কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১২ অক্টোবর ২০২৫, ১১:৪১ পিএম
অনলাইন সংস্করণ

চাঁদাবাজ-সন্ত্রাসীদের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা

ছবি : কালবেলা
ছবি : কালবেলা

বিএনপির কেন্দ্রীয় ক্রীড়াবিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমিনুল হক বলেছেন, আমরা কোনো চাঁদাবাজ, দখলদার, লুটতরাজ কিংবা সন্ত্রাসীকে কোনোভাবেই প্রশ্রয় দেব না। অন্যায়কারীর রাজনৈতিক পরিচয় যাই হোক না কেন, তাকে আইনের আওতায় এনে বিচার করা হবে। জিরো টলারেন্স- এই নীতিতেই আমরা অটল।

রোববার (১২ অক্টোবর) বিকেলে মিরপুর ৬ নম্বর সেকশন দারুল উলুম মাদ্রাসা মসজিদ বাজার কমপ্লেক্সের আওতাধীন মৎস্য আড়ত ও বাজারের শৃঙ্খলা ও স্থিতিশীলতা রক্ষায় আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আমিনুল হক বলেন, আপনারা যদি ঐক্যবদ্ধ থাকেন- কোনো বিশৃঙ্খলাকারী, কোনো চাঁদাবাজ আপনাদের ক্ষতি করতে পারবে না, ইনশাল্লাহ। আমি আপনাদের পাশে ছিলাম, আছি এবং থাকব ইনশাল্লাহ।

তিনি বলেন, গত ১৬ বছরে আওয়ামী লীগ সরকার জোর করে জনগণকে “আওয়ামীকরণ”-এর পথে ঠেলে দিয়েছে। “কিন্তু আমরা সেটা করব না। আমরা জনগণের স্বাধীন মতামত ও ভোটাধিকারে বিশ্বাস করি। আপনারা যদি মনে করেন, আগামী ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষে ভোট দেবেন, বিএনপিকে, জিয়া পরিবারকে বিজয়ী করবেন- তাহলে তা আপনাদের অধিকার, আপনাদের সিদ্ধান্ত,” যোগ করেন তিনি।

দেশের উন্নয়ন, মানবসম্পদের গুণগত পরিবর্তন ও রাজনৈতিক সংস্কৃতির উন্নয়নের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে আমিনুল হক বলেন, আমরা চাই, দেশের প্রতিটি বাজার হবে চাঁদাবাজ-মুক্ত, সন্ত্রাস-মুক্ত। ব্যবসায়ীরা যেন নিরাপদে, শান্তিতে ও সৎভাবে ব্যবসা করতে পারেন- এটাই আমাদের লক্ষ্য।

তিনি আরও বলেন, আমরা চাই, আপনারা ক্রেতাদের ভালো মানের পণ্য দেবেন, সহনশীল পরিবেশে ব্যবসা করবেন। এই বাজারগুলোকে আমরা সম্মানজনক, শৃঙ্খলাবদ্ধ ও ন্যায্য বাণিজ্যের কেন্দ্র হিসেবে গড়ে তুলতে চাই।

আগামী জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, আগামী ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপিকে ও জিয়া পরিবারকে ধানের শীষ প্রতীকে ভোট দিন। বিএনপি সরকার গঠন করলে প্রত্যেকটি বাজার হবে চাঁদাবাজ মুক্ত ও বিশৃঙ্খলামুক্ত- এটাই আমাদের অঙ্গীকার।

আলোচনা সভায় স্থানীয় ব্যবসায়ী, মৎস্য আড়ত মালিক ও এলাকাবাসীর ব্যাপক উপস্থিতি ছিল। বক্তারা বাজারে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

কালবেলা/এএএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্ববাজারে দুই সপ্তাহের সর্বোচ্চে স্বর্ণের দাম

এলডিসি উত্তরণে প্রস্তুতিকাল বাড়ানোর সুপারিশ ইকোসকের

৪৮ ঘণ্টায় বিক্রি ১৫ কোটি টাকার টিকিট

জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার

ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

ইউক্রেনের সেনাবাহিনীতে রদবদল করলেন জেলেনস্কি

রাজধানীতে ছুরিকাঘাতে যুবক নিহত

শিশুকে ধর্ষণের পর হত্যা, প্রধান আসামি রিমান্ডে

১৭ দিন ধরে নিখোঁজ দুই শিক্ষার্থী, দিশাহারা বাবা-মা

আসিয়ানের পক্ষে রাশিয়ার সমর্থন পুনর্ব্যক্ত করলেন লাভরভ

১০

ব্রাহ্মণপাড়ায় বেহাল সড়কে সীমাহীন দুর্ভোগ

১১

সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

১২

তিস্তার পানি বিপৎসীমা ছুঁইছুঁই  

১৩

দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম, ভরি কত

১৪

পরস্পরকে দুর্বল করছে ইরান-যুক্তরাষ্ট্র, তামাশা দেখছে ইসরায়েল

১৫

ডিআর কঙ্গোতে দ্রুত ছড়াচ্ছে ইবোলা, নিয়ন্ত্রণ না করলে ব্যাপক প্রাদুর্ভাবের আশঙ্কা

১৬

ভাড়া বাসা থেকে রাজমিস্ত্রির ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৭

সুনামগঞ্জে নদ-নদীর পানি কমছে

১৮

সরিষাবাড়ী পৌরসভায় তীব্র পানি সংকট, বিপর্যস্ত জনজীবন

১৯

সরকারি খালে ৫৮ অবৈধ বাঁধ, স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে অপসারণ ৯

২০
X