কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৩ আগস্ট ২০২৫, ০৭:০৯ পিএম
আপডেট : ০৩ আগস্ট ২০২৫, ০৮:১১ পিএম
অনলাইন সংস্করণ

‘বাংলাদেশের ইয়াজিদ’ হাসিনার বিচার বাংলার মাটিতেই হবে : সামান্তা শারমিন

সামান্তা শারমিন। ছবি : সংগৃহীত
সামান্তা শারমিন। ছবি : সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন বলেছেন, বাংলাদেশের ইয়াজিদ শেখ হাসিনার বিচার এই বাংলার মাটিতেই হবে। তাকে দেশে এনে জনগণের আদালতে দাঁড় করানো হবে এবং তার অপরাধের উপযুক্ত শাস্তি দেওয়া হবে।

রোববার (৩ আগস্ট) জাতীয় শহীদ মিনারে ‘নতুন বাংলাদেশের ইশতেহার’ ঘোষণার লক্ষ্যে আয়োজিত সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

সামান্তা শারমিন বলেন, আমাদের এই গণঅভ্যুত্থান গড়ে উঠেছে শিক্ষা ব্যবস্থা ও চাকরির সংকটকে কেন্দ্র করে। শেখ হাসিনা দেশের শিক্ষা ও চাকরির কাঠামোকে ধ্বংস করে দিয়েছে।

তিনি আরও বলেন, আজ আমরা আপনাদের সঙ্গে নিয়ে যুদ্ধের আহ্বান জানাচ্ছি—বাংলাদেশের শিক্ষা হবে সর্বজনীন, সবার অধিকার। এই শিক্ষাকে আমরা প্রতিটি মানুষের জন্য নিশ্চিত করব।

এদিকে এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ বলেছেন, কোনো হুমকি-ধমকিতে আমরা পিছিয়ে যাব না।

তিনি বলেন, জুলাই বিপ্লবের এক বছর পেরিয়ে এসেছি। এ এক বছর আমরা শুধু কথা বলে গেছি, এখন সময় কাজের। আমাদের আহ্বায়ক ও সদস্য সচিব দিকনির্দেশনা দেবেন, আমরা তা বাস্তবায়ন করব। প্রয়োজনে জীবন দিতেও প্রস্তুত থাকব।

তিনি আরও বলেন, আমরা জানি এলাকায় এলাকায় এনসিপির কর্মীদের ভয় দেখানো হচ্ছে, বাধা দেওয়া হচ্ছে। কিন্তু মনে রাখবেন, এখন থেকে রূপসা থেকে পাথরিয়া-এনসিপির কোনো কর্মীর দিকে কেউ চোখ তুলে তাকালেও আমরা রাজনৈতিকভাবে তার জবাব দেব। কোনো হুমকি-ধমকিতে আমরা পিছিয়ে যাব না।

হাসনাত আরও বলেন, আমি আপনাদের আশ্বস্ত করছি- ভয় পাবেন না। এনসিপির আন্দোলন আর আদর্শ কেউ থামাতে পারবে না। আমাদের স্বপ্ন ন্যায়ভিত্তিক, মানবিক একটি রাষ্ট্র। সেই স্বপ্ন বাস্তবায়নে আমরা লড়াই চালিয়ে যাব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বেচ্ছায় বিয়ে, থানার ভেতরেই মেয়েকে ছুরিকাঘাতে হত্যা

দুই মাসের জন্য ইউরোপ ট্যুরে যাচ্ছেন জেমস

মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলা, আহত ৫

ড. সুকোমল বড়ুয়া ও ড. হুমায়ুন কবিরের নতুন বইয়ের মোড়ক উন্মোচন

ঘরে প্রথম স্ত্রী রেখে দ্বিতীয় বিয়ে করতে গিয়ে অবরুদ্ধ ছাত্রদল নেতা

সন্ধ্যার মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

পুলিশ বলছে দিল্লির অগ্নিকাণ্ডটি পরিকল্পিত ছিল, মৃত্যু ৩

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি চুক্তির প্রত্যাশা করছে পাকিস্তান

সৌদিতে বসবাসে নতুন নিয়ম জারি

জুলাই শহীদ আবু সাঈদ হত্যা মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ

১০

অভিবাসন নিয়ন্ত্রণের বিতর্কিত প্রস্তাবে ভোট দিচ্ছেন সুইসরা

১১

সংসদীয় আলোচনায় উত্থাপিত তথ্যের ব্যাখ্যা দিল নাবিল গ্রুপ

১২

হোয়াইটওয়াশের মিশনে দুর্দান্ত ব্যাট করছে টাইগাররা

১৩

মেক্সিকোতে সশস্ত্র হামলায় মেয়র নিহত

১৪

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে ইন্টিগ্রেটিভ মেডিসিনের অধ্যাপক হিসেবে যোগ দিলেন প্রফেসর ড. মজিবুল হক

১৫

তুরস্কের অঘটনে অস্ট্রেলিয়ার ঐতিহাসিক জয় 

১৬

আত্মসমর্পণ করতে সিরাজগঞ্জ যাচ্ছেন মুফতি আমির হামজা

১৭

খুলনায় ফজরের নামাজের সময় মসজিদে ঢুকে গুলি, আহত ২

১৮

মহারাষ্ট্রে একই পরিবারের চার সদস্যের মরদেহ উদ্ধার

১৯

ডেমোক্র্যাটদের সমালোচনা / আজকের চুক্তি মোজতবা খামেনির কাছে ট্রাম্পের আত্মসমর্পণ

২০
X