রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১০ অক্টোবর ২০২৫, ০৮:১৫ পিএম
অনলাইন সংস্করণ

‘গণভোটের মাধ্যমেই জুলাই সনদের আইনি ভিত্তি দিতে হবে’

বায়তুল মোকাররমের উত্তর গেটে গণমিছিল পূর্ববর্তী সমাবেশে কথা বলেন ড. আহমদ আবদুল কাদের। ছবি : কালবেলা
বায়তুল মোকাররমের উত্তর গেটে গণমিছিল পূর্ববর্তী সমাবেশে কথা বলেন ড. আহমদ আবদুল কাদের। ছবি : কালবেলা

খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের বলেছেন, অবিলম্বে জুলাই সনদ ঘোষণা ও এর আইনি ও সাংবিধানিক ভিত্তি প্রদান করতে হবে। গণভোটের মাধ্যমেই জুলাই সনদের আইনি ভিত্তি দিতে হবে। জনগণ চায় গণভোট। প্রাথমিক বিদ্যালয়ে নাচ-গানের শিক্ষকের পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগ দিতে হবে।

অবিলম্বে জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান ও বাস্তবায়নসহ ৬ দফা দাবিতে শুক্রবার (১০ অক্টোবর) খেলাফত মজলিস ঢাকা মহানগরী আয়োজিত গণমিছিল পূর্ববর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বাদ জুমআ জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে খেলাফত মজলিস ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে গণমিছিল ও সমাবেশ হয়। সমাবেশ শেষে বৃষ্টি উপেক্ষা করে একটি গণমিছিল বায়তুল মোকাররম উত্তর গেইট থেকে শুরু হয়ে পল্টন মোড় ঘুরে বিজয়নগর পানির ট্যাংকির সামনে গিয়ে শেষ হয়।

মাওলানা আজীজুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে আরও বক্তব্য দেন দলের নায়েবে আমীর মাওলানা সাখাওয়াত হোসাইন, মাওলানা আহমদ আলী কাসমেী, যুগ্ম মহাসচিব ড. মোস্তাফিজুর রহমান ফয়সল, অধ্যাপক মো. অবদুল জলিল, ঢাকা মহানগর উত্তরের সভাপতি সাইফ উদ্দিন আহমদ খন্দকার, শ্রমিক মজলিসের সভাপতি আবদুল করিম, ইসলামী ছাত্র মজলিসের সেক্রেটারি জেনারেল জাকারিয়া হোসাইন জাকির, কেন্দ্রীয় নির্বাহী সদস্য নূর হোসেন, হাফেজ মাওলানা নূরুল হক।

ঢাকা মহানগরী দক্ষিণের সাধারণ সম্পাদক মো. আবুল হোসেন ও উত্তরের সাধারণ সম্পাদক মাওলানা আজীজুল হকের যৌথ পরিচালনায় গণমিছিলে আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগরীর নেতা এইচএম হুমাযুন কবির আজাদ, কাজী আরিফুর রহমান, এনামুল হক হাসান, মাওলানা সরদার নেয়ামত উল্লাহ, মাওলানা মনসুরুল আলম, আবদুল হান্নান সরকার, মো. গিয়াস উদ্দিন, এবিএম শহীদুল ইসলাম, মাওলানা শরীফ উদ্দিন, শাহ শিহাব উদ্দিন প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এমবোলোর সফল স্পট-কিকে এগিয়ে সুইজারল্যান্ড

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ে ২ কোটি বোনাস পাচ্ছেন মিরাজরা

‘এগিয়ে চলো ব্রাজিল’, হুঙ্কার ছুড়লেন নেইমার

ভারতের বোলারদের পিটিয়ে গুরবাজের ৪৮ বলে সেঞ্চুরি

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় খুলসী থানার ওসি প্রত্যাহার

যে রেফারি দিয়ে শুরু হচ্ছে আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন

গোলাহাট গণহত্যার ৫৫ বছর পূর্তিতে শহীদদের স্মরণে ঢাকায় সভা

চিকিৎসককে মারধরের অভিযোগ / ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের মরদেহ ফেরত দিলেন চিকিৎসকরা

জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ শিশুকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

১০

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

১১

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

১২

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১৩

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

১৪

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

১৫

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

১৬

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

১৭

ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন মোদি

১৮

ব্রাজিলের ম্যাচের দিনে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

১৯

শম্পার নতুন গান ‘প্রেমের বিজ্ঞাপন’

২০
X