কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১০ অক্টোবর ২০২৫, ০৮:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

জুলাই সনদে পিআর পদ্ধতি অন্তর্ভুক্ত করে গণভোট দিতে হবে : গোলাম পরওয়ার

বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেটে অনুষ্ঠিত সমাবেশে কথা বলেন অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। ছবি : কালবেলা
বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেটে অনুষ্ঠিত সমাবেশে কথা বলেন অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। ছবি : কালবেলা

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, জুলাই সনদে পিআর পদ্ধতি অন্তর্ভুক্ত করে গণভোটের আয়োজন করতে হবে। জনগণ গণভোটে যে মতামত দেবে, জামায়াতে ইসলামী সেটিই মেনে নেবে।

তিনি বলেন, পিআর পদ্ধতি সারা বিশ্বে একটি জনপ্রিয় নির্বাচন পদ্ধতি, যেখানে প্রতিটি ভোটের যথাযথ মূল্যায়ন হয়। একজন ভোটারের মতামতও অবমূল্যায়িত হওয়ার সুযোগ নেই।

শুক্রবার (১০ অক্টোবর) বিকেলে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তর ও দক্ষিণের যৌথ উদ্যোগে আয়োজিত জুলাই জাতীয় সনদের ভিত্তিতে ফেব্রুয়ারিতে নির্বাচনসহ ৫ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেটে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সমাবেশ শেষে একটি বিশাল গণমিছিল গুলিস্তান জিরো পয়েন্ট, পল্টন মোড়, বিজয়নগর হয়ে কাকরাইল গিয়ে শেষ হয়। মিছিলে কেন্দ্রীয়, মহানগরী উত্তর ও দক্ষিণের নেতারাসহ কয়েক হাজার নেতাকর্মী অংশগ্রহণ করেন।

মিয়া গোলাম পরওয়ার বলেন, জুলাই সনদের আইনি স্বীকৃতি না দিলে ফ্যাসিবাদী চক্র জুলাই বিপ্লবকে নস্যাৎ করে দেবে। এতে দুই সহস্রাধিক শহীদের আত্মদান এবং পঞ্চাশ হাজারেরও বেশি আহত-পঙ্গুত্ববরণকারী জুলাই যোদ্ধার স্বপ্ন ভেস্তে যাবে।

তিনি বলেন, পিআর পদ্ধতিতে নির্বাচন হলে কোনো দলই একদলীয় শাসন প্রতিষ্ঠা করতে পারবে না। লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত না হলে নির্বাচন দুর্নীতিবাজ, চাঁদাবাজ ও সন্ত্রাসীদের কবলে পড়বে। কালো টাকা ও অস্ত্রের জোরে জনগণের ভোটাধিকার হরণ করা হবে। ফ্যাসিস্ট সরকারের জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার এবং স্বৈরাচারের দোসর জাতীয় পার্টিসহ ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করতে হবে।

জামায়াতের এই নেতা বলেন, জামায়াতে ইসলামী উত্থাপিত ৫ দফা দাবি কোনো দলীয় এজেন্ডা নয়, বরং জাতির ভবিষ্যৎ ও জনগণের মৌলিক অধিকার রক্ষার প্রশ্ন। দেশ ও জাতির স্বার্থে ৫ দফা গণদাবি পূরণ করতে আমি অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি। তিনি দেশের রাজনৈতিক দলগুলোর প্রতি দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে জাতীয় ঐক্য গড়ে তোলার আহ্বান জানান। তিনি বলেন, ঐক্যের বিকল্প নেই। ঐক্যবদ্ধ জাতিকে কেউ পরাজিত করতে পারে না।

তিনি প্রশাসনের কর্মকর্তাদের উদ্দেশে বলেন, নির্বাচনে কোনো পক্ষপাতিত্ব করা যাবে না। অন্যথায় পরিণতি হবে রাতের ভোটের সিইসি ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের মতোই। অতীত থেকে শিক্ষা নিতে হবে।

তিনি অভিযোগ করেন, প্রধান উপদেষ্টা একই সঙ্গে অন্তর্বর্তী সরকারের প্রধান ও ঐকমত্য কমিশনের প্রধান। কিন্তু কিছু উপদেষ্টা দলীয় আনুগত্যের কারণে তাকে বিব্রত করছেন। তাদের নিরপেক্ষতা রক্ষায় রাজনৈতিক আনুগত্য ত্যাগ করতে হবে।

সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন বলেন, যারা আমাদের ভাইদের হত্যা, গুম ও নির্যাতন করেছে, তাদের বিচার অবশ্যই হতে হবে। জাতীয় স্বার্থে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে।

সভাপতির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, জামায়াতে ইসলামী এ দেশের জনগণের কল্যাণে রাজনীতি করে। ফ্যাসিবাদের উত্থান ঠেকাতে ৫ দফা দাবি উপস্থাপন করা হয়েছে। এই দাবি বাস্তবায়ন হলে ফ্যাসিবাদের পুনরুত্থানের পথ চিরতরে রুদ্ধ হবে।

তিনি আরও বলেন, যারা এই দাবির বিপক্ষে অবস্থান নিয়েছে, তারা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের পরিপন্থি শক্তিকে শক্তিশালী করতে চায়। জুলাই যোদ্ধারা দেশের মাটিতে আধিপত্যবাদ প্রতিষ্ঠা হতে দেবে না।

কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ এবং কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. রেজাউল করিমের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি ডা. ফখরুদ্দিন মানিক, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি দেলাওয়ার হোসেন, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি মাহফুজুর রহমান, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি মোহাম্মদ কামাল হোসেন, ড. আব্দুল মান্নান, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি নাজিম উদ্দিন মোল্লা এবং কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি মো. শামছুর রহমানসহ মহানগরী উত্তর ও দক্ষিণের শূরা ও কর্মপরিষদ সদস্যসহ বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতারা।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুপুর ১টার মধ্যে দেশের যেসব অঞ্চলে ভারি বৃষ্টি হতে পারে

এমপির নির্দেশে উন্মুক্ত হলো তিন বছর ধরে বন্ধ কালভার্ট, জলাবদ্ধতা থেকে মুক্তি ৩০০ পরিবারের

জামায়াত এমপি গাজী নজরুলের থেকে ৫৭ বছরের ছোট তার দ্বিতীয় স্ত্রী

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার

চাটখিলে সাংবাদিককে হুমকি, থানায় লিখিত অভিযোগ ভুক্তভোগীর

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

১০

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

১১

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

১২

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

১৩

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

১৪

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১৫

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৬

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১৭

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৮

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

১৯

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

২০
X