক গভীর শ্রদ্ধা নিবেদন এবং গণতন্ত্রের জন্য তার আত্মত্যাগকে চিরস্মরণীয় করে রাখার একটি উদ্যোগ।

কালবেলা/এনএএস/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১০

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১১

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

১২

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

১৩

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

১৪

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

১৫

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

১৬

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

১৭

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

১৮

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

১৯

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

২০
X