কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৫, ০৫:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

গাজামুখী সুমুদ ফ্লোটিলা আটক, জমিয়তের তীব্র নিন্দা

জমিয়ত সভাপতি ও মহাসচিব | ছবি কোলাজ : কালবেলা
জমিয়ত সভাপতি ও মহাসচিব | ছবি কোলাজ : কালবেলা

অবরুদ্ধ গাজায় মানবিক সহায়তা নিয়ে যাত্রারত সুমুদ ফ্লোটিলা আটক করায় দখলদার ইসরাইলের বিরুদ্ধে তীব্র নিন্দা জানিয়েছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ। দলটি বলেছে, আন্তর্জাতিক জলসীমায় এ ধরনের হামলা শুধু মানবিকতার অবমাননা নয়, বরং আন্তর্জাতিক আইন, মানবাধিকার ও জাতিসংঘ সনদের সুস্পষ্ট লঙ্ঘন।

শুক্রবার (৩ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দলের সভাপতি শাইখুল হাদিস মাওলানা উবায়দুল্লাহ ফারুক ও মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী এ নিন্দা জানান।

বিবৃতিতে বলা হয়, ইসরাইল একদিকে ফিলিস্তিনিদের ওপর নৃশংস গণহত্যা চালাচ্ছে, অন্যদিকে আন্তর্জাতিক মানবিক সহায়তাও পৌঁছাতে দিচ্ছে না। এতে প্রমাণ হয়, এই রাষ্ট্র মানবতা, মানবাধিকার কিংবা বিশ্ববিবেক কোনো কিছুকেই সম্মান করে না।

নেতারা অবিলম্বে সুমুদ ফ্লোটিলায় থাকা মানবিককর্মী ও সহায়তা জাহাজ মুক্তি দেওয়ার দাবি জানান। একই সঙ্গে দখলদার ইসরাইলের এই কর্মকাণ্ডের বিরুদ্ধে ওআইসি, জাতিসংঘ ও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তারা।

এ ছাড়া বাংলাদেশ সরকারসহ মুসলিম বিশ্বের দেশগুলোকে এ ঘটনায় শক্ত অবস্থান নেওয়ার আহ্বান জানানো হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতাকে স্বাগত জানালেন এরদোয়ান

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

১০

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

১১

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

১২

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

১৩

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

১৪

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

১৫

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

১৬

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

১৭

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

১৮

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১৯

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

২০
X