বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৫, ১০:২৭ পিএম
অনলাইন সংস্করণ

দুর্গাপূজা উৎসবমুখর করতে পাশে থাকার ঘোষণা খোকন তালুকদারের

দুর্গাপূজা উৎসবমুখর করতে পূজামণ্ডপের প্রতিনিধিদের নগদ অর্থ প্রদানকালে আনিসুর রহমান তালুকদার খোকন। ছবি : সংগৃহীত
দুর্গাপূজা উৎসবমুখর করতে পূজামণ্ডপের প্রতিনিধিদের নগদ অর্থ প্রদানকালে আনিসুর রহমান তালুকদার খোকন। ছবি : সংগৃহীত

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সহগণশিক্ষাবিষয়ক সম্পাদক ও মাদারীপুর-৩ আসনের মনোনয়নপ্রত্যাশী আনিসুর রহমান তালুকদার খোকনের সঙ্গে কালকিনি উপজেলার ২৩টি পূজামণ্ডপ কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২২ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্সে এ সভা অনুষ্ঠিত হয়। শারদীয় দুর্গাপূজা উৎসবমুখর করতে তিনি প্রতিটি পূজামণ্ডপে নগদ অর্থ প্রদান করেন।

এ সময় উপস্থিত ছিলেন কালকিনি উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. ফজলুল হক বেপারি, সাধারণ সম্পাদক মো. মাহবুব হোসেন মুন্সি, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি শ্যামা প্রসাদ পাল, সাধারণ সম্পাদক প্রমথ মণ্ডল, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. কামাল হোসেন, ওলামা দলের সভাপতি মোশারফ হাওলাদার, সাবেক ছাত্রদল নেতা জসিম উদ্দিন, যুবদল নেতা শামীম মোল্লা, উপজেলা ছাত্রদলের সভাপতি নজরুল ইসলাম হাওলাদার, সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম, পৌর যুবদল নেতা কাওসার হোসেন নান্না, তুহিন হাওলাদারসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতারা।

কেন্দ্রীয় নেতা খোকন তালুকদার বলেন, শারদীয় দুর্গাপূজা স্বাবলম্বী ও উৎসবমুখর করতে বিএনপির নেতাকর্মীরা আপনাদের পাশে থাকবে। এটি তারেক রহমানের নির্দেশ। সকল ধর্মের মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য দীর্ঘ ১৭ বছর হামলা, মামলা ও নির্যাতনের শিকার হয়েছি। বহু নেতাকর্মীর প্রাণের বিনিময়ে ফ্যাসিস্ট সরকারকে পতন ঘটিয়েছি মানুষের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১০

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১১

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১২

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৩

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

১৪

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে অভিযাত্রিক ফাউন্ডেশনের খাদ্য সহায়তা

১৫

স্কালোনির পর আর্জেন্টিনার কোচ হতে পারেন যারা, আলোচনায় ৪ নাম

১৬

পাঁচ তারকা বিচারক নিয়ে শুরু হচ্ছে ‘ভয়েজ অব বাংলাদেশ’

১৭

টুঙ্গিপাড়ার পাশে সমাবেশ করে গেলেন হাসনাতরা

১৮

রাহুলকে কোথায় নেওয়া হয়েছে জানাচ্ছে না দিল্লি পুলিশ: কংগ্রেস

১৯

কসমেটিক সার্জারি করে নতুন লুকে ভিনি

২০
X