কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৫, ১০:৫২ পিএম
অনলাইন সংস্করণ

তারেক রহমানের নেতৃত্বে জনগণের সরকার প্রতিষ্ঠা পাবে : আনোয়ার

মতবিনিময় সভায় বক্তব্যকালে আনোয়ারুজ্জামান আনোয়ার। ছবি : সংগৃহীত
মতবিনিময় সভায় বক্তব্যকালে আনোয়ারুজ্জামান আনোয়ার। ছবি : সংগৃহীত

ঢাকা মহানগর উত্তর বিএনপির সিনিয়র সদস্য ও সাবেক যুগ্ম আহ্বায়ক আনোয়ারুজ্জামান আনোয়ার বলেছেন, তারেক রহমানের নেতৃত্বে দেশে জনগণের সরকার প্রতিষ্ঠা পাবে।

সোমবার (১৫ সেপ্টেম্বর) রাজধানীর শেরেবাংলা নগর থানাধীন পূর্ব-রাজাবাজারে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে শেরেবাংলা নগর ও তেজগাঁও থানা মহিলা দলের যৌথ উদ্যোগে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

তিনি বলেন, দেশকে অস্থিতিশীলতা থেকে রক্ষা করতে হলে গণতান্ত্রিক অবস্থায় ফিরিয়ে আনা ছাড়া কোনো বিকল্প নেই। আর সে পথ হলো আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দেওয়া। ধানের শীষে ভোটের মাধ্যমে দেশে বিএনপি সরকার প্রতিষ্ঠিত হবে; তারেক রহমানের নেতৃত্বে দেশে একটি প্রকৃত জনগণের সরকার প্রতিষ্ঠা পাবে।

সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজি মো. ইউসুফ ও মো. শাহ আলম এবং মহানগর উত্তর মহিলা দলের সাধারণ সম্পাদক রোকেয়া সুলতানা তামান্না।

এ ছাড়া উপস্থিত ছিলেন- ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য এল রহমান ও তাসলিমা চৌধুরী রিতা, তেজগাঁও থানা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক ইঞ্জিনিয়ার মিরাজ উদ্দীন হায়দার আরজু, শেরেবাংলা নগর থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক তোফায়েল আহমেদসহ শেরেবাংলা নগর ও তেজগাঁও থানা মহিলা দলের নেতারা।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

ডিএমপির দুই থানায় নতুন ওসি

১০

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

১১

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

১২

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

১৩

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

১৪

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

১৫

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

১৬

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

১৭

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

১৮

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

১৯

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

২০
X