কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৪ আগস্ট ২০২৫, ০৫:১৮ এএম
আপডেট : ২৪ আগস্ট ২০২৫, ০৭:৪৬ এএম
অনলাইন সংস্করণ

নেতাকর্মীদের ধৈর্যশীল আচরণের আহ্বান আমিনুল হকের 

মতবিনিময় সভায় বক্তব্যকালে আমিনুল হক। ছবি : সংগৃহীত
মতবিনিময় সভায় বক্তব্যকালে আমিনুল হক। ছবি : সংগৃহীত

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কেন্দ্রীয় ক্রীড়াবিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমিনুল হক বলেছেন, বিএনপি হলো সাধারণ মানুষের দল। তাই দলের কোনো নেতাকর্মী যেন জনগণের ওপর অন্যায় বা প্রভাব বিস্তার না করে।

শনিবার (২৩ আগস্ট) সন্ধ্যায় রাজধানীর পল্লবীতে ভোলা বহুমুখী সমবায় সমিতির আয়োজনে এলাকাবাসীর সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আমিনুল হক বলেন, আমাদের প্রত্যেকটি জায়গায় সহনশীল এবং ধৈর্যশীল আচরণ করতে হবে। আওয়ামী লীগ যেভাবে সাধারণ মানুষের ওপর অন্যায়ভাবে প্রভাব বিস্তার করেছিল, সেটা করা যাবে না। আমি আমার বিএনপি নেতাকর্মীদের স্পষ্ট নির্দেশ দিচ্ছি, দয়া করে আপনারা সাধারণ মানুষের ওপর কোনো অন্যায় করবেন না, কোনো প্রভাব বিস্তার করবেন না। যদি কেউ করে, তবে আমি নিজেই তার বিরুদ্ধে আইনগত ও সাংগঠনিক ব্যবস্থা নেব।

তিনি আরও বলেন, আমরা চাই বিএনপি জনগণের দল হয়ে থাকুক। আমাদের রাজনীতি জনগণের কল্যাণ ও উন্নয়নের জন্য। আমার নির্বাচনী এলাকা পল্লবী-রূপনগরের প্রতিটি মানুষের পাশে থেকে আমি তাদের সমস্যা সমাধানে কাজ করতে চাই। আমি শুধু একজন প্রার্থী নই, ধানের শীষের প্রতিনিধি হয়ে আপনাদের পাশে থাকতে চাই। মতবিনিময় সভায় এলাকাবাসীর দোয়া ও সহযোগিতা কামনা করেন আমিনুল হক।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিউজউইকের পর্যালোচনা / ট্রাম্পকে কুঁড়ে কুঁড়ে খাচ্ছে ইরান যুদ্ধ, কমেছে জনপ্রিয়তা

সকালের মধ্যে বিভিন্ন অঞ্চলে হবে ঝড়, আছে বজ্রবৃষ্টির শঙ্কাও

আওয়ামী লীগ নেতার পদত্যাগ

২৬ জুলাই / ইতিহাসের এই দিনে যা ঘটেছিল

৮-২২ জুলাই / মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে ব্যাপক ক্ষয়ক্ষতির দাবি আইআরজিসির

রোববার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

গাজীপুরে আবাসিক হোটেলে অভিযান, আটক ৭

২৬ জুলাই / আজকের নামাজের সময়সূচি

ফিলিস্তিনিদের ব্যক্তিগত গাড়ি ছিনিয়ে নিচ্ছেন ইসরায়েলিরা

ফ্যাটি লিভারের ঝুঁকি কমাতে পান করুন এই তিন পানীয়

১০

ভিসা ছাড়া এশিয়ার যে ৬ দেশ ভ্রমণ করতে পারবেন বাংলাদেশিরা

১১

এবার গাঁজা গাছসহ গ্রেপ্তার ইয়াবাকাণ্ডে বহিষ্কৃত পুলিশ সদস্য

১২

সীতাকুণ্ডে যুবককে তুলে নিয়ে নির্যাতনের পর হত্যা, থানায় মামলা

১৩

মেজর লিগের অল-স্টার ম্যাচে খেলবেন না মেসি

১৪

পদ্মায় ঝাঁপ দেওয়া সেই নারীকে জীবিত উদ্ধার

১৫

রাজনীতি নিষিদ্ধ যবিপ্রবিতে ছাত্রলীগের আহ্বায়ক কমিটি, সদস্যদের কারও নেই ছাত্রত্ব

১৬

তুরস্ক সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান 

১৭

প্রিমিয়ার লিগের ক্লাবে বাংলাদেশি বংশোদ্ভূত আরেক ফুটবলারের অভিষেক

১৮

সিরিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত অন্তত ৩৫

১৯

রাজবাড়ীতে সংবাদ সংগ্রহকালে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ

২০
X