কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩১ আগস্ট ২০২৫, ০৪:৫৪ পিএম
আপডেট : ৩১ আগস্ট ২০২৫, ০৫:০২ পিএম
অনলাইন সংস্করণ

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে জামায়াত

বৈঠকের জন্য প্রবেশ করছে জামায়াতের প্রতিনিধি দল। ছবি : সংগৃহীত
বৈঠকের জন্য প্রবেশ করছে জামায়াতের প্রতিনিধি দল। ছবি : সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের প্রধান ‍উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে বসেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর একটি প্রতিনিধিদল। দেশের আইনশৃঙ্খলাসংক্রান্ত সার্বিক পরিস্থিতি নিয়ে এ বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।

রোববার (৩১ আগস্ট) বিকেল ৪টা ১৫ মিনিটে জামায়াতের একটি প্রতিনিধিদল যমুনায় প্রবেশ করেছে। এতে নেতৃত্ব দিচ্ছেন জামায়াতের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মাদ তাহের।

প্রতিনিধিদলের অন্য সদস্যরা হলেন—সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান ও ড. হামিদুর রহমান আযাদ।

এদিকে বিএনপির সঙ্গে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের পূর্বনির্ধারিত বৈঠকের সময় পরিবর্তন করা হয়েছে। রোববার সন্ধ্যা সাড়ে ৭টায় এ বৈঠক অনুষ্ঠিত হবে। এর আগে বিকেল ৩টায় বৈঠক হওয়ার কথা ছিল।

রোববার (৩১ আগস্ট) দুপুরে প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহমেদ বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, বিকাল সাড়ে ৪টায় জাময়াতে ইসলামী, সন্ধ্যা সাড়ে ৬টায় জাতীয় নাগরিক পার্টি এবং রাত সাড়ে ৭টায় বিএনপির সঙ্গে বৈঠক বসবেন প্রধান উপদেষ্টা। যমুনায় এসব বৈঠক অনুষ্ঠিত হবে।

বিএনপির বৈঠকটি নির্ধারিত ছিল বিকাল ৩টায়। ওই সময়ে রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে দলীয় প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনাসভা থাকায় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধান উপদেষ্টার কার্যালয়ের সময়সূচি পরিবর্তনের জন্য অনুরোধ করেন। এর পরিপ্রেক্ষিতে বিএনপির বৈঠকের সময়সূচি সন্ধ্যা সাড়ে ৭টায় করা হয়েছে।

এর আগে, শনিবার (৩০ আগস্ট) বিকেলে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে প্রেস ব্রিফিংয়ে তিন দলের সঙ্গে বৈঠকের কথা জানান তার প্রেস সচিব শফিকুল আলম।

তিনি বলেন, ‘আগামীকাল রোববার কিছু রাজনৈতিক দলের সঙ্গে চিফ অ্যাডভাইজার (প্রধান উপদেষ্টা) বসবেন। বিকাল ৩টার সময় বিএনপির সঙ্গে বর্তমান পরিস্থিতি এবং ইলেকশন নিয়ে আলাপ আলোচনা হবে; সাড়ে ৪টায় জামায়াত এবং সন্ধ্যা ৬টায় এনসিপির সঙ্গে।’

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে হাইকোর্টের রুল

লন্ডনের আন্তর্জাতিক স্কাউট জাম্বুরিতে যোগ দিচ্ছে শরীয়তপুরের ৩ স্কাউট

ইরানের বুশেহর প্রদেশে ৩ স্থানে মার্কিন হামলা

ফের মুখোমুখি হতে যাচ্ছে স্পেন-আর্জেন্টিনা!

এই ৪ অভ্যাস আছে? ভাইরাল হতে পারে আপনার ব্যক্তিগত মুহূর্তের ছবি-ভিডিও

ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৪

মেয়েটিকে রক্ষা করুন, সংসদ সদস্যকে ইমপিচ করুন: জামায়াত এমপির ভিডিওকাণ্ডে শাহেদ আলম

জাতিসংঘে সেতুমন্ত্রী / সড়ক দুর্ঘটনা কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ার আহ্বান 

জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি ফিজিওথেরাপি অ্যাসোসিয়েশনের শ্রদ্ধা

বস্ত্র খাতের সমস্যা সমাধানে প্রধানমন্ত্রীর কমিটি গঠন

১০

জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলা ইসরাফিলের ফেসবুক পোস্ট

১১

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা 

১২

সকালের নাশতা ছাড়া ব্যায়াম করা কি নিরাপদ? জানুন

১৩

২০২৭ সালের মধ্যে ‘সড়ক নিরাপত্তা আইন’ প্রণয়ন করবে সরকার

১৪

সুদানের চার অঙ্গরাজ্যে কলেরার সংক্রমণ, বাড়ছে উদ্বেগ

১৫

শিশু ধর্ষণ মামলার প্রধান অভিযুক্ত হাটহাজারী থেকে গ্রেপ্তার

১৬

ছাত্রশিবিরের উদ্যোগে দিনব্যাপী শাখা দায়িত্বশীল কর্মশালা অনুষ্ঠিত

১৭

সেতুর পাশে পড়ে ছিল অজ্ঞাত নারীর মরদেহ 

১৮

শোকেরও ছুটি নেই

১৯

স্বামী ছিলেন জেলে, সংঘবদ্ধ ধর্ষণে স্ত্রী অন্তঃসত্ত্বা

২০
X