কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৯ আগস্ট ২০২৫, ১২:৫৬ পিএম
আপডেট : ১৯ আগস্ট ২০২৫, ০১:২৬ পিএম
অনলাইন সংস্করণ

চোখের চিকিৎসায় ব্যাংকক গেলেন মির্জা আব্বাস

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও তার স্ত্রী আফরোজা আব্বাস। ছবি : সংগৃহীত
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও তার স্ত্রী আফরোজা আব্বাস। ছবি : সংগৃহীত

চোখের চিকিৎসার জন্য থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক গেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি ব্যাংককের রুটনিন আই হসপিটালে চিকিৎসা নেবেন। তার সঙ্গে রয়েছেন সহধর্মিণী আফরোজা আব্বাস ও ছেলে মির্জা ইয়াসীর আব্বাস।

মঙ্গলবার (১৯ আগস্ট) সকাল সোয়া ১১টায় বাংলাদেশ বিমানের ফ্লাইটে হয়রত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়েন বলে জানিয়েছেন তার একান্ত সহকারী মিজানুর রহমান সোহেল।

তিনি বলেন, চোখের চিকিৎসা নিতে স্যার ব্যাংককে গেছেন। সেখানে রুটনিন আই হসপিটালে আজকেই চিকিৎসকের অ্যাপোয়েন্টমেন্ট ঠিক করা হয়েছে। দুদিন পরই স্যারের অস্ত্রোপচার হবে।

আরোগ্য কামনায় মির্জা আব্বাসের পরিবার দলের নেতাকর্মীদের কাছে দোয়া চেয়েছেন বলে জানান সোহেল।

এর আগে, বুধবার (১৩ আগস্ট) চোখের ফলোআপ চিকিৎসার জন্য থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক গেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সঙ্গে তার স্ত্রী রাহাত আরা বেগমও গিয়েছেন।

বিষয়টি নিশ্চিত করে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান কালবেলাকে বলেন, ‘চোখের ফলোআপ চিকিৎসার জন্য বিএনপি মহাসচিব ও তার সহধর্মিণী রাহাত আরা বেগম ব্যাংককে যাচ্ছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অবৈধ সিসা কারখানা গুঁড়িয়ে দিয়ে ২ লাখ জরিমানা

এসিল্যান্ড হচ্ছেন প্রশাসন ক্যাডারের ৫০ কর্মকর্তা

দেশে কত দিনের জ্বালানি তেলের মজুত আছে, জানাল মন্ত্রণালয়

জামায়াত এমপি গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার

বিশ্বকাপ থেকে রেকর্ড আয় ফিফার, অঙ্ক শুনলে চমকে যাবেন

ই-রিটার্ন জমা শুরু, আগে দিলেই মিলবে বড় কর প্রণোদনা

চুরির অভিযোগে নারীকে আনসারের লাঠিপেটা, ভিডিও ভাইরাল

জর্ডান ও বাহরাইনে মার্কিন ঘাঁটিতে ইরানের ড্রোন হামলা

ইতিহাস গড়ে ডিগ্রি পরীক্ষার ফল প্রকাশ করল জাতীয় বিশ্ববিদ্যালয়

নেচার ইনডেক্স / দেশে গবেষণায় শীর্ষ শিক্ষাপ্রতিষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয়

১০

আটকের পর ৫ দফা দাবি জানালেন রাহুল গান্ধী

১১

সাভার পৌরসভার জলাবদ্ধতা নিরসনে নিজ অর্থায়নে ড্রেনেজ সংস্কারে বিএনপি নেতা

১২

স্ত্রী-সন্তানকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল যুবকের

১৩

স্পেনের ওপর বাজি ধরে বড় অঙ্কের অর্থ জিতলেন মিয়া খলিফা

১৪

৩ জেলায় বন্যার ঝুঁকি, ২ বিভাগে অতিভারী বৃষ্টির পূর্বাভাস

১৫

আঞ্চলিক নিরাপত্তা জোরদারে সহযোগিতা বাড়াতে সম্মত ইরান-পাকিস্তান

১৬

স্বর্ণপদক পেলেন জাবির অধ্যাপক ড. শামীম কায়সার

১৭

ফ্রিল্যান্সারদের বৈদেশিক লেনদেন সহজ করল বাংলাদেশ ব্যাংক

১৮

নিজের অজান্তেই নামাজে যে ৫টি ভুল করেন অনেকেই

১৯

৪০০ বোতল ফেনসিডিল গায়েবের অভিযোগ এসআইয়ের বিরুদ্ধে

২০
X