কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৩ আগস্ট ২০২৫, ০৯:৪৮ পিএম
আপডেট : ২৩ আগস্ট ২০২৫, ০৯:৫১ পিএম
অনলাইন সংস্করণ

উপদেষ্টা মাহফুজ বিএনপি থেকে নির্বাচন করবেন কি না জানালেন বাবা আজিজুর

উপদেষ্টা মো. মাহফুজ আলম ও তার বাবা আজিজুর রহমান। ছবি : সংগৃহীত
উপদেষ্টা মো. মাহফুজ আলম ও তার বাবা আজিজুর রহমান। ছবি : সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. মাহফুজ আলম বিএনপি থেকে নির্বাচন করবেন এমন গুঞ্জন উঠেছে। এ বিষয়ে কথা বলেছেন উপদেষ্টা মাহফুজ আলমের বাবা আজিজুর রহমান।

শুক্রবার (২৩ আগস্ট) এক সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এ তথ্য জানান আজিজুর রহমান।

উপদেষ্টা মাহফুজের বাবা আজিজুর রহমান লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ইছাপুর ইউনিয়ন বিএনপির নবনির্বাচিত সাধারণ সম্পাদক।

বৃহস্পতিবার (২২ আগস্ট) সন্ধ্যায় ভোটের মাধ্যমে উপদেষ্টা মাহফুজ আলমের বাবা আজিজুর রহমান লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ইছাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

ইছাপুর ইউনিয়নের শ্রীরামপুর উচ্চবিদ্যালয়ে ভোটগ্রহণ হয়। এতে ৪৫৩ জন ভোটার ভোট দেন। নির্বাচনে মোরগ প্রতীক নিয়ে ২৬৬ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হন আজিজুর রহমান।

এক প্রশ্নের জবাবে আজিজুর রহমান বলেন, বিএনপির সঙ্গে আমি নব্বই সাল থেকে রাজনীতি করছি। ১৯৯১-এর নির্বাচনে আমি প্রথম বিএনপিকে ভোট দিই। বিগত ১৫ বছর ৬ মাস আমি দলের সাংগঠনিক সম্পাদক পদে ছিলাম।

উপদেষ্টা মাহফুজ নির্বাচন করবেন- এমন গুঞ্জনের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, মাহফুজ নির্বাচন করবে কি না পারিবারিকভাবে আলোচনা হয়নি। এ বিষয়ে আমি অবগত নই। আসলে সময়ের পরিক্রমা বলবে কী করব- সেটা একটি জটিল কথা।

২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ৮ আগস্ট শপথ নেয় ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। এরপর ২৮ আগস্ট মাহফুজকে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে নিয়োগ দেওয়া হয়। পরবর্তীতে ১০ নভেম্বর অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নেন মাহফুজ। তবে সে সময় তাকে নির্দিষ্ট কোনো মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়নি। পরে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. নাহিদ ইসলামের পদত্যাগের পর তার স্থলাভিষিক্ত করা হয়েছে মো. মাহফুজ আলমকে।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মালয়েশিয়ায় বাংলাদেশি প্রবাসীর মৃত্যু

ময়মনসিংহে প্রতারক হরিদাস চন্দ্রের বিরুদ্ধে মানববন্ধন

ভিডিও বিতর্কে গাজী নজরুলকে কড়া ভাষায় আক্রমণ জামায়াত এমপি এনামুলের

অভিজ্ঞতা ছাড়াই ১০০ জনকে নিয়োগ দেবে প্রাণ গ্রুপ, আবেদন শেষ ৩১ জুলাই

‘তাদের উচ্ছ্বাস আমার পুরো দিনটাকে আনন্দময় করে তুলল’

ফের পিছিয়ে উত্তর কোরিয়ার কাতারে বাংলাদেশের পাসপোর্ট

৩০০ তরুণ-তরুণীকে চাকরি দেবে বেসরকারি সংস্থা, বেতন ১৮ হাজার

ফ্রান্সে দাবানলে পুড়েছে ৬ হাজার একরের বেশি এলাকা

সাতক্ষীরায় গাজী নজরুলের পদত্যাগের দাবিতে বিক্ষোভ

প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস নেতাদের সাক্ষাৎ

১০

সাতক্ষীরায় চড়া পেঁয়াজ-রসুনের দাম, বিপাকে ক্রেতারা

১১

আজও বিশ্ববাজারে বাড়ল রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম

১২

সড়কের পাশে যুবকের মরদেহ, হত্যার দাবি পরিবারের

১৩

শাহ্ সিমেন্টের টাইটেল স্পন্সরশিপে আসছে আতিফ আসলামের মেইন স্টেজ শো

১৪

পুরোনো ফোন কেনার সময় যে ১০ বিষয়ে অবশ্যই খেয়াল রাখা উচিত

১৫

ইরানের হাতে হরমুজ গেলে বিশ্বজুড়ে ঝুঁকি তৈরি হবে: রুবিও

১৬

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে হাইকোর্টের রুল

১৭

লন্ডনের আন্তর্জাতিক স্কাউট জাম্বুরিতে যোগ দিচ্ছে শরীয়তপুরের ৩ স্কাউট

১৮

ইরানের বুশেহর প্রদেশে ৩ স্থানে মার্কিন হামলা

১৯

ফের মুখোমুখি হতে যাচ্ছে স্পেন-আর্জেন্টিনা!

২০
X