কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৭ জুলাই ২০২৫, ০১:৫৫ এএম
আপডেট : ০৭ জুলাই ২০২৫, ০৭:১০ এএম
অনলাইন সংস্করণ

শহীদ মুত্তাকিনের অসুস্থ স্ত্রীর খোঁজ নিল বিএনপি

শহীদ মুত্তাকিন বিল্লাহর পরিবারের সঙ্গে রুহুল কবির রিজভী। ছবি : কালবেলা
শহীদ মুত্তাকিন বিল্লাহর পরিবারের সঙ্গে রুহুল কবির রিজভী। ছবি : কালবেলা

গণঅভ্যুত্থানে শহীদ মুত্তাকিন বিল্লাহর অসুস্থ স্ত্রী নাঈমা এরিন নিতুর খোঁজখবর নিতে তার পরিবারের সাথে সাক্ষাৎ করেছে ‘আমরা বিএনপি পরিবার’-এর একটি প্রতিনিধিদল। বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় তারা সেখানে যান।

রোববার (৬ জুলাই) দুপুরে রাজধানীর টোলারবাগ এলাকায় প্রতিনিধিদলটি যায়। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর নেতৃত্বে এবং সংগঠনটির আহ্বায়ক আতিকুর রহমান রুমনের উপস্থিতিতে শহীদ মুত্তাকিনের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন তারা। এ সময় পরিবারের প্রতি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে সহমর্মিতা ও সমবেদনার বার্তা পৌঁছে দেন রুহুল কবির রিজভী।

প্রতিনিধিদলে আরও উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, ‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা আবুল কাশেম, সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন, জাতীয় প্রেস ক্লাবের ব্যবস্থাপনা কমিটির সদস্য জাহিদুল ইসলাম রনি, সংগঠনটির সিনিয়র সদস্য মাসুদ রানা লিটন, মুস্তাকিম বিল্লাহ, ফরহাদ আলী সজীব, শাকিল আহমেদ, শাহাদাত হোসেন এবং রুবেল আমিন।

আরও উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি ডা. জাহিদুল কবির জাহিদ, বিএনপি নেতা শামীম মিয়া, জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সহসভাপতি জামিল হোসেন, যুবদলের মিরপুর থানার আহ্বায়ক শাকিল মোল্লা, ছাত্রদলের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান মহান, ঢাকা কলেজ ছাত্রদল নেতা আব্দুল্লাহ মিসবাহ, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাধারণ সম্পাদক কৃষিবিদ আলমগীর কবির, বাঙলা কলেজ ছাত্রদলের আহ্বায়ক মোকলেছুর রহমান, শেকৃবি ছাত্রদল নেতা মিজবাউল আলম, বগুড়া স্বেচ্ছাসেবক দল নেতা ইমতিয়াজ সেতুসহ স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ।

কালবেলা/এএএম/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কারও কাছে মাথা নত করতে রাজনীতি করি না: খোরশেদ আলম

ইউরোপিয়ান ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের সাবেক চেয়ারম্যান মকবুল তিন দিনের রিমান্ডে

মহিলা কলেজে চাকরি করায় পদ হারালেন জামায়াত নেতা

নারীকাণ্ডে বহিষ্কার এমপি নজরুলের বিষয়ে যে তথ্য জানালেন ইসি আনোয়ারুল

সৌদি আরবের ওপর হুতিদের নৌ অবরোধ, নিন্দা জানাল ঢাকা

টাঙ্গাইলে হত্যা মামলায় দুজনের মৃত্যুদণ্ড

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ব্যবসায়ীর আত্মহত্যা

ফাইনালে কেমন ছিল রেফারিং? এবার মুখ খুললেন মেসিদের কোচ

‘বহিষ্কার’ আর ‘পদত্যাগ’ এক নয়, গাজী নজরুলকে নিয়ে ভিন্ন ব্যাখ্যা জ্যোতির্ময় বড়ুয়ার 

ভিডিওকাণ্ডে জামায়াত নেতা দল থেকে বহিষ্কার, শ্যামনগরে মিষ্টি বিতরণ

১০

ইরান যুদ্ধে মধ্যস্থতার পর যুক্তরাষ্ট্রের কাছে ১০ বিলিয়ন ডলারের সহায়তা চাইল পাকিস্তান

১১

চীন, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীকে ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতির বার্তা

১২

ইসলামে নৈতিক স্খলনের শাস্তি কী?

১৩

জাল টাকার মামলায় হাজিরা দিতে এসে জাল নোটসহ ফের গ্রেপ্তার

১৪

এমপি নজরুলসহ ৫ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা চালকের, একজন কারাগারে

১৫

কিস্তি ক্রেতা স্বামীর মৃত্যু, স্ত্রীকে ওয়ালটন প্লাজার লাখ টাকার আর্থিক সহায়তা

১৬

‘অন্য সবকিছু ভুলে যাও’ কেন বলেছিলেন মেসি, জানাল আর্জেন্টিনার গণমাধ্যম

১৭

ইউপি নির্বাচনের সময় জানালেন মন্ত্রী

১৮

শিল্পকলায় চার দিনব্যাপী বাঁশরী নজরুল নাট্যোৎসব

১৯

জর্ডানে মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি

২০
X