কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৫, ০৫:২৮ পিএম
অনলাইন সংস্করণ

আন্দোলন কারো জন্যই কল্যাণ বয়ে আনবে না : রিজভী

বক্তব্য রাখছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী। ছবি : সংগৃহীত
বক্তব্য রাখছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী। ছবি : সংগৃহীত

একটি ইসলামি দল পিআরের জন্য তুমুল আন্দোলন করার কথা বলেছেন। এটা সুপরিকল্পিত মাস্টারপ্ল্যান, যা কারও জন্যই কল্যাণ বয়ে আনবে না বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী।

সোমবার (১৫ সেপ্টেম্বর) বিকালে রাজধানীর নতুন বাজার এলাকায় অবস্থিত জামিয়া মাদানিয়া বারিধারা কওমি মাদ্রাসায় আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, পরাজিত শক্তি প্রত্যাবর্তন করলে সবার জন্যই ধ্বংসাত্মক পরিণতি বয়ে আনবে।

এদিকে জুলাই সনদের ভিত্তিতে আগামী সংসদ নির্বাচন সহ ৫ দফা দাবিতে কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর মগবাজারে আল ফালাহ মিলনায়তনে এক সংবাদ কর্মসূচির ঘোষণা করেন জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের।

তিনি বলেন, দেশের এক গুরুত্বপূর্ণ সময়ে আজ আমরা আপনাদের সামনে উপস্থিত হয়েছি। বর্তমানে বাংলাদেশ একটি রাজনৈতিক সংকটের মধ্য দিয়ে সামনে অগ্রসর হচ্ছে। ২০২৪ সালের জুলাই-আগস্টের সফল গণঅভ্যুত্থানের পর স্বৈরাচার শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যায়। দেশের প্রশাসনিক কাঠামো ভেঙে পড়ে। দেশে কোনো সরকার না থাকায় সাংবিধানিক শূন্যতা সৃষ্টি হয়। সংবিধানের অনেক বিধানাবলি অকার্যকর হয়ে পড়ে। এমন পরিস্থিতিতে জনগণের অভিপ্রায়ের পরম অভিব্যক্তি এবং জাতীয় ঐকমত্যের ভিত্তিতে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। এ সরকারের বৈধতার উৎস এবং ভিত্তি হচ্ছে সংবিধানের অনুচ্ছেদ ৭-এ বর্ণিত বিধানের জনগণের অভিপ্রায়।

তিনি আরও বলেন, সরকার ইতোমধ্যেই জুলাই জাতীয় ঘোষণা ও জুলাই জাতীয় সনদ প্রস্তুত করেছেন। একটি বৃহৎ রাজনৈতিক দল হিসেবে জামায়াতে ইসলামী জুলাই জাতীয় ঘোষণা ও জুলাই জাতীয় সনদের প্রয়োজনীয় সংশোধনীসহ তাদের পরামর্শ সরকারের নিকট উপস্থাপন করে। জামায়াতে ইসলামী বরাবরই জুলাই জাতীয় সনদকে আইনগত ভিত্তি দেওয়ার বিষয়ে জোরালো ভূমিকা পালন করে আসছে। জাতির ক্রান্তিলগ্নে ‘ডকট্রিন অব নেসেসিটি’ হিসেবে অতীতের বিভিন্ন নজির ও উদাহরণ তুলে ধরে জুলাই জাতীয় সনদের আইনগত ভিত্তির বিষয়ে জামায়াতে ইসলামীর অবস্থান বারবার ব্যক্ত করে আসছে। আমরা মনে করি, জুলাই জাতীয় সনদের আইনগত ভিত্তি প্রদান ব্যতীত ছাত্রজনতার রক্তের বিনিময়ে অর্জিত অভ্যুত্থান ও তার অর্জন ব্যর্থতায় পর্যবসিত হতে পারে।

ডা. তাহের বলেন, আমরা লক্ষ্য করছি জনগণের দাবিসমূহ কার্যকর করার কোনো পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে না। এমতাবস্থায় জনগণের দাবি আদায়ের জন্য গণআন্দোলনের কোনো বিকল্প নেই।

অনুষ্ঠানে বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আমরা বিএনপি পরিবারের পক্ষে থেকে ক্যান্সার আক্রান্ত হেফাজতে ইসলামের নেতা মাওলানা এনামুল হাসান ফারুকীকে আর্থিক সহায়তা দেওয়া হয়। ফারুকী হেফাজতে ইসলামের সাবেক আমির আল্লামা জুনায়েদ বাবুনগরীর ব্যক্তিগত সহকারী ছিলেন। এ সময় আরও বক্তব্য রাখেন হেফাজতে ইসলামের সিনিয়র যুগ্মমহাসচিব মাওলানা জুনায়েদ আল হাবিব, আমরা বিএনপি পরিবারের আহবায়ক আতিকুর রহমান রুমনসহ অনেকে।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেলার অ্যাপ / ফেসবুক মার্কেটপ্লেসে বিক্রেতাদের জন্য আসছে বড় চমক

হজে যেতে পারবেন না যারা, জানাল ধর্ম মন্ত্রণালয়

সাহাবুদ্দিনের বিরুদ্ধে আর্থিক অনিয়মের তদন্ত করবে না বাংলাদেশ ব্যাংক

মাদক মামলায় তৃতীয় লিঙ্গের একজনের কারাদণ্ড

চট্টগ্রামে ‘হানি ট্র্যাপ’ চক্রের ২ সদস্য গ্রেপ্তার

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে এসডিএফের অভিযোগ

বিশ্ব ম্যানগ্রোভ দিবস / লবণাক্ততা, মাইক্রোপ্লাস্টিক দূষণ ও শিল্পায়নে ‘ধুঁকছে’ সুন্দরবন

সৌদি আরবে এক সপ্তাহে গ্রেপ্তার প্রায় ১৫ হাজার

একরামুল হত্যা / শেখ হাসিনা-বেনজীরসহ ৮ জনের নামে গ্রেপ্তারি পরোয়ানা

বঙ্গভবন ছাড়লেন বিদায়ী রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

১০

ইরানের ‘খাইবার শেকান’ ক্ষেপণাস্ত্রেই কুপোকাত যুক্তরাষ্ট্র

১১

ই-পাসপোর্টের দীর্ঘ ভোগান্তির পর বিশেষ কনস্যুলার সেবা চালু

১২

জরাজীর্ণ ঝুপড়ি ঘরে মানবেতর জীবনযাপন বিউটি বেগমের

১৩

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ও আবদুল হামিদের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ

১৪

কাতারে সমুদ্রপথে নৌযান চলাচল পুরোপুরি স্বাভাবিক ঘোষণা

১৫

ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী গোলাম কিবরিয়াকে বরখাস্তের আদেশ প্রত্যাহার

১৬

গাজার যুদ্ধের আরেক শিকার অপরিণত নবজাতকেরা

১৭

কাজ করে কুল পাচ্ছেন না জাপানের প্রধানমন্ত্রী, ঘুমান মাত্র ‘৩ ঘণ্টা’

১৮

রাষ্ট্রের নিরাপত্তা ও গণমাধ্যমের স্বাধীনতার মধ্যে ভারসাম্যের আহ্বান আনসারের

১৯

মেসিহীন মায়ামির জয়, অভিষেকেই নজর কাড়লেন কাসেমিরো

২০
X