কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

মরদেহ পোড়ানোর ঘটনায় ইসলামী গণতান্ত্রিক পার্টির নিন্দা

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

রাজবাড়ীর গোয়ালন্দে নুরুল হক ওরফে নুরাল পাগলের মরদেহ কবর থেকে তুলে পোড়ানোর ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে ইসলামী গণতান্ত্রিক পার্টি।

শনিবার (৫ সেপ্টেম্বর) দলের ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর মিরপুর-১ এ আয়োজিত এক আলোচনা সভায় এই নিন্দা জানানো হয়।

সভায় পার্টির চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য এমএ আউয়াল বলেন, ‘আবারও দেশের বিভিন্ন স্থানে মাজার, খানকায় আক্রমণ করা হচ্ছে। এমনকি দলের প্রতিষ্ঠাবার্ষিকীর সভাও আমরা অনেক জায়গায় করতে পারিনি। গতকাল রাজবাড়িতে একজনের মরদেহ কবর থেকে তুলে আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে, এ ঘটনা জঘন্য পরিচয় দেয়। আল্লাহ পাক ও তার রাসুলের প্রতি সম্মান এবং ভয় না থাকার কারণেই এই অবস্থা সৃষ্টি হয়েছে।’

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) থেকেও জাতি শিক্ষা নেয়নি উল্লেখ করে তিনি আরও বলেন, ‘ইসলামের প্রকৃত শিক্ষা না থাকায় আজ দেশে হানাহানি বেড়েছে, মব সন্ত্রাস চলছে। অথচ সরকার কেবল কঠোর বিবৃতি দিচ্ছে। এই অবস্থা থেকে পরিত্রাণের জন্য আমাদের মহানবী (সা.)-এর আদর্শ অনুসরণ করতে হবে।’

প্রতিষ্ঠাবার্ষিকী সভায় পৃথকভাবে অংশগ্রহণ করেন দলটির মহাসচিব অ্যাডভোকেট মাওলানা নুরুল ইসলাম, প্রেসিডিয়াম সদস্য কাজী মাসুদ আহমেদ, উমর ফারুক, বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান প্রমুখ। এ ছাড়া নারায়ণগঞ্জ, নরসিংদী ও ময়মনসিংহসহ বিভিন্ন স্থানের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

কালবেলা/এটিআর/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বুয়েটের নতুন প্রোভিসি হলেন ড. মুহাম্মদ শরীফুল ইসলাম

হাদিস অনুযায়ী যে সময় শিশুদের বাইরে রাখা উচিত নয়

বেসরকারি খাতে বিদ্যুৎ বিতরণ ছেড়ে দেওয়ার পরিকল্পনা সরকারের: জ্বালানিমন্ত্রী

স্টোর রুমে নিয়ে শিক্ষার্থীকে ধর্ষণ, প্রধান শিক্ষক গ্রেপ্তার

যশোরে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

জুলাই গণঅভ্যুত্থানে হত্যাযজ্ঞ / সাবেক এমপি মনিরুলসহ চারজনকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

পিকঅ্যাক্স মাউন্টেনে কোনো পারমাণবিক কার্যক্রম নেই: ইরান

মেসিকে বিশ্বকাপের সেরা ফুটবলার ঘোষণা আইএফএফএইচএসের

নিউইয়র্কে একক কনসার্টে গান শোনাবেন অভিনেতা অপূর্ব

এনআরবি ব্যাংক-নগদের মধ্যে কৌশলগত অংশীদারত্বের চুক্তি

১০

দল থেকে বহিষ্কার, গাজী নজরুলের এমপি পদ কি থাকবে?

১১

সাঁতার জানতেন না কাউসার, সহকর্মীকে উদ্ধারে গিয়ে হারালেন প্রাণ

১২

রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

১৩

অস্ত্র মামলায় আনিসুল হকের বিরুদ্ধে চার্জগঠন পেছাল

১৪

আইইউবিএটি ও লে মেরিডিয়ান ঢাকার মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

১৫

কাল মুক্তি পাচ্ছে বিজয়ের বিদায়ী সিনেমা

১৬

এলএল.বি ফল-২০২৬ / ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে নবীন বরণ অনুষ্ঠিত

১৭

জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসী হামলা, পুলিশ সদস্য নিহত

১৮

গাজী নজরুলকে নিয়ে দলীয় সিদ্ধান্ত ইসিকে জানাবে জামায়াত

১৯

বিশ্বকাপে ইরানের ফুটবল দলের ওপর বৈষম্যমূলক আচরণ করেছে যুক্তরাষ্ট্র: রাশিয়া

২০
X