কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৫, ১১:৩২ পিএম
অনলাইন সংস্করণ

‘গোলাপী খালার’ পাশে দাঁড়ালেন তারেক রহমান

গোলাপী বেগম। ছবি : কালবেলা
গোলাপী বেগম। ছবি : কালবেলা

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উদ্যোগে রাজধানীর শাহবাগ এলাকার অসুস্থ বৃদ্ধা ‘গোলাপী বেগম খালা’র গলার অপারেশন সম্পন্ন হয়েছে। চলতি বছরের ৩ আগস্ট সংবাদমাধ্যমে প্রকাশিত গোলাপী বেগমের অসুস্থতা নিয়ে একটি খবর নজরে আসলে তার পাশে দাঁড়ান তারেক রহমান। তার চিকিৎসার দায়িত্বও নেন তিনি।

বুধবার (১৭ সেপ্টেম্বর) গোলাপী বেগমের গলায় অপারেশন সম্পন্ন হয়।

অপারেশন পরবর্তী সময়ে বৃদ্ধা গোলাপী বেগমের বিষয়ে খোঁজ নিতে যান ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন।

এ সময় তিনি সংশ্লিষ্ট ডাক্তারদের সঙ্গে কথা বলেন এবং সফলভাবে অপারেশনের জন্য তারেক রহমানের পক্ষ থেকে ধন্যবাদ জানান।

এ সময় উপস্থিত ছিলেন ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য মুস্তাকিম বিল্লাহ, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল নেতা সরকার সেতু, ছাত্রদল নেতা আব্দুল্লাহ আল মিসবাহ প্রমুখ।

প্রসঙ্গত, ‘আমরা বিএনপি পরিবার’-এর পক্ষ থেকে গোলাপী বেগমের গলার চিকিৎসার জন্য যাবতীয় ব্যবস্থা গ্রহণ করা হয়।

কালবেলা/এনএএস
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

টিভিতে আজকের যত খেলা

মিনিবাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

চায়ের গ্লাসে ইস্তাম্বুলের গল্প: প্রতিটি চুমুকে মিশে আছে অটোমান ঐতিহ্য

স্বর্ণের আজকের বাজারদর

জর্ডানে হামলায় নিখোঁজ মার্কিন সেনা নিহত বলে ধারণা পেন্টাগনের

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

২২ জুলাই / আজকের নামাজের সময়সূচি

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নেতা হয়ে উঠতে পারেন জোসেফ আউন: ট্রাম্প

এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না: ইসি সচিব

ইরানে টানা ১১তম রাতে হামলা করল যুক্তরাষ্ট্র

১০

কুকুরের কামড়ে আহত বিচারক, এক বছরে শতাধিক আক্রান্ত

১১

‘যুদ্ধও নয়, শান্তিও নয়’ পরিস্থিতির অবসান চান মোজতবা খামেনি

১২

ব্র্যাক এনজিওতে নিয়োগ, নেই বয়সসীমা

১৩

ইরানের বিরুদ্ধে ঘাঁটি ব্যবহারের অনুমতি দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বার্নহ্যাম

১৪

যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের হামাদান প্রদেশে নতুন করে উত্তেজনা

১৫

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৬

দুপুর ১টার মধ্যে দেশের যেসব অঞ্চলে ভারি বৃষ্টি হতে পারে

১৭

এমপির নির্দেশে উন্মুক্ত হলো তিন বছর ধরে বন্ধ কালভার্ট, জলাবদ্ধতা থেকে মুক্তি ৩০০ পরিবারের

১৮

জামায়াত এমপি গাজী নজরুল থেকে ৫৭ বছরের ছোট তার দ্বিতীয় স্ত্রী

১৯

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার

২০
X