কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০১:৩৪ এএম
আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১০:২৯ এএম
অনলাইন সংস্করণ

বিএনপি ক্ষমতায় গেলে নাগরিক সুবিধা থেকে কেউ বঞ্চিত হবে না : মোস্তফা জামান 

ছবি : কালবেলা
ছবি : কালবেলা

ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মোস্তফা জামান বলেছেন, ‘গ্যাস, বিদ্যুৎ পানিসহ সব ধরনের নাগরিক চাহিদা পূরণের লক্ষ্যে কাজ করছে বিএনপি। বিএনপি আগামীতে রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে নাগরিক সুবিধা থেকে কেউ বঞ্চিত হবেন না।’

সোমবার (২২ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর উত্তরখান থানার কুড়িপাড়া এলাকার প্রধান সড়কে অনুষ্ঠিত মানববন্ধন ও গণস্বাক্ষর কার্যক্রমে একাত্মতা প্রকাশ করে এসব কথা বলেন তিনি।

উত্তরখানে গ্যাসের দাবিতে থানা স্বেচ্ছাসেবক দলসহ স্থানীয় বাসিন্দারা এই কর্মসূচি পালন করে। মোস্তফা জামান প্রতিশ্রুতি দেন, বিএনপি আগামীতে ক্ষমতায় এলে উত্তরখান, দক্ষিণখান, তুরাগ ও খিলক্ষেত এলাকায় ব্যাপক উন্নয়ন করা হবে।

তিনি বলেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় মানবিক ও জনদুর্ভোগমুক্ত ঢাকা-১৮ আসন বিনির্মাণে সর্বসাধারণের পাশে থাকা আমার নৈতিক দায়িত্ব।’

মোস্তফা জামান বলেন, ‘গ্যাস-বিদ্যুৎ-পানি-রাস্তাঘাট সংস্কারসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য এবং মাদক, সন্ত্রাস, চাঁদাবাজমুক্ত নগরী ও নাগরিক সেবাসহ সকল প্রকার মৌলিক চাহিদা পূরণের লক্ষ্যে বিএনপি কাজ করছে। আমি আপনাদের বলতে চাই, নাগরিক অধিকার আদায়ে আপনাদের পাশে আছি।’

কর্মসূচিতে বিদ্যমান গ্যাসের সমস্যা সমাধানে গণস্বাক্ষরের ওপর গুরুত্বারোপ করেন ঢাকা মহানগর উত্তর বিএনপির এই সদস্য সচিব। অতি দ্রুত এসব সমস্যা নিয়ে কর্তৃপক্ষের সঙ্গে কথা বলবেন বলে আশ্বাস প্রদান করেন তিনি।

এ সময় কর্মসূচির কারণে সড়কে যানজট সৃষ্টি হলে মানববন্ধন বন্ধ করে সড়ক থেকে সাধারণ মানুষ এবং নেতাকর্মীদের সরে যাওয়ার আহবান জানান মোস্তফা জামান। জনদুর্ভোগ সৃষ্টি হয়, এমন কাজ থেকে নেতাকর্মীদের বিরত থাকার অনুরোধ জানান তিনি।

কালবেলা/নূর/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রামে ২৭ জুলাই থেকে এইচএসসি পরীক্ষা শুরু

টেক্সটে যে ১০ বিষয়ে কথা বলা উচিত নয়

নারী আইনজীবীর মাথা ফাটানো বিচারককে মন্ত্রণালয়ে সংযুক্ত করার উদ্যোগ

এক রাস্তায় ভুক্তভোগী ২০ হাজার মানুষ

আতিফ ঢাকায়, কাল শোনাবেন গান

কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু

‘ডা. হ্যানিম্যান’ নিয়ে আসছে মহাকাল নাট্য সম্প্রদায়

সকালের যে ৪ অভ্যাস শরীরকে ভিটামিন ডি শোষণে সাহায্য করে

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য: প্রধানমন্ত্রী

খুবিতে নারী হলের ওয়াশরুমে গোপন মোবাইল / প্রশাসনিক ভবনে তালা, ক্লাস-পরীক্ষা বন্ধ

১০

২২ হাজার টাকা বেতনে সহকারী অফিসার পদে চাকরি, আছে বিভিন্ন সুবিধা

১১

সুজন এলাকায় ঢুকলেই ঘটে চুরির ঘটনা

১২

সড়ক থেকে পাঙাশ মাছ তুলতে গিয়ে প্রাণ গেল ব্যবসায়ীর

১৩

একটি ফ্ল্যাটের দামে জার্মানিতে বিক্রি হচ্ছে ১৫টি বাড়ির ছোট্ট গ্রাম

১৪

যমুনা গ্রুপে চাকরি, বয়স ৪০ হলেও করা যাবে আবেদন

১৫

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চাঁদাবাজি, গ্রেপ্তার ৪

১৬

মোহাম্মদ সাহাবুদ্দিন আর রাষ্ট্রপতি থাকছেন না

১৭

এসএসসি পাসেই চাকরির সুযোগ, দ্রুত আবেদন করুন

১৮

নতুন ভিডিওতে ঘনিষ্ঠ অবস্থায় দেখা গেল এমপি নজরুলকে

১৯

গাজী নজরুলের ভিডিওকাণ্ডে টালমাটাল সাতক্ষীরা-৪: উপনির্বাচন নিয়ে চলছে জোর আলোচনা

২০
X